রাজধানীর ধানমন্ডিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) বিপরীতে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালানোর সময় রেজাউল ইসলাম (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে ধানমন্ডি মডেল থানা পুলিশ। পুলিশ জানায়, বুধবার (৩০ সেপ্টেম্বর) রাত ১২টা ২৬ মিনিটের দিকে ধানমন্ডির ১১/এ নম্বর সড়কের একটি বাসার সামনে পাকা রাস্তায় দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের পরপরই পালিয়ে যাওয়ার সময় রেজাউলকে গ্রেপ্তার করা হয়। ধানমন্ডি মডেল থানা সূত্রে জানা যায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রেজাউল পুলিশকে জানিয়েছে, ১০ থেকে ১২ দিন আগে নিউমার্কেট এলাকার একটি চায়ের দোকানে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি তাকে আইসিটির সামনে ককটেল বিস্ফোরণ ঘটানোর প্রস্তাব দেয়। এ কাজের বিনিময়ে তাকে ৫০ হাজার টাকা দেয়ার কথা বলা হয়। আইসিটি সচিব আনোয়ার হোসেন ওএসডি, ভারপ্রাপ্ত সচিব মামুনুর রশীদ পুলিশের ভাষ্য অনুযায়ী, ওই পরিকল্পনার অংশ হিসেবে রেজাউল গত ২৮ সেপ্টেম্বর ঘটনাস্থল ঘুরে দেখে। পরে ৩০ সেপ্টেম্বর মধ্যরাতে ঘটনাস্থলে এসে দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে গলির ভেতর দিয়ে পালানোর সময় পুলিশ তাকে গ্রেপ্তার করে। বিস্ফোরণে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ঘটনাস্থল থেকে বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় গ্রেপ্তার রেজাউলের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে।
রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় জড়িতদের শনাক্ত করে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। একই ঘটনায় শাহ আলী থানায় করা মামলায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে হামলা ও ভাঙচুরের সময় ঘটনাস্থলে পুলিশ উপস্থিত থাকার কথা জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম। পুলিশের উপস্থিতির মধ্যেও কীভাবে এত বড় পরিসরে ভাঙচুর ও স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হলো, সে বিষয়ে তিনি স্পষ্ট ব্যাখ্যা দিতে পারেননি। শনিবার (২৬ সেপ্ট...
রাজধানীতে সম্প্রতি ককটেল বিস্ফোরণ ও নাশকতার ঘটনায় করা মন্তব্যের জেরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত বলে মনে করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমনটা জানিয়েছেন যুগ্ম কমিশনার (ক্রাইম প্রিভেনশন-দক্ষিণ) মো. তোফায়েল আহমেদ মিয়া। ডিএমপির অভিযানে বিস্ফোরক দ্রব্য ও মুখোশ উদ্ধারের বিষয়ে আয়োজিত ওই সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এই যুগ্ম কমিশনার বলেন, নাসীরুদ্দীন প...
আশুলিয়ার জামগড়ার একটি পোশাক কারখানার ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। পুলিশের পক্ষ থেকে প্রাথমিক ধারণা করা হচ্ছে কোনও বিস্ফোরণে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। রবিবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা পৌনে ৭টার আশুলিয়ার জামগড়া চৌরস্তা এলাকার প্রীতি গ্রুপে এ অগ্নিকাণ্ড ঘটেছে। খবর পেয়ে জিরাবো ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে। তবে হতাহতের খবর পাওয়া যায়নি। জিরাবো ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শাহাবুদ্দিন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা খবর পেয়ে ঘটনাস্থলে এস...
রাজধানীর শিল্পকলা একাডেমির সামনের সড়কে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রবিবার (২০ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে। রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শিল্পকলা একাডেমির সামনে ককটেল বিস্ফোরণের খবর শুনেছি। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। এছাড়াও প্রায় একই সময়ে হাইকোর্টের সামনেও একটি ককটেল বিস্ফোরণ ঘটে। এর আগে সকাল সাড়ে ৭টার দিকে রাজধানীর পল্লবী এলাকায় সিরামিক রোডে সরকারি কলেজের পাশে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন লাগা...
কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে এক রিকশাচালককে আটক করে পুলিশে দিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। রোববার (২০ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে রিকশা চালককে আটক করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, এক রিকশা চালক প্রধান ফটকের সামনে দিয়ে যাওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান দিচ্ছিলেন। এ সময় ছাত্রদলের নেতাকর্মীরা তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করেন। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা...