এই ইংল্যান্ড সফর ভুলেই যেতে চাইবে পাকিস্তান। মাঠে তো ব্যাটিং বিপর্যয় ছিলই, সঙ্গে জুটেছিল অজস্র সমালোচনা আর বিদ্রূপাত্মক কথাবার্তা। মাঠের বাইরেও শান্তিতে থাকতে পারেনি তাদের ক্রিকেটাররা। হোয়াইটওয়াশ ঠেকানোর ম্যাচের আগে সাত খেলোয়াড় ও দুই কোচকে অব্যাহতি দিয়ে ক্রিকেট মহলে আলোচনার কেন্দ্রে ছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ঘটনাবহুল সফর শেষ হলো মুখরক্ষা করার মতো কিছু করে। প্রত্যাশিতভাবে হোয়াইটওয়াশ হয়েছে পাকিস্তান। যে ফলাফল হওয়ার কথা ছিল তৃতীয় দিনেই, কয়েকজন ক্রিকেটারের বুক চিতিয়ে লড়াইয়ের কারণে সেটা হলো চতুর্থ দিনে। লাঞ্চ ব্রেকের আগেই ইংল্যান্ড মাত্র ২ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করেছে। কিন্তু তার আগে প্রথমবার পাকিস্তানের লড়াকু মানসিকতা দেখেছে। তিন টেস্টে ১৫ দিনের মধ্যে ১১ দিন মাঠে ছিল খেলা। এর মধ্যে কেবল এজবাস্টনের তৃতীয় দিনটাই নিজেদের করে নিতে পেরেছে পাকিস্তান। আগের দিন রাজাউল্লাহর বীরোচিত ইনিংসে চলতি সফরে ইংল্যান্ডের বিপক্ষে প্রথমবার পাকিস্তান লড়াই দেখাতে পেরেছে। ইনিংস ব্যবধানে হার এড়ানোই যেখানে সাফল্য হওয়ার কথা, সেখানে ১৩০ রানের লক্ষ্য দেয় তারা। সেই ছোট লক্ষ্য চতুর্থ দিন লাঞ্চ ব্রেকের আগেই ছুঁয়েছে ইংল্যান্ড। শনিবার নতুন দিনের খেলা শুরু হলে ইংল্যান্ড ব্যাটিংয়ে নামে। শুরুটা সহজ হতে দেয়নি পাকিস্তান। তাদের পেসার মোহাম্মদ আব্বাসের আগুন ঝরানো বলে প্রথম ওভারেই দুটি উইকেট পড়ে। প্রথম বলে বেন ডাকেট ও শেষ বলে এমিলিও গে ডাক মারেন। ২ রানে দুটি উইকেট হারায় ইংল্যান্ড। ডাকেট পেছনে গাজী ঘোরির গ্লাভসে ধরা পড়েন। গে এলবিডব্লিউর ফাঁদে পড়েন। তারপর জো রুট দশম ওভারে ২৩ রানে নো বলে জীবন পান। মোহাম্মদ আলী নো বল করায় বোল্ড হয়েও ক্রিজে টিকে যান ইংল্যান্ড অধিনায়ক। পরে জর্ডান কক্সকে সঙ্গে নিয়ে দলকে জয়ের বন্দরে নেন তিনি। দুজনের ১২৮ রানের জুটিতে ৮ উইকেটের জয় পায় স্বাগতিকরা। রুট ৬২ রানে অপরাজিত ছিলেন। ৫৯ রানে খেলছিলেন কক্স। ২ উইকেট হারিয়ে ১৩০ রান করে ইংলিশরা। আগের দুই ম্যাচে পাকিস্তান অসহায় আত্মসমর্পণ করে সিরিজ হেরে যায়। শেষ ম্যাচেও তারা ইনিংস ব্যবধানে হারের শঙ্কায় পড়েছিল। শেষ পর্যন্ত আজান আওয়াইস, শান মাসুদ ও বাবর আজমের ফিফটির পর রাজাউল্লাহর অবিশ্বাস্য ইনিংসে লিড নেয় পাকিস্তান। শেষ পর্যন্ত হারই মানতে হলো। তবে ৩-০ তে হোয়াইটওয়াশ হওয়ার পর তাদের সান্ত্বনা, অন্তত শেষবেলায় তো লড়াই করেছে তারা!
২০২৫ সালে ব্যালন ডি’অর জিতেছেন ফ্রান্সের উসমান ডেম্বেলে। এবারও ৩০ জনের সংক্ষিপ্ত তালিকায় আছেন তিনি। তবে ডেম্বেলের জয়ের সম্ভাবনা ক্ষীণ। তবে নিজের পছন্দের তিন প্রার্থীকে বেছে নিলেন এই ফরাসি তারকা। বেছে নেওয়ার সুযোগ থাকলে কোন খেলোয়াড়কে ব্যালন ডি’অর দিতেন, এমন প্রশ্নে ডেম্বেলে কোনো সংশয় রাখেননি। তিনি তার প্যারিস সেন্ট জার্মেই সতীর্থ ও জর্জিয়ান তারকা খভিচা কভারাৎস্খেলিয়াকে নিজের ভোটটা দিয়েছেন। সেরা তিনের বাকি দুজন ইংল্যান্ডের হ্যারি কেইন ও সাবেক পিএসজি সতীর্থ কিলিয়ান এমবাপ্পে। ডেম্ব...
