প্রকাশ :: ... | ... | ...

যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ ও গোলাগুলি, গুলিবিদ্ধ ১


সংযুক্ত ছবি

রাজধানীর যাত্রাবাড়ী থানার প্রধান ফটকের সামনে ৫টি ককটেল বিস্ফোরণ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে গুলিতে একজন আহত হয়েছেন বলে জানা গেছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা আনুমানিক ৭টা ৪০ মিনিটের দিকে এ হামলার ঘটনা ঘটে। যাত্রাবাড়ী থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) মো. হাসানুর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সন্ধ্যা সাড়ে ৭টার পর থানার মূল ফটকের সামনে পরপর কয়েকটি বিকট বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। প্রাথমিক আলামতে এগুলো ককটেল বিস্ফোরণ বলে ধারণা করা হচ্ছে। বিস্ফোরণের পরপরই গোলাগুলির শব্দও শোনা যায়। ঘটনার পরপরই পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। হামলার নেপথ্যে কে বা কারা জড়িত, তা এখনো নিশ্চিত করা যায়নি। আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বিষয়টি খতিয়ে দেখছেন এবং অপরাধীদের চিহ্নিত করতে তদন্ত শুরু হয়েছে।