কিছুদিন আগেই প্রকাশ হয়েছে ৪৭তম বিসিএসের চূড়ান্ত ফল। ফল প্রকাশের পর কথা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও চারবারের বিসিএস পরীক্ষার্থী ওসমান শুভর সঙ্গে। চারবার পরীক্ষা দিয়েও পার করতে পারেননি বিসিএসের দেয়াল। তার আক্ষেপ, এবার প্রিলিমিনারিতে তুলনামূলক কম শিক্ষার্থীকে উত্তীর্ণ করা হয়েছে। ওসমান শুভর মতো এমন স্বপ্নভঙ্গের গল্প এবার হাজারো চাকরিপ্রার্থীর। তবে প্রশ্ন উঠেছে নিয়োগ প্রক্রিয়া নিয়েও। ৩ হাজার ৪৮৭টি ক্যাডার পদের বিপরীতে সুপারিশ পেয়েছেন মাত্র ১ হাজার ৩২০ জন। অর্থাৎ, প্রায় ৬২ শতাংশ পদই শূন্য থেকে গেছে, যা সাম্প্রতিক বিসিএসগুলোর মধ্যে সবচেয়ে বেশি। ৪০তম থেকে ৪৭তম বিসিএসের তথ্য বিশ্লেষণে দেখা যায়, অধিকাংশ বিসিএসে প্রিলিমিনারিতে উত্তীর্ণ হতেন ১৫ থেকে ২০ হাজার পরীক্ষার্থী। অথচ ৪৭তম বিসিএসে সেই সংখ্যা নেমে এসেছে প্রায় ১০ হাজারে। ফলে অনেকের বিসিএস যাত্রা শেষ হয়ে গেছে প্রথম ধাপেই। এত বিপুল সংখ্যক পদ কেন পূরণ করা গেল না? এর উত্তরে পিএসসি চেয়ারম্যান অধ্যাপক ড. মোবাশ্বের মোনেম জানান, টেকনিক্যাল ক্যাডারগুলোতে পর্যাপ্ত যোগ্য প্রার্থী পাওয়া যাচ্ছে না। অনেকেই প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষায় বাদ পড়ছে। সেই চিত্রই কিছুটা তুলে ধরে পিএসসি। তাদের তথ্য অনুযায়ী, বাংলা শিক্ষা ক্যাডারে ১৩২টি পদের বিপরীতে আবেদন করেন ১৫ হাজার ১৬৮ জন। তাদের মধ্যে প্রিলিমিনারিতে উত্তীর্ণ হন মাত্র ১৭৬ জন, যা মোট আবেদনকারীর ১ দশমিক ১৬ শতাংশ। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন ১৯ জন, আর শেষ পর্যন্ত সুপারিশ পান মাত্র ১০ জন। অধ্যাপক ড. মোবাশ্বের মোনেম জানান, এই সংকট মোকাবিলায় টেকনিক্যাল ক্যাডারের জন্য আলাদা নিয়োগ পরীক্ষা নেওয়ার বিষয়টি বিবেচনা করছে পিএসসি। তবে এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘সহকারী শিক্ষক নিয়োগ’ লিখিত পরীক্ষায় অংশ নিতে প্রবেশপত্র ডাউনলোড শুরু হয়েছে আজ শনিবার (২৭ ডিসেম্বর ২০২৫) সকাল ১০টা থেকে অনলাইনে প্রবেশপত্র সংগ্রহ করতে পারবেন আবেদনকারী প্রার্থীরা। পরীক্ষা আগামী শুক্রবার (২ জানুয়ারি) সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত আবেদনকারীর নিজ নিজ জেলায় অনুষ্ঠিত হবে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এ–সংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, প্রার্থীদের আবেদনে উল্লিখিত মুঠোফোন নম্বরে যথাসময়ে ০১৫৫২-১৪৬০৫৬ নম্বর থেকে প্রবেশপত্র ডাউনলোডের...
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) বেসরকারি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে বিশাল নিয়োগের ঘোষণা দিয়েছে। ষষ্ঠ গণবিজ্ঞপ্তির আওতায় মোট ১ লাখ ৮২২ জন শিক্ষক নিয়োগ দেওয়া হবে দেশের বিভিন্ন মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে। এ নিয়োগের জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে আজ, রোববার (২২ জুন) দুপুর ১২টা থেকে। আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন আগামী ১০ জুলাই রাত ১২টা পর্যন্ত। তবে আবেদন ফি জমা দেওয়ার সময়সীমা নির্ধারণ করা হয়েছে ১৩ জুলাই পর্যন্ত। কারা আবেদন করতে...
ট্রাস্ট ব্যাংক পিএলসি সম্প্রতি ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট ক্যাশ অফিসার পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে পারেন। প্রতিষ্ঠানের নাম: ট্রাস্ট ব্যাংক পিএলসি পদের নাম: ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট ক্যাশ অফিসার শূন্য পদ: নির্ধারিত নেই কাজের সময়সূচি: ফুল-টাইম শিক্ষাগত যোগ্যতা: স্নাতক/ স্নাতকোত্তর ডিগ্রি বয়সসীমা: ৩২ বছর কর্মস্থল: বাংলাদেশের যে কোনো স্থানে আবেদনের শেষ দিন: ০৪ জুলাই, ২০২৫ বিস্তারিত দেখুন এখানে
অ্যাকশনএইড বাংলাদেশ সম্প্রতি অফিসার পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারেন। প্রতিষ্ঠানের নাম: অ্যাকশনএইড বাংলাদেশ পদের নাম: অফিসার শূন্য পদ: ০১ কাজের সময়সূচি: ফুল-টাইম কাজের ধরন: চুক্তিভিত্তিক শিক্ষাগত যোগ্যতা: স্নাতক পাস অভিজ্ঞতা: কমপক্ষে ০৩ বছর বেতন: ৮০৫৬০ টাকা (প্রতি মাসে) কর্মস্থল: কক্সবাজার আবেদনের শেষ দিন: ১৫ জুন, ২০২৫ বিস্তারিত দেখুন এখানে
আগামী ৭ জুনকে পবিত্র ঈদুল আজহার দিন ধরে ট্রেনের আসনের টিকিট অগ্রিম বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। আজ রোববার বিক্রি হচ্ছে ৪ জুনের টিকিট। পশ্চিমাঞ্চলের এই টিকিট বিক্রি শুরুর পর ওয়েবসাইটে সর্বোচ্চ ২ কোটি ৭৬ লাখ হিট বা টিকিট ক্রয়ের চেষ্টা করা হয়েছে। Advertisement এর আগে পশ্চিমাঞ্চলের যেসব যাত্রী আগামী ৪ জুন ভ্রমণ করতে চান তাদের জন্য সকাল ৮টায় টিকিট বিক্রি শুরু হয়। এরপর দুপুর ২টায় পূর্বাঞ্চলের টিকিট বিক্রি শুরু হবে। রোববার (২৫ মে) সকালে বাংলাদেশ রেলওয়ের সূত্র এসব তথ্য জানিয়েছে। রে...