প্রকাশ :: ... | ... | ...

৪৫ বিসিএসের চূড়ান্ত গেজেট প্রকাশ, সুপারিশ পেলেন ১৭০২ জন


সংযুক্ত ছবি

৪৫তম বিসিএসের চূড়ান্ত নিয়োগের প্রজ্ঞাপন প্রকাশ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এতে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৭০২ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগপ্রাপ্তদের আগামী ১ নভেম্বরের মধ্যে সংশ্লিষ্ট ক্যাডার নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয় বা বিভাগ নির্ধারিত কার্যালয়ে যোগ দিতে বলা হয়েছে। বুধবার রাতে প্রকাশিত প্রজ্ঞাপনে বলা হয়, ২০২২ সালে অনুষ্ঠিত ৪৫তম বিসিএস পরীক্ষার ফলাফলের ভিত্তিতে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) গত বছরের ১৪ ডিসেম্বরের সুপারিশের পরিপ্রেক্ষিতে এ নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগপ্রাপ্তরা জাতীয় বেতনস্কেল ২০২৬ অনুযায়ী নবম গ্রেডে চাকরিতে যোগ দেবেন। ২০২২ সালের নভেম্বরে বিজ্ঞপ্তি প্রকাশের মধ্য দিয়ে ৪৫তম বিসিএসের নিয়োগপ্রক্রিয়া শুরু হয়। ২০২৩ সালের মে মাসে প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ২০২৪ সালের জানুয়ারিতে লিখিত পরীক্ষা নেওয়া হয়। এরপর ২০২৫ সালের ৮ জুলাই থেকে কয়েক ধাপে মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। সব ধাপ শেষে ২০২৫ সালের ২৬ নভেম্বর ৪৫তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করে পিএসসি। ওই ফলে বিভিন্ন ক্যাডারে নিয়োগের জন্য ১ হাজার ৮০৭ জনকে সুপারিশ করা হয়েছিল। চূড়ান্ত ফল প্রকাশের ১০ মাসেরও বেশি সময় পর তাঁদের মধ্যে ১ হাজার ৭০২ জন নিয়োগের প্রজ্ঞাপন পেলেন।