চুয়াডাঙ্গা জেলা প্রেস ক্লাবের দুই বছর মেয়াদি নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হয়েছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জেলা প্রতিনিধি ও ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের নিজস্ব প্রতিবেদক মানিক আকবর এবং সাধারণ সম্পাদক হয়েছেন যমুনা টিভির জেলা প্রতিনিধি জিসান আহমেদ। বুধবার বিকেলে জেলা বীজ প্রত্যয়ন কার্যালয়ের অডিটোরিয়াম কক্ষে অনুষ্ঠিত সভায় ১৫ সদস্যের নতুন কমিটি ঘোষণা করা হয়। নতুন কমিটির সহসভাপতি হয়েছেন শরীফ উদ্দীন (দৈনিক আলোচিত বাংলাদেশ), সহসাধারণ সম্পাদক মামুন মোল্লা (বাংলা টিভি), সাংগঠনিক সম্পাদক অনিক চক্রবর্তী (এখন টিভি), অর্থ সম্পাদক জাকির হোসেন (আজকের সূত্রপাত), দপ্তর সম্পাদক শেখ লিটন (ঢাকা স্ট্রিম ও বাংলা স্ট্রিম), তথ্যপ্রযুক্তি সম্পাদক মিজানুর রহমান (বৈশাখী টিভি) এবং ক্রীড়া সম্পাদক তৌহিদ তুহিন (বাংলা এফএম)। কার্যকরী সদস্যরা হলেন শরীফ উদ্দীন হাসু (ইসলামি টিভি), জাহিদুল ইসলাম (ঢাকার ডাক), কামরুজ্জামান সেলিম (ডিবিসি টিভি), শামসুজ্জোহা পলাশ (নাগরিক টিভি) ও ইকরামুল হক পিপুল (দৈনিক যুগান্তর)। সভায় প্রেস ক্লাবের সকল সদস্য উপস্থিত ছিলেন। এ সময় প্রেস ক্লাবের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, সদস্যদের পেশাগত স্বার্থসংশ্লিষ্ট বিষয় এবং ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়।