বগুড়ায় পথচারীকে বাঁচাতে প্রতিমন্ত্রীর গাড়ি ধানখেতে, নারীর মৃত্যু

বগুড়ার শিবগঞ্জে পথচারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আবদুল বারীকে বহনকারী গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে ধানখেতে পড়ে গেছে। এ সময় গাড়ির ধাক্কায় আহত ওই নারী পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। দুর্ঘটনায় প্রতিমন্ত্রী আবদুল বারীও সামান্য আহত হয়েছেন। নিহত নারীর নাম ফিরোজা (৫৫)। তিনি শিবগঞ্জ উপজেলার গোপীনাথপুর গ্রামের মৃত নিজাম উদ্দিনের স্ত্রী। শুক্রবার বেলা ১২টার দিকে বগুড়া সদরের টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুজ্জামান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ফিরোজার মরদেহ টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে ঢাকা থেকে জয়পুরহাটের উদ্দেশে রওনা হন প্রতিমন্ত্রী আবদুল বারী। সকাল নয়টার দিকে তাঁর গাড়িবহর শিবগঞ্জ উপজেলার কিচক বাজারসংলগ্ন গোপীনাথপুর এলাকায় জয়পুরহাট-মোকামতলা আঞ্চলিক মহাসড়কে পৌঁছায়। এ সময় হঠাৎ একজন নারী গাড়ির সামনে চলে আসেন। তাঁকে বাঁচাতে গিয়ে প্রতিমন্ত্রীকে বহনকারী গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের জমিতে নেমে যায়। গাড়ির ধাক্কায় ফিরোজা গুরুতর আহত হন। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন আহত ফিরোজাকে উদ্ধার করে বগুড়া সদরের টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১২টার দিকে তাঁর মৃত্যু হয়। দুর্ঘটনায় প্রতিমন্ত্রী আবদুল বারীও আহত হয়েছেন বলে জানা গেছে। দুর্ঘটনার পর তিনি ও তাঁর স্ত্রী অন্য একটি গাড়িতে করে জয়পুরহাটের উদ্দেশে রওনা হন। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে। গাড়িটি কীভাবে নিয়ন্ত্রণ হারিয়েছিল এবং দুর্ঘটনার সময় গাড়ির গতি কত ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।

$post['title']

‘যে যেমন পড়াশোনা করেছে, তেমনই ফল পেয়েছে’: শিক্ষামন্ত্রী

$post['title']

ফেলের হার বাড়ল কেন জানালেন ঢাকা বোর্ডের চেয়ারম্যান

$post['title']

এসএসসি ও সমমান পরীক্ষায় ৩১২ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ

$post['title']

নওগাঁয় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে ওষুধ ব্যবসায়ী নিহত

$post['title']

রাকসুর গণ-ইফতার কর্মসূচি, অর্থের উৎস নিয়ে ধোঁয়াশা