রংপুরের নতুন বিভাগীয় কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন সরকারি কর্মচারী হাসপাতালের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. জাহাঙ্গীর আলম। গত ১৫ অক্টোবর বৃহস্পতিবার রাতে এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। অন্যদিকে, রংপুরের বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মো. শহিদুল ইসলামকে গ্রেড-১ পদে পদোন্নতি দিয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। ২০২৪ সালের ২৭ অক্টোবর তিনি রংপুরের দশম বিভাগীয় কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এ ছাড়া তিনি রংপুর সিটি করপোরেশনের প্রশাসকের দায়িত্বও পালন করেছেন।