সারাদেশ

লালমনিরহাট ও কুড়িগ্রাম সীমান্তে ইস্কাপ সিরাপ-ইয়াবা জব্দ

স্টাফ রিপোর্টার, লালমনিরহাট
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ০২ নভেম্বর ২০২৬, ১০:১১
 ছবি:

১৫ বিজিবির পৃথক তিন অভিযান, জব্দ মাদকের মূল্য ১ লাখ ১৩ হাজার ২০০ টাকা

লালমনিরহাট ও কুড়িগ্রাম সীমান্তে পৃথক তিনটি বিশেষ অভিযান চালিয়ে ৬৭ বোতল ভারতীয় ইস্কাপ সিরাপ ও ২৮৮ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য ১ লাখ ১৩ হাজার ২০০ টাকা।

বিজিবি সূত্রে জানা গেছে, ১৪ ও ১৫ অক্টোবর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) বনচৌকি, গংগারহাট ও অনন্তপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় পৃথক তিনটি অভিযান পরিচালনা করে। এ সময় বিজিবির টহলদল সন্দেহভাজন ব্যক্তিদের ধাওয়া করলে তাঁরা মালামাল ফেলে ভারতের অভ্যন্তরে পালিয়ে যান।

পরে ঘটনাস্থল তল্লাশি করে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বনচৌকি এলাকা থেকে ১৭ বোতল এবং কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার হাজিটারী এলাকা থেকে ৫০ বোতল ভারতীয় ইস্কাপ সিরাপ উদ্ধার করা হয়। এ ছাড়া ফুলবাড়ী উপজেলার উত্তর কুটি চন্দ্রখানা এলাকা থেকে ২৮৮ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

বিজিবি জানায়, জব্দ করা ৬৭ বোতল ইস্কাপ সিরাপের সিজার মূল্য ২৬ হাজার ৮০০ টাকা। আর ২৮৮ পিস ইয়াবা ট্যাবলেটের মূল্য ৮৬ হাজার ৪০০ টাকা। সব মিলিয়ে জব্দ মাদকদ্রব্যের মূল্য ১ লাখ ১৩ হাজার ২০০ টাকা।

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বলেন, মাদক চোরাচালানের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হচ্ছে। তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। তিনি আরও বলেন, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা এবং যুবসমাজকে মাদকের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষায় বিজিবির মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। এ লক্ষ্যে সীমান্তের স্পর্শকাতর এলাকাগুলোতে গোয়েন্দা নজরদারি ও টহল জোরদার করা হয়েছে।

১

মা-বাবাকে নিঃস্ব করে ডেঙ্গু ও হাম প্রাণ নিল দুই ছেলের

২

নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন করেছেন শেখ হাসিনা: রয়টার্স

৩

যুবসমাজ ঐক্যবদ্ধ থাকলে মাদক নির্মূল করা সম্ভব: এমপি এনামুল

৪

হৃদয়ের আরেকটি রেকর্ড, লড়ছে বাংলাদেশ

৫

পোশাক খাতে অস্থিরতায় ইন্ধন ও সরকারের ক্রিয়া-প্রতিক্রিয়া

৬

“মার্কিন ইহুদিদের ‘স্বর্ণযুগ’ শেষ”

৭

কপ-৩১ সম্মেলনে বিদ্যুৎ ব্যবহারে জোর দিচ্ছে তুরস্ক

৮

‘গুম ও হত্যার দায়ে হাসিনাকে ফাঁসির মঞ্চে যেতে হবে’

৯

হাসিনার পাসপোর্ট চাওয়াকে রাজনৈতিক স্ট্যান্টবাজি বললেন চিফ প্রসিকিউটর

১০

গাজায় ২৫০ বিদেশি সেনা মোতায়েনের অনুমোদন ইসরাইলের, থাকছে যেসব দেশ

১১

ইমরান খানের রাজনৈতিক দর্শন ও মার্কিন নির্বাচনে মুসলিম প্রতিনিধিত্ব

১২

হাসিনার পাসপোর্টের আবেদন ‘হাস্যকর’ বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

১৩

এরদোয়ানের সঙ্গে বৈঠক হতে পারে তারেক রহমানের

১৪

টঙ্গীতে মাদরাসা ছাত্রকে গরম ইস্ত্রির ছ্যাঁকা

১৫

হাসিনাকে দেশে এনে মৃত্যুদণ্ডের রায় বাস্তবায়ন চাই

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত

`); printWindow.document.close(); printWindow.focus(); printWindow.print(); printWindow.close(); }