পাখি দেখা কেবল অবসর কাটানোর শখ নয়, মস্তিষ্কের কার্যক্রম সচল রাখা এবং বয়স বাড়ার সঙ্গে চিন্তা ও স্মৃতিশক্তির অবনতি ধীর করার সম্ভাব্য একটি উপায়ও হতে পারে। সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, পাখি শনাক্ত করতে অভ্যস্ত ব্যক্তিদের মস্তিষ্কের কিছু অঞ্চলের গঠন ও কার্যক্রমে এমন পার্থক্য রয়েছে, যা মনোযোগ, দৃশ্যগত উপলব্ধি ও স্মৃতিসংশ্লিষ্ট কাজের সঙ্গে যুক্ত। অন্যদিকে, প্রবীণ নিবাসে পাখি দেখার সুযোগ তৈরি করেও বয়স্কদের মানসিক সুস্থতা ও সামাজিক যোগাযোগে ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত পেয়েছেন গবেষকেরা। তবে গবেষকেরা সতর্ক করে বলেছেন, এসব ফলাফল থেকে এখনই বলা যায় না যে পাখি দেখা সরাসরি মস্তিষ্কের বার্ধক্য ঠেকায় কিংবা ডিমেনশিয়া নিরাময় করে। বরং প্রকৃতির সঙ্গে যোগাযোগ, নতুন কিছু শেখা, মনোযোগ ধরে রাখা এবং অন্যদের সঙ্গে অভিজ্ঞতা ভাগাভাগি করার সম্মিলিত প্রভাবই এর সম্ভাব্য উপকারের ব্যাখ্যা হতে পারে। পাখি দেখায় ফিরতে পারে হারানো আনন্দ যুক্তরাজ্যের ওয়েস্ট মিডল্যান্ডস অঞ্চলের ফোর্জ মিল লেকের একটি পাখি পর্যবেক্ষণ দলে নিয়মিত জড়ো হন প্রবীণ ব্যক্তিরা। কাঠের তৈরি আড়ালঘরে বসে দূরবীন দিয়ে তাঁরা পাখি দেখেন, প্রজাতি শনাক্ত করেন এবং নিজেদের অভিজ্ঞতা ভাগাভাগি করেন। দলটির ৭৮ বছর বয়সী সদস্য হ্যারল্ডের ডিমেনশিয়া রয়েছে। আগে প্রকৃতির প্রতি আগ্রহ থাকলেও অসুস্থতার পর তিনি অনেকটা গুটিয়ে গিয়েছিলেন এবং উদ্বেগে ভুগছিলেন। তাঁর মেয়ে লুসি তাঁকে ওই দলে নিয়ে যান। শুরুতে অস্বস্তিতে থাকলেও একটি রবিন পাখি দেখার পর তাঁর মুখে হাসি ফোটে। পানিতে হাঁসের চলাফেরা দেখেও আনন্দ পান তিনি। যুক্তরাজ্যের দাতব্য সংস্থা এজ ইউকের কমিউনিটি ডিমেনশিয়া পরামর্শক জেনি বুডিঙ্গার বলেন, পাখি দেখার ওই মুহূর্তে হ্যারল্ড বর্তমান অভিজ্ঞতার মধ্যে পুরোপুরি ডুবে ছিলেন। নিজের স্মৃতিশক্তি বা আত্মবিশ্বাস নিয়ে তাঁকে উদ্বিগ্ন হতে হয়নি। বিবিসির প্রতিবেদনে উঠে এসেছে, ডিমেনশিয়ায় আক্রান্ত ব্যক্তিদের জন্য পাখি দেখা এমন একটি কার্যক্রম, যেখানে সব সময় ভালো স্মৃতিশক্তি, শারীরিক সক্ষমতা কিংবা বিশেষ দক্ষতার প্রয়োজন হয় না। পাখির উপস্থিতি, তাদের ডাক, চলাফেরা এবং অন্যদের সঙ্গে সেগুলো নিয়ে কথা বলাই অনেকের মধ্যে আনন্দ ও আগ্রহ তৈরি করতে পারে। অভিজ্ঞ পাখিপ্রেমীদের মস্তিষ্কে কী পরিবর্তন দেখা গেছে পাখি শনাক্ত করার দক্ষতা মস্তিষ্কে কী ধরনের পরিবর্তনের সঙ্গে সম্পর্কিত, তা অনুসন্ধান করেছেন কানাডার টরন্টোর বেক্রেস্ট একাডেমি ফর রিসার্চ অ্যান্ড এডুকেশনের গবেষক এরিক উইং ও তাঁর সহকর্মীরা। ২০২৬ সালের ২৩ ফেব্রুয়ারি *জার্নাল অব নিউরোসায়েন্স*-এ প্রকাশিত তাঁদের গবেষণায় ৫৮ জন প্রাপ্তবয়স্ককে অন্তর্ভুক্ত করা হয়। তাঁদের মধ্যে ২৯ জন ছিলেন অভিজ্ঞ পাখি শনাক্তকারী এবং ২৯ জন ছিলেন নবীন। দুই দলের বয়স...
