ট্রাম্পের সঙ্গে আমার ব্যক্তিগত কোনো বিষয় নেই, বললেন জেলেনস্কি

আন্তর্জাতিক ডেস্ক:
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ২৪ অক্টোবর ২০২৬, ১০:১০
 ছবি:

সাম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের মধ্যকার সম্পর্কের মারাত্মক অবনতি ঘটেছে। তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেছেন, ট্রাম্পের সঙ্গে তার ব্যক্তিগত কোনো বিষয় নেই।

বৃহস্পতিবার (২২ আক্টোবর) কিয়েভ থেকে সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে জেলেনস্কি ট্রাম্পের সঙ্গে তার সম্পর্ক, রাশিয়া-ইউক্রেন যুদ্ধসহ বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন। রাশিয়ার পক্ষে মার্কিন প্রেসিডেন্টের অবস্থানের প্রতি ইঙ্গিত করে জেলেনস্কি বলেন, ‘ভ্লাদিমির পুতিনের সঙ্গে ঘনিষ্ঠতা কেবল পুতিনকে আরো শক্তিশালী করবে।’

সাম্প্রতিক সপ্তাহগুলোতে ট্রাম্প রাশিয়ার ওপর থেকে কিছু নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছেন। আন্তর্জাতিক মহলে রাশিয়াকে একঘরে করার প্রচেষ্টাকে বুড়ো আঙুল দেখিয়ে রুশ জ্বালানি কেনার চুক্তি করেছেন ট্রাম্প।


এর প্রতিক্রিয়ায় জেলেনস্কি বলেন, ট্রাম্প ইতিহাসের ভুল পক্ষে আছেন। রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের দহরম-মহরমের মধ্যেই ইউক্রেনীয় বাহিনী দেখতে পায়, ইলন মাস্কের পরিচালিত স্টারলিংক সার্ভিসে তাদের প্রবেশাধিকার সংকুচিত বা সীমিত করা হয়েছে।

বৃহস্পতিবার সিএনএন-এর সঙ্গে কথা বলার সময়, জেলেনস্কি কিছুটা সমঝোতামূলক সুর বজায় রেখে বলেন, এই উত্তেজনা ব্যক্তিকেন্দ্রিক নয়। তবে তিনি সতর্ক করে দেন যে, যুদ্ধ থামানোর কোনো ইচ্ছা পুতিনের নেই।


জেলেনস্কি বলেন, ‘পুতিনের প্রতি আমার মনোভাব খুবই স্পষ্ট। আমি মনে করি যে আমরা যদি নিষেধাজ্ঞা তুলে নিই, তবে আমরা তাকে আরও শক্তিশালী করব। এটি প্রেসিডেন্ট ট্রাম্প এবং আমার মধ্যকার কোনো ব্যক্তিগত বিষয় নয়, এবং স্বাভাবিকভাবেই আমি যেকোনো নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিরুদ্ধে।’

সাড়ে চার বছরের এই সংঘাতের একটি সমাধান খুঁজতে ট্রাম্পের দূতদের নতুন করে কূটনৈতিক তৎপরতা চালানোর মাঝেই জেলেনস্কি সিএনএনের সঙ্গে কথা বলেন।

বুধবার মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ সেন্ট পিটার্সবার্গে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তিন ঘণ্টা ধরে কথা বলেন।

৭৪ বছর বয়সী আমেরিকান বন্দি স্টিফেন হাববার্ডকে মুক্তি দেওয়ার সিদ্ধান্তের জন্য পুতিনকে মানবিক বলে বর্ণনা করে তিনি বিতর্কের জন্ম দেন। এর আগের দিন উইটকফ নরওয়েতে জেলেনস্কির সঙ্গে দেখা করেছিলেন। ট্রাম্প বুধবার জোর দিয়ে বলেন যে, রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরো কঠোর করার অর্থ হতো হাববার্ড বন্দিই থেকে যেতেন।

সিএনএন-এর ক্যাটলিন কলিন্সের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আপনি তার কথা ভুলেই যেতে পারতেন, তাকে আর কখনোই দেখতে পেতেন না, সে ২৫ বছরের জন্য আবার জেলে ফিরে যেত।’ তিনি আরো যোগ করেন, কঠোর নিষেধাজ্ঞা ইউক্রেন নিয়ে কোনো চুক্তিতে পৌঁছানোর সম্ভাবনাকে বিপন্ন করবে, ‘আপনি যখন কোনো চুক্তির কাছাকাছি থাকেন এবং আপনার মধ্যে সূক্ষ্ম আলোচনা চলে, তখন আপনি নিষেধাজ্ঞা আরোপ করেন না।’


উইটকফের সফরের পর, পুতিন আগামী নভেম্বরে আলোচনায় বসতে রাজি হলেও এ বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য দেননি। জেলেনস্কি বলেন, ‘পুতিন চাল চালছেন, বুঝলেন তো, তিনি একজন খেলোয়াড়।’

