প্রকাশ :: ... | ... | ...

রংপুর কেন্দ্রীয় কারাগারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু


সংযুক্ত ছবি

রংপুর কেন্দ্রীয় কারাগারে লেবু মিয়া (৪২) নামে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামির মৃত্যু হয়েছে। গত ৫ নভেম্বর বৃহস্পতিবার রাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। অসুস্থ হয়ে পড়ার পর তাঁকে কারাগার থেকে হাসপাতালে নেওয়া হয়েছিল। রংপুর কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার একরামুল হক গতকাল ৬ নভেম্বর শুক্রবার দুপুরে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, লেবু মিয়ার বাড়ি নীলফামারী জেলায়। নারী ও শিশু নির্যাতন দমন আইনের একটি মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হয়ে ২০২০ সাল থেকে তিনি রংপুর কেন্দ্রীয় কারাগারে বন্দী ছিলেন। একরামুল হক বলেন, বৃহস্পতিবার রাতে লেবু মিয়া অসুস্থ হয়ে পড়েন। পরে অচেতন অবস্থায় তাঁকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টার দিকে তাঁর মৃত্যু হয়।