দীর্ঘ নয় বছরের পথচলার অবসান ঘটিয়ে শেষ হয়েছে জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’-এর পঞ্চম সিজনের শুটিং। এই দীর্ঘ সময়ে নাটকটির চরিত্রগুলো দর্শকের মনে আলাদা জায়গা করে নিয়েছে। শুটিং শেষের মুহূর্তে শুরুর দিনগুলোর স্মৃতিচারণ করে আবেগঘন একটি পোস্ট দিয়েছেন কাবিলা চরিত্রে অভিনয় করা অভিনেতা জিয়াউল হক পলাশ। কাজল আরেফিন অমি পরিচালিত ‘ব্যাচেলর পয়েন্ট’-এর সঙ্গে নিজের জীবনের বড় একটি সময় জড়িয়ে থাকার কথা জানিয়েছেন পলাশ। তাঁর লেখায় উঠে এসেছে দীর্ঘ এই যাত্রায় নিজের বেড়ে ওঠা, সহকর্মীদের সঙ্গে কাটানো সময় এবং অসংখ্য স্মৃতির কথা। পলাশ লিখেছেন, ‘এখান থেকেই সবকিছুর শুরু। এই রাস্তা, এই গাছতলা, চেনা বিকেলগুলো সবকিছুর সঙ্গে জড়িয়ে আছে কত কথা, কত হাসি আর কত না-বলা গল্প। সময় কত দ্রুত বদলে যায়! ‘ব্যাচেলর পয়েন্ট’-এর যাত্রা যখন শুরু হয়েছিল, তখন ছিল কেবল নতুন একটি গল্পের পথচলা। এরপর দিন পেরিয়েছে, বছর গড়িয়েছে।’ তিনি আরও লিখেছেন, ‘বদলেছে ঋতু, মানুষ, চারপাশের পরিচিত অনেক কিছু। চোখের সামনে ধীরে ধীরে বড় হয়েছে ‘ব্যাচেলর পয়েন্ট’। আর কখন যে এই গল্পের সঙ্গে সঙ্গে আমিও বড় হয়ে গেছি, তা বুঝতেই পারিনি। আজ পঞ্চম সিজনের শুটিংও শেষ। একটি গল্পের ভেতর মানুষ কতটা জীবন রেখে আসতে পারে! কত সকাল, কত রাত, কত অভিমান, আনন্দ আর প্রিয় মানুষের মুখ সব মিলিয়ে কখন যে একটি নাটক আর শুধু নাটক থাকে না, নিজের জীবনেরই অংশ হয়ে ওঠে, তা টের পাওয়া যায় না।’ দীর্ঘ এই সময়ের স্মৃতি কীভাবে ধরে রাখবেন, সেই আবেগও প্রকাশ করেছেন অভিনেতা। তাঁর ভাষায়, ‘এত স্মৃতি কোথায় জমা রাখব? এতগুলো বছরের গল্প কোন বাক্যে বলব? কীভাবে বোঝাব, এই পথচলা আমার কাছে কতটা অর্থবহ? সবকিছুরই নাকি শেষ আছে। হয়তো ‘ব্যাচেলর পয়েন্ট’-এরও শেষ হলো। মানুষ ফিরে যায়, শুটিং শেষ হয়, আলো নিভে যায়।’ পোস্টের শেষাংশে পলাশ লিখেছেন, ‘তবু কোথাও সেই গাছতলা থেকে যায়, থেকে যায় চেনা রাস্তা। কিছু মানুষের হাসির শব্দ যেন বাতাসে মিশে থাকে। আর থেকে যায় সেই ছেলেটিও, যে একদিন এই রাস্তায় দাঁড়িয়ে স্বপ্ন দেখেছিল। এত বছর পর ফিরে তাকিয়ে মনে হয়, গল্পটা শেষ হয়েছে ঠিকই, কিন্তু সেই ছেলেটি আজও ওই রাস্তার পাশে দাঁড়িয়ে আছে।’
মডেল ও অভিনয়শিল্পী সামিরা খান মাহি ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬’-এর মুকুট জিতেছেন। এর মধ্য দিয়ে আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতা মিস ইউনিভার্সের ৭৫তম আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছেন তিনি। আগামী ২৪ নভেম্বর ক্যারিবীয় দ্বীপাঞ্চল পুয়ের্তো রিকোতে অনুষ্ঠিতব্য এই প্রতিযোগিতায় বিশ্বের বিভিন্ন দেশের প্রতিযোগীদের সঙ্গে লড়বেন মাহি। শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যায় ঢাকার পূর্বাচল এক্সপ্রেসওয়ের ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি) মিলনায়তনে অনুষ্ঠিত হয় ‘মিস ইউনিভার্...
