চট্টগ্রাম দুই লাখ টাকা ঘুষ নেওয়ার সময় সাব-রেজিস্ট্রার, হেড ক্লার্ক ও এক উমেদারকে হাতেনাতে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) নগরীর পাহাড়তলী সাব-রেজিস্ট্রি কার্যালয় থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন- পাহাড়তলী সাব-রেজিস্ট্রার আবদুস সোবহান, হেড ক্লার্ক ফারুক ইসলাম ও অফিসের উমেদার রূপন দাশ। দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) তানজীর আহমেদ গণমাধ্যমকে এ তথ্য জানান। দুদক সূত্র জানায়, চট্টগ্রামের এক আইনজীবী তার মক্কেলের দুটি অংশীদারি চুক্তিপত্র রেজিস্ট্রির জন্য পাহাড়তলী সাব-রেজিস্ট্রি কার্যালয়ে দাখিল করেন। দলিল দুটিতে কোনো ত্রুটি না থাকা সত্ত্বেও রেজিস্ট্রেশন প্রক্রিয়া আটকে রাখা হয়। পরে দলিল দুটি রেজিস্ট্রি করে দেওয়ার জন্য সাব-রেজিস্ট্রার আবদুস সোবহান ও হেড ক্লার্ক ফারুক ইসলাম দুই লাখ টাকা ঘুষ দাবি করেন বলে অভিযোগ করেন ওই আইনজীবী। এ ঘটনায় প্রথমে দুদকের হটলাইন ১০৬-এ কল দিয়ে অভিযোগ করেন তিনি। পরে দুদকের জেলা কার্যালয় চট্টগ্রাম-১-এ লিখিত আবেদন করেন। অভিযোগের পর কমিশনের অনুমোদন নিয়ে মঙ্গলবার পাহাড়তলী সাব-রেজিস্ট্রি কার্যালয়ে ট্র্যাপ অভিযান পরিচালনা করে দুদক। এ সময় দুই লাখ টাকা ঘুষ গ্রহণকালে সাব-রেজিস্ট্রার তাদের আটক করা হয়। দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) তানজীর আহমেদ কালবেলাকে বলেন, আটক তিনজনের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পরে তাদের আদালতে সোপর্দ করা হবে।
রোহিঙ্গা ক্যাম্পে অপরাধের ধরন বদলাচ্ছে। একসময় চুরি-ছিনতাই বা ছোটখাটো অপরাধের অভিযোগ বেশি শোনা গেলেও এখন সংঘবদ্ধ সশস্ত্র গোষ্ঠীর আধিপত্য, মাদক কারবার, অপহরণ করে মুক্তিপণ আদায়, মানবপাচার ও অস্ত্রের ব্যবহার পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। ক্যাম্পের ভেতরে আধিপত্য বিস্তারের পাশাপাশি এসব অপরাধের কিছু অংশ ক্যাম্পের বাইরের এলাকা ও সীমান্ত পর্যন্ত ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তথ্য অনুযায়ী, গত নয় বছরে রোহিঙ্গা ক্যাম্পকেন্দ্রিক বিভিন্ন অপরাধে সাড়ে চার হাজারের বেশি মামলা হয়...
সরকার দায়িত্ব নেওয়ার ছয় মাসের মাথায় বিরোধীদের রোডমার্চ ও লংমার্চ কর্মসূচি নিয়ে প্রশ্ন তুলেছেন পানিসম্পদমন্ত্রী ও লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য শহিদ উদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেছেন, সরকার ফটোসেশনের রাজনীতি করে না, বাস্তবে কাজ করতে চায়। শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে লক্ষ্মীপুর শহরের মাদাম ব্রিজসংলগ্ন খাল পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এসব কথা বলেন। বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুবদলের উদ্যোগে ওই কর্মসূচির আয়োজন করা হয়। পানিসম্পদমন্ত...
মিয়ানমারে সেনাবাহিনীর দমন-পীড়নের মুখে ২০১৭ সালের ২৫ আগস্ট থেকে বাংলাদেশে রোহিঙ্গাদের বড় আকারের অনুপ্রবেশ শুরু হয়। মানবিক কারণে কক্সবাজারের উখিয়া ও টেকনাফে গড়ে তোলা হয় বিশ্বের অন্যতম বড় শরণার্থী বসতি। কিন্তু নয় বছর পার হতে না হতেই সেই ক্যাম্পগুলোতে নিরাপত্তা পরিস্থিতি বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। হত্যা, মাদক, অস্ত্র, অপহরণ, মানবপাচার, ধর্ষণ, চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে অপরাধের বিস্তার ঘটেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তথ্য অনুযায়ী, ২০১৭ সাল থেকে ২০২৬ সালের জুলাই পর্যন্ত রোহি...
বাংলাদেশের বিভিন্ন শরণার্থী ক্যাম্পে আশ্রয় নেয়া রোহিঙ্গা জনগোষ্ঠীর মধ্যে বহুবিবাহের প্রবণতা দিনকে দিন বেড়েই চলেছে। মানবাধিকারকর্মীদের বিশ্লেষণমূলক তথ্য দিয়ে সহায়তা করা জেনেভা-ভিত্তিক অলাভজনক প্রতিষ্ঠান অ্যাসেসমেন্ট ক্যাপাসিটিস প্রজেক্টের (এসিএপিএস) পর্যবেক্ষণে বলা হয়েছে, আইনগত সীমাবদ্ধতার পাশাপাশি অর্থনৈতিক, সামাজিক, ধর্মীয়, জনসংখ্যার ঘনত্ব এবং লিঙ্গ বৈষম্যের কারণে এ ধরনের ঘটনা বাড়ছে। ২০১৭ সালে কয়েক লাখ রোহিঙ্গা মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে চলে আসেন। ক্যাম্পের দিনগুলোতে তাদের জীবনযাপনের ধরন...
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ফার্মেসি থেকে রোগীদের মেয়াদোত্তীর্ণ ওষুধ দেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। রোগীদের অভিযোগ, গত এক মাসে অন্তত অর্ধশতাধিক রোগীকে কয়েক মাস আগে মেয়াদ শেষ হওয়া ওষুধ সরবরাহ করা হয়েছে। এ ছাড়া প্রায় ১০ বছর ধরে ফার্মাসিস্টের পদ শূন্য থাকায় জুনিয়র মেকানিক পদে কর্মরত একজনকে দিয়ে ফার্মেসির ওষুধ বিতরণের কাজ চালানো হচ্ছে। বুধবার (২ সেপ্টেম্বর) পিঠ ও পেটের ব্যথা নিয়ে ওই স্বাস্থ্য কমপ্লেক্সের বহির্বিভাগে চিকিৎসা নিতে যান তানজিকা নামের এক নারী। চিকিৎসক তাঁকে ন্যাপ্রোক...