হাদি হত্যার খুনিদের ফেরানো নিয়ে ভারতের হাইকমিশনার বললেন, ‘এটার সমাধান আছে’

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যা মামলার আসামিদের ফিরিয়ে দেওয়া প্রসঙ্গে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেছেন, এটা নিয়ে ইস্যু আছে এবং এই ইস্যু লুকানোর কোনও যৌক্তিকতা নেই। সব ইস্যুর সমাধান আছে। এটি একটি ফোরাম যেখানে আমরা আলোচনা করি এবং সমস্যার সমাধান করি। আজ শনিবার (৩ অক্টোবর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে পঞ্চম বে অব বেঙ্গল কনভারসেশনের ‘পাওয়ার অ্যান্ড প্রুডেন্স’ শীর্ষক এক সেশনে এক শিক্ষার্থীর প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। ত্রিবেদী বলেন, গণতন্ত্রে অনেক ইস্যু থাকে। সেসব নিয়ে আলোচনার জন্য যথাযথ ফোরাম আছে। সেখানে আলোচনা চলমান থাকতে হবে। এই আলোচনার জন্য একটা যথাযথ পরিবেশ প্রয়োজন, যেমনটি বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেছেন। আমার এতে কোন সন্দেহ নেই যে, উভয় দেশ আলোচনা করবে এবং সব ইস্যু এক আলোচনার টেবিলে নিয়ে আসবে। শুধু তো ইস্যু একটা না। পানি, বাণিজ্য, ক্রিকেট, খেলাধুলা, সংস্কৃতি, যোগাযোগ ইস্যুও আছে। আমাদের বসতে হবে এবং এগুলো নিয়ে আলোচনা করতে হবে। গণতন্ত্রে এসব প্রক্রিয়া একটু ধীর গতিতে চলে। তবে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি প্রক্রিয়া কখনও থামবে না। প্রক্রিয়াটি চলমান আছে। একটা সমাধান বের করতে হবে-উল্লেখ করেন তিনি। এসময় ছাত্র জনতার গণঅভ্যুত্থানে দেশ ছেড়ে পালানো শেখ হাসিনাকে ঢুকতে দেওয়া ছাড়া ভারতের হাতে কোনো উপায় ছিল না বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার।

$post['title']

ছুটির দিনে কাজে দ্বিগুণ বেতন, বসকে ঠাট্টার সুযোগ: জেন-জি উদ্যোক্তার অভিনব কৌশল

$post['title']

যুক্তরাজ্যকে ইরানি হামলা সম্পর্কে আগেই সতর্ক করেছিল ইসরায়েল: নেতানিয়াহু

$post['title']

নির্বাচন কমিশন ইস্যুতে উত্তপ্ত ভারত, দেশজুড়ে আন্দোলনের কর্মসূচি ইন্ডিয়া জোটের

$post['title']

আইনশৃঙ্খলা বাহিনীর ১৯ ফেসবুক পেজে মনিটাইজেশন, মেটার নীতির সঙ্গে বৈপরীত্য

$post['title']

বিমানে সহ-পাইলটের ছুরিকাঘাত, ১৮০ যাত্রীর প্রাণরক্ষায় আলোচনায় ভারতীয় ক্যাপ্টেন