প্রকাশ :: ... | ... | ...

রায়গঞ্জে ইয়াবাসহ দুই যুবককে ধরে পুলিশে দিল মাদক নির্মূল কমিটি


সংযুক্ত ছবি

সিরাজগঞ্জের রায়গঞ্জে ৭ পিস ইয়াবাসহ দুই যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে সোনাখাড়া ইউনিয়ন মাদক নির্মূল কমিটির নেতৃবৃন্দ। বুধবার (১৩ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার মৌহার তিন রাস্তার মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ৭ পিস ইয়াবা জব্দ করা হয় এবং রায়গঞ্জ থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। পুলিশে সোপর্দ করা দুই যুবক হলেন—রায়গঞ্জ উপজেলার পুল্লা গ্রামের জহুরুল ইসলামের ছেলে মো. মিলন হোসেন (৩০) ও হাজিপুর গ্রামের মো. শাহজাহান আলীর ছেলে মো. ওসমান গনি (২৩)। রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আহসানুজ্জামান জানান, স্থানীয়দের মাধ্যমে দুই যুবককে ইয়াবাসহ থানায় সোপর্দ করার পর তাদের বিরুদ্ধে নিয়মিত মাদক মামলা করা হয়েছে। পরে পুলিশ স্কটের মাধ্যমে মামলার কাগজপত্রসহ তাদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। এর আগে তাদের আটকের সময় উপস্থিত ছিলেন সোনাখাড়া ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক ও মাদক নির্মূল কমিটির সভাপতি মোহাম্মদ বাবুল হোসেন তালুকদার, কমিটির সাধারণ সম্পাদক আবু হাসান সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম, সহসভাপতি মিলন আহমেদ মিন্টুসহ মাদক নির্মূল কমিটির নেতৃবৃন্দ ও স্থানীয় জনসাধারণ।