প্রকাশ :: ... | ... | ...

৩ দিনের সফরে চীনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন শিক্ষামন্ত্রী


সংযুক্ত ছবি

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন আজ বুধবার (১৪ অক্টোবর) ৩ দিনের সফরে চীনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। এ সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশে নিযুক্ত চীন দূতাবাসের কালচারাল কাউন্সিলর লি শাওপেং উপস্থিত ছিলেন। সফরকালে মন্ত্রী চীনের তিয়ানজিনে অনুষ্ঠেয় ‘ওয়ার্ল্ড ভোকেশনাল অ্যান্ড টেকনিক্যাল এডুকেশন ডেভেলপমেন্ট কনফারেন্স ২০২৬’-এ অংশগ্রহণ করবেন। এ ছাড়া তার ‘ওয়ার্ল্ড ভোকেশনাল কলেজ স্কিলস কম্পিটিশন ২০২৬’-এর চূড়ান্ত পর্বে অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে। সফরকালে শিক্ষাক্ষেত্রে সহযোগিতা বিস্তৃত করার লক্ষ্যে চীনের সাথে দ্বিপাক্ষিক বৈঠক ও সমঝোতা স্মারক স্বাক্ষরেরও কথা রয়েছে।