পরিকল্পনা তৈরি, কোড লেখা, সভা নির্ধারণ ও ভ্রমণ ব্যবস্থাপনা; প্রথমে সুবিধা পাবেন ব্যবসায়িক ব্যবহারকারীরা গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সেবা জেমিনাইতে যুক্ত হচ্ছে নতুন এআই এজেন্ট সুবিধা। এর মাধ্যমে শুধু প্রশ্নের উত্তর পাওয়া নয়, ব্যবহারকারীর দেওয়া লক্ষ্য অনুযায়ী কাজের পরিকল্পনা তৈরি, কোড লেখা, সভার সময় নির্ধারণ, অ্যাপয়েন্টমেন্ট নেওয়া ও ভ্রমণ ব্যবস্থাপনার মতো কাজও করানো যাবে। শুরুতে ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর জন্য সুবিধাটি চালু করার পরিকল্পনা রয়েছে। পরে সাধারণ ব্যবহারকারীদের জন্যও এটি উন্মুক্ত...
কয়েক দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী এল নিনিও তৈরি হওয়ার আশঙ্কায় আগামী বছর খরা, তাপপ্রবাহ ও আবহাওয়াজনিত নানা দুর্যোগের ঝুঁকি নিয়ে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। বিশ্ব আবহাওয়া সংস্থার (ডব্লিউএমও) পূর্বাভাস অনুযায়ী, এই জলবায়ুগত পরিস্থিতির প্রভাব আগামী বছরের ফেব্রুয়ারি পর্যন্ত থাকতে পারে। তবে এল নিনিও তৈরি হলেই বাংলাদেশে নির্দিষ্ট কোনো দুর্যোগ ঘটবে, এমন নিশ্চয়তা নেই। বিশেষজ্ঞদের মতে, বৃষ্টিপাতের অনিয়ম, তাপমাত্রা বৃদ্ধি, কৃষিতে পানির সংকট এবং আন্তর্জাতিক বাজারে খাদ্যপণ্যের দাম বাড়ার মতো পরোক্ষ প্রভাব মোকাবিল...
মহাকাশে ছুটে আসছিল ভারতের একটি পুরনো স্যাটেলাইটের ধ্বংসাবশেষ। মুহূর্তে মুহূর্তে সেটি এগিয়ে আসছিল বাংলাদেশের প্রথম স্যাটেলাইট বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ (বিএস-১)-এর দিকে। একপর্যায়ে দুই মহাকাশযানের দূরত্ব নেমে আসে মাত্র ৮৫২ মিটারে। সামান্য বিচ্যুতি হলেই ঘটতে পারত সংঘর্ষ। ঝুঁকি এড়াতে শেষ পর্যন্ত কক্ষপথে সামান্য পরিবর্তন এনে নিরাপদ রাখা হয় বাংলাদেশের স্যাটেলাইটটিকে। গত ৯ আগস্ট সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের মহাকাশ নজরদারি ও ট্র্যাকিং প্ল্যাটফর্ম স্পেস ট্র্যাকার থেকে এমন সতর্কবার্তা পায় বাংলাদেশ স্যাটেলাইট কোম্...
মহাকাশ থেকে বাংলাদেশকে দেখতে কেমন লাগে—সেই দৃশ্য এবার ধরা পড়েছে ইউরোপীয় মহাকাশ সংস্থার (ইএসএ) উপগ্রহচিত্রে। কোপারনিকাস সেন্টিনেল-২ মিশনের তোলা ছবিতে একই ফ্রেমে উঠে এসেছে ভারতের কলকাতা, পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ এলাকা, বাংলাদেশের অংশবিশেষ এবং সুন্দরবন। ছবিতে বাংলাদেশের বিস্তীর্ণ সবুজ ভূখণ্ডের পাশাপাশি অসংখ্য নদী, জলাশয় ও কৃষিজমির চিহ্নও স্পষ্ট দেখা যায়। ছবিটির কেন্দ্রের দিকে রয়েছে কলকাতা। ঘনবসতিপূর্ণ এই মহানগরটি আশপাশের সবুজ এলাকার মধ্যে ধূসর একটি বিস্তৃত অঞ্চল হিসেবে দেখা যাচ্ছে। শহরের পাশ...
জাতীয় পরিচয়পত্র (এনআইডি), মোবাইল সিমের অবস্থান, কল ডিটেইল রেকর্ড (সিডিআর), এসএমএস, পাসপোর্টসহ নাগরিকের ব্যক্তিগত ও গোপনীয় তথ্য বিক্রির অভিযোগে পুলিশের চার সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। সরকারি ইমেইল ব্যবহার করে ভুয়া মামলা ও সাধারণ ডায়েরির (জিডি) তথ্য দিয়ে তারা বিভিন্ন মোবাইল নম্বরের সিডিআর সংগ্রহ করে তা বাইরের চক্রের কাছে বিক্রি করতেন বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে। গ্রেপ্তার চারজন হলেন তুরাগ থানার কনস্টেবল জিহাদ মিয়া, ডেমরা থানার কনস্টেবল সাইমুম হোসেন রাশেদ ও মাসুম মিয়া এবং ওয়ারী থানার...