প্রকাশ :: ... | ... | ...

ব্যালন ডি’অরের দৌড়ে ৩ জনকে বেছে নিলেন ডেম্বেলে


সংযুক্ত ছবি

২০২৫ সালে ব্যালন ডি’অর জিতেছেন ফ্রান্সের উসমান ডেম্বেলে। এবারও ৩০ জনের সংক্ষিপ্ত তালিকায় আছেন তিনি। তবে ডেম্বেলের জয়ের সম্ভাবনা ক্ষীণ। তবে নিজের পছন্দের তিন প্রার্থীকে বেছে নিলেন এই ফরাসি তারকা। বেছে নেওয়ার সুযোগ থাকলে কোন খেলোয়াড়কে ব্যালন ডি’অর দিতেন, এমন প্রশ্নে ডেম্বেলে কোনো সংশয় রাখেননি। তিনি তার প্যারিস সেন্ট জার্মেই সতীর্থ ও জর্জিয়ান তারকা খভিচা কভারাৎস্খেলিয়াকে নিজের ভোটটা দিয়েছেন। সেরা তিনের বাকি দুজন ইংল্যান্ডের হ্যারি কেইন ও সাবেক পিএসজি সতীর্থ কিলিয়ান এমবাপ্পে। ডেম্বেলে কি নিজেকে কখনও ভোট দিতেন? এমন প্রশ্নের জবাবে এই ফরাসি তারকা বলেন, ‘না, আমাকে যদি বাছাই করার সুযোগ দেওয়া হতো, আমি নিজেকে তালিকায় রাখতাম না এবং ভোটও দিতাম না।’ ফ্রান্স ফুটবল ম্যাগাজিনকে দেওয়া এই সাক্ষাৎকারে ব্যালন ডি’অর পরবর্তী চাপ নিয়েও কথা বলেছেন ডেম্বেলে। তিনি বলেন, ‘সমালোচিত হওয়াকে আমি পাত্তা দেই না। এটা খেলার অংশ। ফুটবলে আপনি সবসময় সমালোচিত হবেন, আর যখন আপনি ব্যালন ডি’অর জয়ী তখন সেটা আরও বাড়বে।’ ডেম্বেলে আরও বলেন, ‘আমি সবচেয়ে বড় ব্যক্তিগত পুরস্কার জিতেছি, তাই আমি এখন আরও বেশি নজরদারিতে। এটা আমাকে হাসায়। আপনাকে সবসময় নজরে রাখা হচ্ছে। কিন্তু এটা আমাকে ভাবায় না।’