নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শিক্ষা, গবেষণা ও অবকাঠামোগত উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের আশ্বাস দিয়েছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল। রোববার (১৬ আগস্ট) রাজধানী ঢাকায় অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন নোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী। এ সময় বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও অগ্রগতি নিয়ে আলোচনা হয়। সাক্ষাতকালে উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী নোবিপ্রবির শিক্ষা, গবেষণা ও অবকাঠামোগত উন্নয়নের বর্তমান চিত্র তুলে ধরেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়নসহ সামগ্রিক অগ্রযাত্রাকে আরও বেগবান করতে অ্যাটর্নি জেনারেলের সহযোগিতা কামনা করেন। এ সময় অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল নোবিপ্রবির শিক্ষা ও গবেষণার মানোন্নয়নে গৃহীত বিভিন্ন উদ্যোগকে স্বাগত জানান। তিনি বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ও অগ্রযাত্রায় প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের আশ্বাস দেন। সৌজন্য সাক্ষাতে নোবিপ্রবির শিক্ষা, গবেষণা ও অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের ভবিষ্যৎ সম্ভাবনা ও অগ্রাধিকারমূলক বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা হয়। শু/আজা
সার্বিক পাসের হার ৬২.২৫ শতাংশ, সাধারণ শিক্ষা বোর্ডে ৬৮.৫০; ফলাফলে ছাত্রদের চেয়ে এগিয়ে ছাত্রীরা চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এ বছর সারা দেশের ৩১২টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি। ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে এবার গড় পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ। সোমবার (১০ আগস্ট) সকালে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন। বোর...
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) শিক্ষার্থীদের উদ্যোগে ক্যাম্পাসে পথকুকুরদের জলাতঙ্ক (রেবিস) প্রতিরোধে টিকাদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। নোয়াখালী ভেট কেয়ারের সহযোগিতায় এ কর্মসূচি পরিচালিত হয়। শুক্রবার (৩১ জুলাই) দিনব্যাপী পরিচালিত এ কর্মসূচিতে ক্যাম্পাসের প্রায় ২০টি পথকুকুরকে রেবিসের টিকা প্রদান করা হয়। টিকাদান কর্মসূচিতে নোয়াখালী ভেট কেয়ারের চিকিৎসক দল টিকাদান কার্যক্রম পরিচালনা করেন। এ সময় নোবিপ্রবির একদল স্বেচ্ছাসেবী শিক্ষার্থী পথকুকুর শনাক্তকরণ, ন...
সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (সুবিপ্রবি) উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) জীববিজ্ঞান অনুষদের ডিন এবং ফিশারিজ অ্যান্ড মেরিন সায়েন্স বিভাগের অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার। আগামী চার বছরের জন্য তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে। সোমবার (২৭ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার সহকারী সচিব মো. শাহ আলম সিরাজ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়...
খুলনা নগরীতে পারিবারিক কলহের জেরে থানায় গিয়ে স্ত্রীর দেওয়া তথ্যের ভিত্তিতে চার মাস আগের একটি হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় এক দম্পতিকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাদের বাড়ির উঠোন খুঁড়ে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। সোমবার দুপুরে নগরীর হরিণটানা এলাকার একটি বাড়ির উঠোন থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। খুলনা মহানগর পুলিশের সোনাডাঙ্গা জোনের সহকারী পুলিশ কমিশনার মো. হুমায়ুন কবির জানান, ঘটনাস্থল থেকে ৩০ বছর...
যৌন ও প্রজনন স্বাস্থ্য ও অধিকার (SRHR) বিষয়ক সংগঠন RHSTEP-এর বাস্তবায়িত ‘অপরাজেয় তারুণ্য’ (UYP) প্রকল্পের উদ্যোগে আজ রংপুর শাখা কার্যালয়ে ‘ইনক্লুশন অ্যান্ড জেন্ডার ইকুইটি’ বিষয়ক একটি সচেতনতামূলক ও অংশগ্রহণমূলক প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। সকালে সাড়ে ১০ টায় অনুষ্ঠিত এ কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল নারী, পুরুষ, কিশোর-কিশোরী, ট্রান্সজেন্ডার, তৃতীয় লিঙ্গের ব্যক্তি এবং প্রতিবন্ধী জনগোষ্ঠীসহ সমাজের সকল মানুষের সমান অধিকার, সমান সুযোগ, মর্যাদা এবং সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় অ...