প্রকাশ :: ... | ... | ...

বিশ্ববিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নোবিপ্রবির ৬ শিক্ষার্থী


সংযুক্ত ছবি

বিশ্ববিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ছয় শিক্ষার্থী। ইন্টারন্যাশনাল মবিলিটি ও এক্সচেঞ্জ প্রোগ্রামের আওতায় তাঁরা তুরস্ক ও জাপানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা গ্রহণের জন্য যাচ্ছেন। বিদেশে স্কলারশিপপ্রাপ্ত এসব শিক্ষার্থীর সঙ্গে মতবিনিময় করেছেন নোবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী। সোমবার (১০ আগস্ট) উপাচার্য কার্যালয়ে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় নোবিপ্রবি শিক্ষার্থীদের আন্তর্জাতিক পরিসরে উচ্চশিক্ষার সুযোগ সৃষ্টি হওয়াকে বিশ্ববিদ্যালয়ের জন্য অত্যন্ত গৌরবের বিষয় উল্লেখ করে উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী বলেন, বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ নিয়ে উচ্চশিক্ষার জন্য যাওয়ার সুযোগ অর্জন নোবিপ্রবি শিক্ষার্থীদের মেধা, যোগ্যতা ও সক্ষমতার আন্তর্জাতিক স্বীকৃতি। উপাচার্য আরও বলেন, তোমরা যারা বিদেশে উচ্চশিক্ষা গ্রহণ করতে যাচ্ছো তারা এ বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব করবে এবং বিদেশে নোবিপ্রবির সুনাম রক্ষা করবে। এ সময় নোবিপ্রবি শিক্ষার্থীদের জন্য আন্তর্জাতিক স্কলারশিপ ও উচ্চশিক্ষার সুযোগ আরও বৃদ্ধি করতে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আন্তর্জাতিক সহযোগিতা ও অংশিদারিত্ব সম্প্রসারণের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি। মতবিনিময়কালে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. হাছান উদ্দীন, জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. গাজী মো. মহসিন, নোবিপ্রবি ইন্টারন্যাশনাল কোলাবরেশন এন্ড এক্সটার্নাল অ্যাফেয়ার্সের অতিরিক্ত পরিচালক ও ইরাসমাস প্লাস কো-অর্ডিনেটর অধ্যাপক ড. মো. রোকনুজ্জামান সিদ্দিকীসহ শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।