প্রকাশ :: ... | ... | ...

ফিওনা সাইক্লিংয়ে সেনাবাহিনীর শ্রেষ্ঠত্ব অর্জন


সংযুক্ত ছবি

ফিওনা লাক্সারি রিসোর্ট প্রথম আন্তঃসার্ভিসেস সাইক্লিং চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ সেনাবাহিনী শ্রেষ্ঠত্ব অর্জন করেছে। একচ্ছত্র আধিপত্য দেখিয়ে ১৪টি ইভেন্টের মধ্যে তারা ১২টিতেই প্রথমস্থান লাভ করেছে। তবে ২টি ইভেন্টের মধ্যে একটিতে বিজিবি এবং অন্যটিতে বাংলাদেশ আনসার প্রথমস্থান অধিকার করেছে। ঢাকার আর্মি স্টেডিয়ামে দুইদিনব্যাপী এই প্রতিযোগিতার শেষ দিনে পুরস্কার বিতরণ করেন জাতীয় দলের সাবেক তারকা ফুটবলার কায়সার হামিদ, বিজিবির পরিচালক প্রশিক্ষণ লে. কর্নেল এবিএম শাহ রেজা, আর্মি স্পোর্টস কন্ট্রোল বোর্ডের সাবেক উপ মহাপরিচালক লে. কর্নেল অব. আলমগীর কবির।