প্রকাশ :: ... | ... | ...

নাটোরে দু’গ্রুপের সংঘর্ষ, নারীসহ আহত ১২


সংযুক্ত ছবি

নাটোরে জমিজমা নিয়ে বিরোধের জেরে দুইপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ অন্তত ১২ জন আহত হয়েছেন। রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে হরিশপুর ইউনিয়নের ধলাট এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জমির ভাগ-বাটোয়ারা এবং একটি বিবাদমান জমিকে কেন্দ্র করে চাচাতো ভাই জনি ও মজিবরের মধ্যে প্রথমে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এতে উভয়পক্ষের জনি, মেহদি, মজিবর, আনোয়ার, রতন, নূর আলম, শেফালী, রীনাসহ অন্তত ১২ জন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে নাটোর সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় জনির অবস্থা আশঙ্কাজনক মনে হলে তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান জানান, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষ থানায় মামলা বা লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।