প্রকাশ :: ... | ... | ...

কাল থেকে জাতীয় ব্যাডমিন্টন শুরু


সংযুক্ত ছবি

দেশের ব্যাডমিন্টন অঙ্গনের অন্যতম বড় আয়োজন ৪০তম জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ ২০২৬ শুরু হচ্ছে আগামীকাল শুক্রবার। রাজধানীর শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে ছয় দিনব্যাপী এ প্রতিযোগিতা চলবে ২৮ অক্টোবর পর্যন্ত। শুক্রবার সকাল ১১টায় টুর্নামেন্টের উদ্বোধন করবেন প্রধান অতিথি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের আয়োজনে এবারের আসরে দেশের বিভিন্ন প্রান্তের ৮৮টি দলের মোট ৬১৬ জন শাটলার অংশ নিচ্ছেন। তাঁদের মধ্যে ৮১ জন নারী ও ৫৩৫ জন পুরুষ খেলোয়াড়। প্রাইজমানি ১০ লাখ টাকা, সেরা খেলোয়াড় পাবেন মোটরসাইকেল এবারের চ্যাম্পিয়নশিপে বিভিন্ন ইভেন্টে মোট ১০ লাখ টাকা প্রাইজমানি দেওয়া হবে। পাশাপাশি টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের জন্য থাকছে একটি মোটরসাইকেল। আয়োজকদের নির্ধারিত সূচি অনুযায়ী, পুরুষ একক ও পুরুষ দ্বৈত ইভেন্টে চ্যাম্পিয়নরা পাবেন ১ লাখ ৪০ হাজার টাকা করে। রানারআপদের জন্য থাকছে ১ লাখ টাকা করে। নারী একক, নারী দ্বৈত ও মিশ্র দ্বৈত ইভেন্টে চ্যাম্পিয়নরা পাবেন ১ লাখ টাকা করে। এসব ইভেন্টে রানারআপদের জন্য নির্ধারিত রয়েছে ৬০ হাজার টাকা করে। নতুন প্রতিভা তুলে ধরার মঞ্চ জাতীয় পর্যায়ে খেলোয়াড়দের দক্ষতা ও প্রতিযোগিতামূলক সক্ষমতা যাচাইয়ের পাশাপাশি নতুন প্রতিভা অন্বেষণও এ আয়োজনের অন্যতম লক্ষ্য। তরুণ শাটলারদের উৎসাহিত করা এবং দেশের ব্যাডমিন্টনের সামগ্রিক মানোন্নয়নে টুর্নামেন্টটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছে আয়োজক বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশন। এবারের চ্যাম্পিয়নশিপে পৃষ্ঠপোষকতা করছে পিএইচপি ফ্যামিলিসহ একাধিক প্রতিষ্ঠান। টার্বো ইলেক্ট্রোলাইট স্পোর্টস ড্রিংক রয়েছে বেভারেজ পার্টনার হিসেবে। আর কানেক্টিভিটি পার্টনার হিসেবে রয়েছে ওয়ান স্কাই।