পুরোনো উড়োজাহাজ কেনা, লিজ চুক্তি ও রাজস্ব আদায়ে অনিয়ম বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৭৫৩ কোটি ৫০ লাখ টাকার ঝুলে থাকা অডিট আপত্তি নিষ্পত্তি, অনাদায়ী রাজস্ব উদ্ধার এবং বিভিন্ন অনিয়মে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে জাতীয় সংসদের সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত কমিটি। পুরোনো উড়োজাহাজ কেনা, লিজ চুক্তি, রাজস্ব আদায়, লোকসানি রুট পরিচালনা ও সফটওয়্যার ব্যবস্থাপনায় অনিয়মের বিষয়েও একাধিক সময়সীমা বেঁধে দিয়েছে কমিটি। মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে কমিটির বৈঠকে এসব নির্দেশনা দেওয়া হয়। কমিটির সভাপতি ও জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনির সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য ও হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, হুইপ মো. আখতারুজ্জামান মিয়া, মোছা. তাহসিনা রুশদীর, খোন্দকার আবু আশফাক, মোহাম্মদ কয়ছর আহমেদ, বিশ্বাস জাহাঙ্গীর আলম, মোহাম্মদ নাজিবুর রহমান ও মোহাম্মদ কামাল হোসেন অংশ নেন। বৈঠকে মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালকসহ সংসদ সচিবালয়, সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিমানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠকে বিমানের ক্রয় নীতিমালায় পুরোনো উড়োজাহাজ কেনার সুযোগ না থাকা সত্ত্বেও লিজে নেওয়া ১৫ বছরের পুরোনো দুটি ড্যাশ-৮ উড়োজাহাজ লিজের মেয়াদ শেষে কিনে নেওয়ার বিষয়টি নিয়ে আলোচনা হয়। উড়োজাহাজ দুটি কেনা এবং পরবর্তী সময়ে পরিচালনার ব্যয়সহ সংশ্লিষ্ট কার্যক্রমে সরকারি অর্থের অপচয়ের বিষয়টিও উঠে আসে। এ সিদ্ধান্তের সঙ্গে জড়িত তৎকালীন পরিচালনা পর্ষদ ও ক্রয় কমিটির সদস্যদের তালিকা আগামী ১৫ দিন থেকে এক মাসের মধ্যে জমা দিতে বলা হয়েছে। সরকারি অর্থ অপচয়ের দায় নির্ধারণ করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে কমিটি। বিমানের রাজস্ব আদায়ে প্রযুক্তিগত দুর্বলতা নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয় বৈঠকে। ডিপার্চার কন্ট্রোল সিস্টেম ও র্যাপিড সফটওয়্যারের দুর্বলতার কারণে বিপুল পরিমাণ রাজস্ব ক্ষতির তথ্য অডিটে উঠে এসেছে। আন্তর্জাতিক ফ্লাইটে যাত্রীদের ইকোনমি ক্লাস থেকে বিজনেস ক্লাসে উন্নীত করে অতিরিক্ত অর্থ আদায় করা হলেও সেই অর্থ বিমানের হিসাব ব্যবস্থায় জমা হয়নি বলে অডিট প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এ ধরনের অনিয়ম ও রাজস্ব ফাঁকি শনাক্ত করতে মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয় বিমানে পূর্ণাঙ্গ তথ্যপ্রযুক্তি (আইটি) অডিট শুরু করেছে। এ কার্যক্রমের জন্য গত জুলাই থেকে অক্টোবর পর্যন্ত সব তথ্য-উপাত্ত অডিটরদের সরবরাহ করতে বিমান কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে। যথাযথ বাণিজ্যিক সম্ভাব্যতা যাচাই ছাড়াই পরিচালনা পর্ষদের সিদ্ধান্তে বিভিন্ন রুট চালু রাখার কারণে আর্থিক ক্ষতির বিষয়টিও পর্যালোচনা করেছে কমিটি। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট পরিচালনা পর্ষদের সিদ্ধান্তের নথি এবং প্রতিটি রুটের আয়-ব্যয়ের...
