প্রকাশ :: ... | ... | ...

সুন্দরগঞ্জে বন্যা মোকাবিলায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ওরিয়েন্টেশন


সংযুক্ত ছবি

গাইবান্ধার সুন্দরগঞ্জে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ও ইউনিসেফ কর্তৃক মৌসুমী বন্যা ২০২৬ মোকাবিলায় WASH †m±i Anticipatory Action (AA) কার্যক্রমে স্বেচ্ছাসেবক, স্থানীয় প্রতিনিধি ও স্ট্রোক হোল্ডারদের সাথে ওরিয়েন্টেশন করেছেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। আজ ১৫ জুলাই বুধবার বিকাল ৫টার দিকে উপজেলা প্রশাসন সভাকক্ষে এ ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ঈফফাত জাহান তুলি। উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী মো. খোকন রানার সঞ্চালনায় ওরিয়েন্টেশনে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. কাইয়ুম চৌধুরী, প্রাণী সম্পদ কর্মকর্তা কে এম ইফতেখারুল ইসলাম, প্রকৌশলী তপন কুমার চক্রবর্তী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো মশিউর রহমান, তারাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম লেবু, সুন্দরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. জাহিদুল ইসলাম জাহিদ প্রমুখ।