খেলোকে ভালবেসে নব্বই দশকে শুরুতে ক্রীড়া সাংবাদিকতায় হাতে-খড়ি। সেই থেকে প্রিন্ট,অনলাইন এবং ডিজিটাল-গণমাধ্যমের প্রতিটি শাখায় ক্রীড়া সাংবাদিকতায় শামীম চৌধুরী নিজেকে মেলে ধরেছেন। ক্রীড়া সাংবাদিকতায় অনুসন্ধানী সাংবাদিকতায় ৬বার পেয়েছেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) বর্ষসেরা স্পোর্টস রিপোর্টিংয়ের পুরস্কার। ক্রীড়া সাংবাদিকতার পাশাপাশি খেলাধুলার গবেষণায় গড়ে তুলেছেন তিনি বিশাল তথ্য ভাণ্ডার। তারই স্বীকৃতি পেয়েছেন তিনি।ক্রীড়া সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য ডেইলি সানের ক্রীড়া সম্পাদক শামীম চৌধুরীকে সম্মাননা দিয়েছে অনলাইন সংবাদমাধ্যম বাংলাদেশ মেইল২৪ডটনিউজ। শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) মিলনায়তনে সংবাদমাধ্যমটির তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী ও গুণীজন সম্মাননা অনুষ্ঠানে তাঁর হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ মেইল২৪ডটনিউজের প্রধান সম্পাদক এ বি জিয়াউদ্দিন ও সম্পাদক রাশেদ তালুকদার। দীর্ঘ ৩৪ বছর ধরে ক্রীড়া সাংবাদিকতায় গবেষণাধর্মী ও তথ্যনির্ভর সংবাদ পরিবেশনে অবদানের স্বীকৃতি হিসেবে শামীম চৌধুরীকে এ সম্মাননা দেওয়া হয়। বাংলাদেশ মেইল২৪ডটনিউজের সম্পাদক ও প্রধান সম্পাদক আশা প্রকাশ করেন, এ ধরনের সম্মাননা পেশাদার সাংবাদিকদের কাজের স্বীকৃতি দেওয়ার পাশাপাশি দায়িত্বশীল ও গবেষণাধর্মী সাংবাদিকতাকে উৎসাহিত করবে। শু/আজা