প্রকাশ :: ... | ... | ...

আমিরাতগামী সব ফ্লাইট বাতিল করল ইরান


সংযুক্ত ছবি

সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) উদ্দেশে পরিচালিত ইরানি এয়ারলাইনগুলোর সব ফ্লাইট মধ্যরাত থেকে বাতিল করা হয়েছে। বৃহস্পতিবার ইরানের বেসামরিক বিমান চলাচল সংস্থার এক মুখপাত্রের বরাতে এ তথ্য জানিয়েছে ইরানি স্টুডেন্টস নিউজ এজেন্সি (আইএসএনএ)। আইএসএনএ জানিয়েছে, তেহরান থেকে দুশানবে যাওয়ার একটি ফ্লাইট তুর্কমেনিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমতি না পাওয়ায় ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দরে ফিরে আসতে বাধ্য হয়েছে। বেসামরিক বিমান চলাচল সংস্থার ওই মুখপাত্র জানান, তুর্কমেনিস্তান ইরানি এয়ারলাইনগুলোর জন্য তাদের আকাশসীমা দিয়ে উড্ডয়নের অনুমতি না দেওয়ায় ফ্লাইটটি গন্তব্যে অবতরণ করতে পারেনি। পরে সেটি তেহরানে ফিরে আসে।