জামালপুর জেলা যুবদলের আয়োজনে শহরের পৌর গোরস্থানে ঝোপঝার, ময়লা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। বুধবার সকাল থেকে জেলা যুবদলের সদস্য সচিব ও মেয়র প্রার্থী সোহেল রানা খানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনা কালে বক্তব্য রাখেন, জেলা যুবদলের সদস্য সচিব ও মেয়র প্রার্থী সোহেল রানা খান, যুবদল নেতা একরামুল হোসেন মানিক, ইমরান কায়সার প্রমূখ। এ সময় বক্তারা দীর্ঘদিনের জলাবদ্ধতা ও পুরো গোরস্থানের ময়লা আবর্জনা পরিষ্কার-পরিচ্ছন্নতা করার মাধ্যমে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ডেঙ্গু প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার মাধ্যমে আগামীর সমৃদ্ধ নতুন বাংলাদেশ গঠনে কাজ করার আহ্বান জানান। পরে জিয়া পরিবার ও গোরস্থানের শায়িত ব্যক্তিদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
বিয়ের সময় প্রায় দুই লাখ টাকা ঋণ করেছিলেন ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের কাওসার আহমেদ। সেই ঋণ পরিশোধের জন্য বাংলাদেশ কৃষি ব্যাংকের শাখায় চুরির পরিকল্পনা করেন তিনি। গভীর রাতে ব্যাংকের মূল ফটকের তালা ভেঙে ভেতরে ঢুকে নিরাপত্তাকর্মীকে বেঁধে ভল্টের তালা ভাঙার চেষ্টা করেন। তবে নিরাপত্তাকর্মীর চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাঁকে আটক করেন। পরে তাঁকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। বৃহস্পতিবার (২২ অক্টোবর) ভোররাত সাড়ে ৩টার দিকে ঈশ্বরগঞ্জ উপজেলার সোহাগী বাজারে কৃষি ব্যাংকের শাখায় এ ঘটনা ঘটে। গ্রেপ্তার কাওসার উপজে...
জামালপুরের ইসলামপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাবের ছেলে ও জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোশায়ের হোসেনের স্ত্রী লুবানা ইয়াসমিন হিয়ার বিরুদ্ধে ১৮ ভরি স্বর্ণ চুরির অভিযোগে মামলা হয়েছে। বিষয়টি গতকাল মঙ্গলবার (২০ অক্টোবর) নিশ্চিত করেছেন ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান এবং রাজধানী ঢাকার বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন। অভিযুক্ত লুবানা ইয়াসমিন হিয়া ঢাকার একটি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে স্নাতক (সম্মান) রসায়ন বিভাগের তৃতীয় বর্ষের...
নেত্রকোনার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে জামালপুর প্রেসক্লাব। বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে জামালপুর প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা এবং সঞ্চালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লুৎফর রহমান। মানববন্ধনে বক্তব্য রাখেন, জামালপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, কোষাধ্যক্ষ কাফি পার...
ফ্যাসিস্ট সরকার ১৭ বছরে দেশের যে ক্ষতি করেছে, তার পাশাপাশি বিগত অন্তর্বর্তী সরকার দেড় বছরে দেশের অনেক ক্ষতি করেছে বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেন, ‘দেশে যেন নির্বাচন না হয় এবং অস্থিরতা বজায় থাকে, সে জন্য অন্তর্বর্তী সরকার বিভিন্ন চেষ্টা চালিয়ে গেছে।’ দেশে অপতথ্য ছড়ানোর বিষয়ে মন্ত্রী বলেন, ‘দেশে যেসব অপতথ্য ছড়ানো হচ্ছে, তা একটি দলের। তাদের আমরা বট বাহিনী বলি। এসব অপতথ্য রুখতে সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ক...
নেত্রকোনার মদনে ১২ বছর বয়সী এক কওমি মাদরাসাছাত্রীকে ধর্ষণ ও গর্ভবতী করার অভিযোগে করা মামলায় অভিযুক্ত শিক্ষক আমান উল্লাহ মাহমুদী সাগরের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক প্রমাণ পেয়েছে পুলিশ। অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ডিএনএ পরীক্ষার প্রতিবেদনে ওই শিশুর জন্ম দেওয়া নবজাতকের সঙ্গে আমান উল্লাহর ডিএনএর ৯৯ দশমিক ৯৯ শতাংশ মিল পাওয়া গেছে। রাষ্ট্রপক্ষ জানিয়েছে, ডিএনএ পরীক্ষার প্রতিবেদন হাতে আসায় মামলাটির তদন্ত প্রায় শেষ পর্যায়ে। শিগগিরই আদালতে এ মামলার চূড়ান্ত অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করা হবে। মা...