তিনি আরো যোগ করেন, ‘এটি অত্যন্ত দুঃখজনক। কারণ তিনি (পুতিন) অন্য মানুষের জীবন নিয়ে খেলা করছেন এবং অবশ্যই তিনি যুদ্ধ থামাতে চান না। তাই আমাদের অংশীদারদের কাছে আমাদের চাওয়া হলো—তারা যেন পুতিনকে আরো শক্তিশালী হওয়ার এবং আমাদের ভেঙে ফেলার কোনো সুযোগ না দেন।’

সিএনএনের সঙ্গে কথা বলার সময় জেলেনস্কি বর্তমান সম্মুখ সমর স্থগিত করার সম্ভাবনার ইঙ্গিত দেন। যার লক্ষ্য হবে- যুদ্ধবিরতি, হত্যাকাণ্ড বন্ধ করা, একসঙ্গে বসা এবং আলোচনা করা। তবে তিনি স্পষ্ট করে দেন যে, ইউক্রেনের নিয়ন্ত্রণে থাকা কোনো ভূখণ্ড রাশিয়ার হাতে তুলে দেওয়ার ধারণাটি একেবারেই অগ্রহণযোগ্য এবং কিয়েভ কখনোই দখলকৃত এলাকাগুলোকে রাশিয়ার অংশ হিসেবে স্বীকৃতি দেবে না।

তিনি বলেন, ‘আমাদের ভূমি খুবই গুরুত্বপূর্ণ কারণ এটি মানুষের সঙ্গে সম্পর্কিত, কিলোমিটারের সঙ্গে নয়। এই ভূমি রক্ষা করতে, আমাদের স্বাধীনতা ও দেশ রক্ষা করতে অনেক মানুষ মারা গেছেন।’

ইউক্রেনের প্রেসিডেন্ট আরো যোগ করেন, ‘সাময়িকভাবে দখলকৃত এই অঞ্চলগুলোকে কেউই রাশিয়ার ভূখণ্ড হিসেবে স্বীকৃতি দেবে না এবং আমি মনে করি রাশিয়া এটি বোঝে। কেউ যদি এটি না বোঝে তবে তা দুঃখজনক, তবে এটি সম্পূর্ণ তাদের নিজস্ব ব্যাপার।’

জেলেনস্কি বৃহস্পতিবার সিএনএনকে আরো বলেন, ‘ইউক্রেনের ইউরোপীয় মিত্ররা কিছু বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র সরবরাহ করলেও তা নিজেদের রক্ষা করার জন্য যথেষ্ট নয়।’ জেলেনস্কির মতে, ইউক্রেনের এখন তার মিত্রদের কাছ থেকে মূলত দুটি জিনিস প্রয়োজন, ‘পুতিনের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে না নেওয়া এবং আমাদের আরও ভালো মানের ক্ষেপণাস্ত্র দেওয়া।’

সূত্র: সিএনএন

১

মার্কিন কর্মকর্তাদের হত্যার চেষ্টা চালাচ্ছে ইরান, গোয়েন্দাদের সতর্কবার্তা

২

স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীর পদত্যাগ চায় এনসিপি

৩

নিষিদ্ধ যুবলীগ ও ছাত্রলীগের মিছিল থেকে পুলিশের ওপর হামলা, আহত ২

৪

৭১ এর ভূমিকার জন্যই জামায়াত বর্তমানে আওয়ামী লীগের সমর্থন চায়: রিজভী

৫

মোস্তফা সরওয়ার ফারুকীর ফেসবুক অ্যাকাউন্ট হ্যাকড

৬

জামায়াত আমিরের ডিভাইস না দেওয়ার পেছনে বড় অপরাধ লুকানোর বিষয় আছে: রাশেদ খাঁন

৭

ভারতের প্রথম আইআইটি থেকে ডিজিটাল স্বাস্থ্য: ভারত-ইউএনডিপির সাত দশকের অংশীদারিত্ব

৮

এবার জামায়াতের নায়েবে আমিরের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড

৯

ভোট ডাকাতি করব না, কাউকে করতেও দেব না: গোলাম পরওয়ার

১০

দিনাজপুরে বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে গাছ আলু

১১

বিশ্বের স্থপতিদের হতবাক করে আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করল গ্রিন ফিল্ড ফ্যাক্টরি

১২

পর্যটন উন্নয়নে প্রয়োজনে ইসিআই আইন সংশোধন করা হবে: লুৎফুর রহমান কাজল

১৩

সাদপন্থিরা আর কখনো টঙ্গী ইজতেমা ময়দান ব্যবহার করতে পারবে না: হেফাজতের আমির মুহিববুল্লাহ

১৪

চাঁদাবাজি নির্মূলে শিগগিরই নতুন আইন আসছে: আইজিপি

১৫

আ.লীগের সঙ্গে ‘আঁতাত’, কেউ প্রমাণ দিতে পারলে জাতির কাছে ক্ষমা চাইবেন: জামায়াত আমিরের চ্যালেঞ্জ

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত