ঈদের চাঁদ মো: আবু জাফর (লাল) আনন্দ ও খুশির বারতা নিয়ে রমজান শেষে আসছে মোদের ঈদ। দৃষ্টি মোদের আপন মহিমায় নেছে উঠছে মানছে না কোন বাঁধ। দৃষ্টির সীমায় খুশির জোয়ার পশ্চিম গগনে উঠছে যে ঈদের চাঁদ। ধনী -গরিবের ভেদাভেদ ভুলে খুশির জোয়ারে মজবুত হবে ভ্রাতৃত্বের দৃঢ় বাঁধ। সাম্য আর ভালোবাসার বার্তা নিয়ে আসছে মোদের ঈদ। পারস্পারিক বিদ্বেষ ভুলে ভালোবাসার মিলন মেলায় গাইবে সবে গীত। আত্মশুদ্ধির বার্তা নিয়ে ধনী -গরিব সবে এক কাতারে করবে উপাসনা তাই না, দেখে পারস্পারিক মেলবন্ধন তৈরি করতে - হৃদয়ে থাকবে না সন্দেহের এক দানা। নতুন নতুন পোশাক পরে মিষ্টি মিঠাই মুখে দিয়ে বন্ধুবান্ধব সাথে নিয়ে চলতে ফিরতে করব কোলাকুলি। পারস্পারিক সোহার্দের এই মেলবন্ধনে ঝরে যাবে মনের মাঝে লুকিয়ে থাকা নোংরা পথের ধুলি। (শালিখা, মাগুরা)