দুইপত্র বিশিষ্ট বিষয়ের ক্ষেত্রে উভয়পত্রের আবেদন করতে হবে চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল আজ (সোমবার) সকাল ১০টায় প্রকাশিত হয়েছে। ফলে সন্তুষ্ট না হওয়া শিক্ষার্থীরা প্রতিবারের মতো এবারও খাতা চ্যালেঞ্জ বা ফলাফল পুনঃনিরীক্ষণের আবেদনের সুযোগ পাবেন। ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এবার সম্পূর্ণ নতুন পদ্ধতিতে ফলাফলে অসন্তুষ্ট পরীক্ষার্থীরা প্রতি বিষয়ে ১৫০ টাকা ফি দিয়ে খাতা চ্যালেঞ্জ বা পুনঃনিরীক্ষণ করতে পারবেন। আগামীকাল ১১ আগস্ট (মঙ্গলবার) থেকে ১৭ আগস্ট পর্যন্ত আবেদন করা যাবে। (https://rescrutiny.eduboardresults.gov.bd)- এ গিয়ে নির্ধারিত স্থানে রোল, রেজিস্ট্রেশন নম্বর পূরণ করতে হবে এবং বোর্ড ড্রপ ডাউন থেকে বোর্ড নির্বাচন করতে হবে। অতঃপর সাবমিট বাটনে ক্লিক করতে হবে। এরপর মোবাইল নম্বর দিতে হবে। পুনঃনিরীক্ষণের ফল প্রকাশিত হলে ওই নম্বরে এসএমএস পাঠানো হবে। পরবর্তী স্ক্রিনে শিক্ষার্থীর বিষয়ভিত্তিক ফল দেখা যাবে। এক বা একাধিক বিষয়ে ফল পুনঃনিরীক্ষণের জন্য বিষয়গুলো নির্বাচন করে ‘ফি প্রদান করুন’ বাটনে ক্লিক করতে হবে। প্রতিটি পত্রের জন্য ১৫০ টাকা হারে ফি প্রযোজ্য হবে।...
এসএসসির খাতা পুনঃনিরীক্ষণে এবার পুরো খাতা পুনঃপরীক্ষার সুযোগ, ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস না করায় ব্যবস্থা নেওয়ার আশ্বাস এসএসসি ও সমমান...
ইংরেজি ও গণিতে কম পাসের কারণে সামগ্রিক ফলাফলে প্রভাব পড়েছে চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার কমে যাওয়ার...
সার্বিক পাসের হার ৬২.২৫ শতাংশ, সাধারণ শিক্ষা বোর্ডে ৬৮.৫০; ফলাফলে ছাত্রদের চেয়ে এগিয়ে ছাত্রীরা চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি)...
ভোলার পেশাদার সাংবাদিকদের সংগঠন ভোলা মিডিয়া ক্লাবের নতুন কমিটি গঠন করা হয়েছে। সোমবার (১৩ জুলাই) মিডিয়া ক্লাবের বিশেষ সভায় সর্বসম্মতিক্রমে...
আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ রোপন করা হবে: প্রধানমন্ত্রী
আগামী পাঁচ বছরে সারাদেশে ২৫ কোটি গাছ রোপণ করা হবে বলে ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, দেশে প্রয়োজনের...