প্রকাশ :: ... | ... | ...

রংপুরের চার হত্যাকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন, মূল কারণ মাদক: এমপি ফেন্সি


সংযুক্ত ছবি

রংপুর নগরীর মাছুয়াপাড়ায় সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজন হত্যাকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করেছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও রংপুর মহানগর মহিলা দলের সভাপতি রেজকা সুলতানা ফেন্সি। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে নিহতদের বাড়ি পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, মাদক সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করেই এই নিষ্ঠুর হত্যাকাণ্ড ঘটেছে। মামলার সুষ্ঠু তদন্তে পুলিশকে পর্যাপ্ত সময় ও সুযোগ দেওয়ার আহ্বান জানান তিনি। এমপি ফেন্সি বলেন, চার্জশিট দেওয়া পর্যন্ত সবাইকে ধৈর্য ধরতে হবে। সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি। মাদককে দেশের অন্যতম প্রধান সমস্যা উল্লেখ করে তিনি বলেন, শুধু আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে এর সমাধান সম্ভব নয়; পরিবার ও সমাজকেও এ বিষয়ে সচেতন হতে হবে। এর আগে তিনি নিহত গণপতি চক্রবর্তীর বাড়ির নিচতলা ঘুরে দেখেন এবং প্রতিবেশীদের সঙ্গে কথা বলেন। তবে পুলিশের ‘ক্রাইম সিন’ হিসেবে চিহ্নিত মূল ঘটনাস্থলে তিনি প্রবেশ করেননি। শু/আজা