২০২৩ সালে প্যারিসে নিজ বাসায় ভয়াবহ ডাকাতির শিকার হন ইতালির গোলকিপার জিয়ানলুইজি দোনারুম্মা। ওই সময় পিএসজিতে খেলতেন তিনি। বাসায় ছিলেন তার তৎকালীন অন্তঃসত্ত্বা বান্ধবী ও বর্তমান স্ত্রী আলেসিয়া এলফান্তে। দুজনই মারধরের শিকার হন। সেই ঘটনার মামলায় গত দুই দিনের স্বাক্ষ্য প্রমাণ শেষে রায় দিয়েছেন আদালত। এই ভয়াবহ ডাকাতির সঙ্গে জড়িত দুজনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। আরেকজন বেকসুর খালাস পেয়েছেন। ডাকাতির মূল পরিকল্পনাকারী ২১ বছর বয়সী ইলিয়াস খারবোউশকে ৯ বছরের কারাদণ্ড দিয়েছেন প্যারিস ফৌজদারি আদালত এবং ৮০ হ...
কক্সবাজারে ফুটবল ঘিরে দর্শকদের আগ্রহ দিন দিন বাড়লেও সেই তুলনায় নেই পর্যাপ্ত অবকাঠামো। জেলার বড় ফুটবল ম্যাচগুলোতে ধারণক্ষমতার কয়েক গুণ বেশি দর্শক মাঠে হাজির হওয়ায় তৈরি হচ্ছে নিরাপত্তা ও শৃঙ্খলার ঝুঁকি। এমন পরিস্থিতিতে পর্যটন নগরী কক্সবাজারে ২০ থেকে ৫০ হাজার দর্শক ধারণক্ষমতাসম্পন্ন একটি আধুনিক ফুটবল স্টেডিয়াম নির্মাণের দাবি জানিয়েছেন স্থানীয় ক্রীড়ামোদী, সাবেক খেলোয়াড় ও ফুটবলপ্রেমীরা। কক্সবাজারের প্রধান ক্রীড়া ভেন্যু বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামের ধারণক্ষমতা বর্তমানে আনুমানিক ৩ থেকে ৫ হাজার।...
প্রথম ইনিংসে চার উইকেট, দ্বিতীয় ইনিংসে তিনটি—কাউন্টি চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত ফর্ম ধরে রেখেছেন বাংলাদেশের পেসার হাসান মাহমুদ। ডার্বিশায়ারের বিপক্ষে ম্যাচেও দুই ইনিংস মিলিয়ে সাত উইকেট নিয়েছেন তিনি। আগের ম্যাচে উস্টারশায়ারের বিপক্ষেও একই কীর্তি গড়েছিলেন হাসান। কাউন্টিতে নিজের প্রথম অভিযানে মাত্র চার ম্যাচেই তার উইকেটসংখ্যা দাঁড়িয়েছে ২৬-এ। ডার্বির কাউন্টি গ্রাউন্ডে ম্যাচের তৃতীয় দিন ডার্বিশায়ার শুরু করেছিল ১ উইকেটে ১০০ রান নিয়ে। আগের দিন দলটির একমাত্র উইকেটটি নিয়েছিলেন হাসান। তৃতীয় দিনও কে...
আসন্ন আসিয়ান কাপ সামনে রেখে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ক্যাম্পের খেলোয়াড়সংখ্যা কমিয়ে এনেছেন প্রধান কোচ টমাস ডুলি। শেষ মুহূর্তের প্রস্তুতির অংশ হিসেবে ছয় খেলোয়াড়কে ক্যাম্প থেকে বাদ দিয়েছেন তিনি। ফলে বর্তমানে জাতীয় দলের ক্যাম্পে রয়েছেন ২৮ জন। বাদ পড়া ছয় খেলোয়াড় হলেন রোমানিয়ার চতুর্থ স্তরের ক্লাব সিএস তুরুল মিকুলাতে খেলা ইয়াসার তাহমিদ, ইতালির সেরি ডির দল সারনেসের দেবাজিৎ সরকার, তাজ উদ্দিন, ইসা ফয়সাল, সৈয়দ কাজেম শাহ কিরমানি ও রাব্বী হোসেন রাহুল। প্রবাসী ফুটবলারদের মধ্যে তাহমিদ ও দেবাজিৎকে এবারের ক...