‘আর কতভাবে মরতে হবে আমাদের’, প্রশ্ন ফিলিস্তিনি স্বজনদের

গাজায় শীতের প্রথম ভারী বৃষ্টিতেই ভয়াবহ মানবিক বিপর্যয়ের মুখে পড়েছেন বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা। বৃষ্টির পানিতে তলিয়ে গেছে হাজারো মানুষের অস্থায়ী তাঁবু ও যুদ্ধবিধ্বস্ত এলাকার বিভিন্ন শহর। কোথাও তাঁবুর ভেতর পানি জমেছে, কোথাও উপচে পড়েছে পয়োনিষ্কাশনের ময়লা পানি। এর মধ্যে মধ্য গাজার দেইর আল-বালাহ এলাকায় বৃষ্টির চাপে বালুর বাঁধ ধসে কয়েকটি তাঁবু চাপা পড়ে প্রাণ হারিয়েছেন চারজন। নিহতদের মধ্যে তিনজনই শিশু। উদ্ধারকাজে প্রয়োজনীয় যন্ত্রপাতি না থাকায় ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া মানুষদের উদ্ধারে বাসিন্দাদের হাত দিয়েই বালু সরাতে হয়েছে। অন্ধকার নেমে এলে মোবাইল ফোনের আলো জ্বালিয়ে স্বজনদের খুঁজেছেন তাঁরা। কিন্তু সবাইকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি। রোববার সন্ধ্যায় মধ্য গাজার দেইর আল-বালাহর আরদ আল-রিবাত বাস্তুচ্যুত শিবিরে এ ঘটনা ঘটে। সেখানে নিজের তাঁবুতে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলেন ৫৮ বছর বয়সী জাহিরা আল-সাহার। তাঁর সঙ্গে ছিলেন ২৮ বছর বয়সী মেয়ে। হঠাৎ বালুর বাঁধ ধসে তাঁবুর ওপর পড়ে। মুহূর্তেই বালুর নিচে চাপা পড়েন মা ও মেয়ে। আল-জাজিরাকে জাহিরা বলেন, ‘আমি বিছানায় শুয়ে ছিলাম। হঠাৎ কিছু একটা আমাকে ধাক্কা দিয়ে ওপর থেকে পড়ে। বালু আমার গলা পর্যন্ত উঠে গিয়েছিল। আমার মেয়ে পাশে ছিল, সে প্রায় পুরোপুরি চাপা পড়ে যায়।’ তাঁদের ছেলেরা ছুটে এসে উদ্ধারকাজ শুরু করেন। জাহিরা বলেন, ‘আমি তাদের বলেছিলাম, আগে তোমাদের বোনকে বের করো, তারপর আমার কাছে এসো। তারা প্রথমে বোনকে বের করে, পরে আমাকে উদ্ধার করে।’ কিন্তু পাশের তাঁবুতে থাকা আল-নাবহান পরিবারের ভাগ্য এতটা ভালো ছিল না। বালুর নিচে চাপা পড়েন পরিবারের সদস্যরা। বিপদ বুঝতে পেরে প্রতিবেশীদের সাহায্যের জন্য চিৎকার করতে থাকেন জাহিরা। তিনি বলেন, ‘আমি সবাইকে চিৎকার করে বলছিলাম, আমাদের প্রতিবেশীরা চাপা পড়েছেন। তাদের বাঁচান, দয়া করে বাঁচান। আমরা বারবার চিৎকার করছিলাম—আমাদের প্রতিবেশীরা আর নেই।’ কিন্তু আল-নাবহান পরিবারের তাঁবু থেকে আর কোনো সাড়া পাওয়া যায়নি। প্রাণ হারায় আট বছর বয়সী সালাহ, তার ছয় বছর বয়সী বোন মরিয়ম এবং তাদের ৩৬ বছর বয়সী মা তাহরির। তিনি পাঁচ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। পরিবারের একমাত্র জীবিত সদস্য বাবা আহমেদ আল-নাবহান। সম্প্রতি ইসরায়েলি বন্দিদশা থেকে মুক্তি পেয়েছিলেন তিনি। প্রতিবেশী ৩২ বছর বয়সী সুহাইব আবু দারাবি উদ্ধারকাজে অংশ নিয়েছিলেন। তিনি জানান, কারাগার থেকে আহমেদ মুক্তি পাওয়ার পর স্বামী-স্ত্রী দুজনই খুব খুশি ছিলেন। কয়েক মাসের মধ্যে পরিবারে নতুন সন্তান আসার অপেক্ষায় ছিলেন তাঁরা। আবু দারাবি বলেন, বাঁধ ধসের শব্দটি বিস্ফোরণের মতো শোনায়। এরপর চারদিকে শুধু মানুষের চিৎকার শোনা যাচ্ছিল। কয়েক মিনিটের...

$post['title']

সরকার গঠনের ডাক পাওয়া আইজেনকট কি সরাতে পারবেন নেতানিয়াহুকে

$post['title']

হুতিদের ক্ষেপণাস্ত্র হামলায় সৌদির আরামকো টাওয়ার ক্ষতিগ্রস্ত

$post['title']

ভারত মহাসাগরে নজর চীনের, ৪০০ যুদ্ধজাহাজ-সাবমেরিনের বিশাল বহর

$post['title']

সৌদি আরবে সড়কে ঝরল ৭ বাংলাদেশির প্রাণ

$post['title']

যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিভিন্ন স্তরে ৯৭ মুসলিম প্রার্থীর জয়, সাফল্যের নেপথ্যে কী