৩ হাজার ৫০০ পর্যটকের দৈনিক প্রবেশের অনুমতি, রাত্রিযাপন ১৫ মার্চ পর্যন্ত; অনুমোদিত জাহাজের অপেক্ষায় পর্যটক, বিকল্প পথে স্পিডবোট-ট্রলারে যাতায়াত; ফিটনেস ও ছাড়পত্র ছাড়া চলাচলের অনুমতি নয়, বলছে প্রশাসন। জাহাজ চলাচলে ছাড়পত্রের জটিলতায় মৌসুমের শুরুতেই বিলম্ব। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী পর্যটকদের জন্য সেন্টমার্টিন দ্বীপ উন্মুক্ত হয়েছে ১ নভেম্বর থেকে। কিন্তু পর্যটন মৌসুমের প্রথম দিন কক্সবাজার থেকে দ্বীপটির উদ্দেশে ছাড়েনি কোনো পর্যটকবাহী জাহাজ। প্রয়োজনীয় কাগজপত্র, ফিটনেস সনদ, রুট পারমিট ও অন্যা...
বিক্ষোভে বন্ধ শত শত কারখানা, উৎপাদন ব্যাহত; বকেয়া বেতন, ছাঁটাই ও শ্রমিক অধিকার নিয়েও ক্ষোভ—দ্রুত মজুরি নির্ধারণের চাপে সরকার ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে উত্তপ্ত হয়ে উঠেছে দেশের তৈরি পোশাকশিল্পের প্রধান শিল্পাঞ্চলগুলো। রাজধানীর মিরপুর, সাভার-আশুলিয়া ও গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধ ও পুলিশের সঙ্গে সংঘর্ষের মধ্যে বন্ধ হয়েছে শত শত কারখানা। কোথাও যানবাহন ও ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর, কোথাও অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে। এতে উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি শ্রমিকদের...
১০০ কিলোমিটারের মধ্যে ১৫ বছর প্রতিযোগী বিমানবন্দরের বাণিজ্যিক কার্যক্রমে নিষেধাজ্ঞা; আংশিক পরিচালনায় কম রাজস্ব, আইন পরিবর্তন ও বিমানের দায় নিয়েও প্রশ্ন ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনার চুক্তি ঘিরে জাপানি কনসোর্টিয়ামের একাধিক বিতর্কিত শর্তে সম্মতি দিয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। এর মধ্যে রয়েছে শাহজালাল বিমানবন্দরের ১০০ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে আগামী ১৫ বছর কোনো প্রতিযোগী বেসামরিক বিমানবন্দরের বাণিজ্যিক কার্যক্রম শুরু করতে না পারার...
ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে সরকারের ঘোষিত ২২ দিনের নিষেধাজ্ঞা শেষ হচ্ছে আজ ২৯ অক্টোবর মধ্যরাতে। দীর্ঘ বিরতির পর আবারও সাগরে ইলিশ শিকারে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন কক্সবাজারের হাজারো জেলে। উপকূলের জেলেপল্লি ও মাছ ধরার ঘাটগুলোতে এখন কর্মচাঞ্চল্য। ট্রলারে বরফ তোলা, জাল মেরামত, ইঞ্জিন পরীক্ষা এবং খাবার ও জ্বালানি সংগ্রহে ব্যস্ত সময় পার করছেন জেলে ও ট্রলারমালিকেরা। কক্সবাজারের প্রধান মৎস্য অবতরণ কেন্দ্র ফিশারি ঘাট, বাঁকখালী নদীর তীর, উখিয়ার ইনানী, টেকনাফের শামলাপুর এবং মহেশখালী-কুতুবদিয়ার বিভি...
পাকিস্তান থেকে আমদানি করা ১৫০ টন কাঁচা তামাকের ১০টি কনটেইনার চট্টগ্রাম বন্দরে আটক করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। চালানটির ঘোষিত আমদানি মূল্য এবং একই ধরনের পণ্যের পূর্ববর্তী শুল্কায়ন মূল্যের মধ্যে বড় ধরনের অসংগতি পাওয়া গেছে বলে জানিয়েছে সংস্থাটি। তাদের প্রাথমিক হিসাব অনুযায়ী, এ চালানের মাধ্যমে উৎপাদন করা সম্ভব প্রায় ২১ কোটি ৪৩ লাখ শলাকা প্রিমিয়াম সিগারেট, যার সম্ভাব্য খুচরা বাজারমূল্য প্রায় ৪৯৪ কোটি টাকা। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় কাস্টমস গোয়েন্দা ও...