কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে স্পর্শকাতর তথ্য সরবরাহের অভিযোগ চট্টগ্রামে রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জাহাংগীর আলমের বিরুদ্ধে পুলিশের প্রশাসনিক ও স্পর্শকাতর তথ্য কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কাছে পাচারের অভিযোগ উঠেছে। এ অভিযোগ তদন্তে তাঁর ব্যক্তিগত ও দাপ্তরিক দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। ফোন দুটি ফরেনসিক পরীক্ষার জন্য ঢাকায় স্পেশাল ব্রাঞ্চে পাঠানো হয়েছে। বুধবার চট্টগ্রামের উপমহাপরিদর্শক (ডিআইজি) আব্দুল কুদ্দুস চৌধুরী বলেন, প্রশাসনিক কিছু বিষয়ে এসপি জাহাংগীর আলমকে ডাকা হয়েছিল। এ ঘটনায় অতিরিক্ত ডিআইজি (অপারেশনস) সফিজুল ইসলামকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে। ডিআইজি বলেন, মঙ্গলবার জাহাংগীর আলমের দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। বিষয়টি তদন্তাধীন থাকায় এ বিষয়ে এর বেশি কিছু বলা সমীচীন হবে না। অতিরিক্ত ডিআইজি সফিজুল ইসলাম বলেন, মঙ্গলবার জাহাংগীর আলমকে ডাকা হয়েছিল। তবে বিষয়টিকে জিজ্ঞাসাবাদ বলা যাবে না। তাঁর জব্দ করা দুটি ফোন ফরেনসিক পরীক্ষার জন্য ঢাকার স্পেশাল ব্রাঞ্চে পাঠানো হয়েছে। অভিযোগের প্রমাণ পাওয়া গেলে তদন্ত কমিটি প্রতিবেদন দেবে। চট্টগ্রাম রেঞ্জ কার্যালয়ের সূত্রের দাবি, ২৮তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তা জাহাংগীর আলমের বিরুদ্ধে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে পুলিশের অভ্যন্তরীণ ও স্পর্শকাতর তথ্য সরবরাহের অভিযোগ রয়েছে। এ অভিযোগের পরিপ্রেক্ষিতে তাঁকে ডাকা হয়। পরে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাঁর ব্যক্তিগত ও দাপ্তরিক ফোন পরীক্ষা করেন। প্রাথমিকভাবে তথ্য পাচারের প্রমাণ পাওয়া গেছে বলেও সূত্রটি দাবি করেছে। নাম প্রকাশ না করার শর্তে পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, জাহাংগীর আলমের ফোনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগের তথ্য পাওয়া গেছে। এ-সংক্রান্ত একটি সূত্র পাওয়ার পর তাঁকে ডাকা হয়। জিজ্ঞাসাবাদ শেষে তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে। বর্তমানে তিনি অফিস করছেন। তবে তাঁকে পুলিশের নজরদারিতে রাখা হয়েছে। এদিকে দুটি ফোন জব্দ থাকায় এসপি জাহাংগীর আলমের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তিনি ২০১০ সালের ১ ডিসেম্বর পুলিশ বাহিনীতে যোগ দেন।
শিশু-কিশোরদের মসজিদমুখী করা, নিয়মিত জামাতে নামাজ আদায়ের অভ্যাস গড়ে তোলা এবং নৈতিক শিক্ষায় উদ্বুদ্ধ করার লক্ষ্যে ঝালকাঠির নলছিটিতে ব্যতিক্রমী প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। টানা ৪১ দিন জামাতে নামাজ আদায়ের এ প্রতিযোগিতা শেষে ১৩ বিজয়ীর হাতে পুরস্কার ও ক্রেস্ট তুলে দিয়েছেন আয়োজকরা। শুক্রবার (৬ নভেম্বর) সকালে নলছিটি উপজেলার সুবিদপুর ইউনিয়নের পশ্চিম গোপালপুর খতিব বাড়ি জামে মসজিদ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে বিজয়ীদের পুরস্কার দেওয়া হয়। পুরস্কার হিসেবে তাদের হাতে জায়নামাজ, তসবি, টুপি ও ক্রেস্ট তুলে দেন প্র...
নাটোরের নলডাঙ্গায় একটি মাদরাসার বটগাছের মাথায় উঠে আটকে পড়া ১৩ বছর বয়সী এক কিশোরকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। শুক্রবার সকালে উপজেলার বাঁশিলা এলাকার একটি মাদরাসায় এ ঘটনা ঘটে। পরে উদ্ধার করা কিশোরকে তার নানা-নানির কাছে বুঝিয়ে দেওয়া হয়। উদ্ধার হওয়া কিশোরের নাম মো. আলহাজ্ব। সে নলডাঙ্গা পৌরসভার পশ্চিম সোনাপাতিল এলাকার বাসিন্দা মো. রাসেলের ছেলে। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, আলহাজ্ব মানসিক ভারসাম্যহীন। স্থানীয় সূত্রে জানা যায়, আলহাজ্ব তার নানা-নানির সঙ্গে থাকত। শুক্রবার সকালে তাকে খুঁজে না পে...
নওগাঁর মহাদেবপুর উপজেলার শিবগঞ্জ বাজারে নকল সার ও কীটনাশক তৈরির অভিযোগে দুটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও এসআরবি। অভিযানে প্রতিষ্ঠান দুটির সংশ্লিষ্ট ব্যক্তিদের মোট দুই লাখ টাকা জরিমানা এবং একজনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (৭ নভেম্বর) ভোর থেকে বেলা পৌনে ১১টা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়। অভিযানে এস ডি এগ্রোভেট নামের দুটি পৃথক প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, শিবগঞ্জ গ্রামের মৃত ম...
যথাযোগ্য মর্যাদায় রংপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার (৭ নভেম্বর) সকালে নগরীর শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করে জেলা প্রশাসন। রংপুরের জেলা প্রশাসক ইসরাত জাহানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সামসুজ্জামান সামু ও জেলা পরিষদের প্রশাসক সাইফুল ইসলাম। এ ছাড়া বিভাগীয় ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা সভায় অংশ নেন।...
কুড়িগ্রামের রাজারহাটে অসুস্থ ও অসহায় নির্মাণ শ্রমিক আব্দুল জব্বার আলীর চিকিৎসা ও আর্থিক সহায়তায় ৫০ হাজার টাকার চেক দিয়েছে উপজেলা নির্মাণ শ্রমিক ইউনিয়ন। শনিবার (৭ নভেম্বর) সকাল ১১টায় রাজারহাট উপজেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁর হাতে এ চেক তুলে দেওয়া হয়। চেক হস্তান্তর ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি এবং রংপুর-দিনাজপুর অঞ্চলের নির্মাণ ট্রেড ইউনিয়নের সভাপতি অ্যাডভোকেট ইয়াছিন আলী সরকার। বিশেষ...