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আঞ্চলিক ভাষায় আপত্তিকর মন্তব্য করে নতুন করে আলোচনায় এসেছেন চিত্রনায়িকা শামসুন্নাহার বেগম পরীমনি। শুক্রবার (৬ নভেম্বর) মধ্যরাতে দেওয়া এক পোস্টে ‘শহিদ ভাই’-এর শেখানো কথা উল্লেখ করে একটি আক্রমণাত্মক মন্তব্য করেন তিনি। তবে কাকে উদ্দেশ করে এ কথা বলেছেন, তা স্পষ্ট করেননি অভিনেত্রী। শুক্রবার (৬ নভেম্বর) মধ্যরাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে আঞ্চলিক ভাষায় একটি পোস্ট দিয়ে পরীমনি লেখেন, ‘সাউয়া মাউয়া ছিররা ফালাইতে হবে খানখির পোলাদের…’। এরপর &lsquo...
চিত্রনায়িকা পরীমনির বিরুদ্ধে সাংবাদিক রবিউলকে আক্রমণের অভিযোগ ওঠার পর ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা চলছে। এ পরিস্থিতিতে সাংবাদিক রবিউলের পক্ষে নিজের অবস্থান তুলে ধরেছেন বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মানসুরা আলম। তাঁর মতে, কোনো অভিযোগের ভিত্তিতে কাউকে সামাজিক যোগাযোগমাধ্যম বা গণমাধ্যমে বিচার করে হেয় করা কিংবা চরিত্রহনন করা উচিত নয়। বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে সাংবাদিক রবিউলকে নিয়ে ব্যক্তিগত অভিজ্ঞতার কথা তুলে ধরেন মানসুরা আলম।...
ছোট পর্দার অভিনেত্রী সেমন্তী সৌমি অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সক্রিয়। কাজের মুহূর্তের ছবি থেকে শুরু করে ব্যক্তিগত ফটোশুট—নানা আয়োজনের ছবি নিয়মিতই ভাগ করে নেন ভক্ত-অনুরাগীদের সঙ্গে। এবার বেইজ রঙের পোশাক আর উষ্ণ আলোছায়ার আবহে নতুন ফটোশুটের ছবি প্রকাশ করে আলোচনায় এসেছেন তিনি। নতুন ছবিগুলোতে সৌমিকে দেখা গেছে আধুনিক সাজে। বেইজ রঙের হাল্টারনেক ক্রপ টপ ও একই রঙের ছোট স্কার্টে তাঁর উপস্থিতিতে ছিল গ্ল্যামারের ছোঁয়া। পোশাকের সামনের জিপার এবং কোমরজুড়ে সাদা কাপড়ের প্রশস্ত অংশ সাজে...
ভারতীয় সিনেমার আন্তর্জাতিক পরিবেশনা স্বত্ব বিক্রিতে নতুন রেকর্ডের দাবি মুক্তির আগেই আন্তর্জাতিক বাজারে বড় অঙ্কের ব্যবসার খবর সামনে এসেছে বলিউড সুপারস্টার শাহরুখ খানের নতুন সিনেমা ‘কিং’ নিয়ে। ছবিটির আন্তর্জাতিক প্রেক্ষাগৃহে পরিবেশনার স্বত্ব বিক্রি হয়েছে ১৭৫ কোটি রুপিতে—এমনটাই জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ‘দ্য ওয়াল’। প্রতিবেদনটির দাবি, ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে কোনো সিনেমার আন্তর্জাতিক থিয়েট্রিক্যাল ডিস্ট্রিবিউশন রাইটস বিক্রির ক্ষেত্রে এটি রেকর্ড। শাহরুখ খান...