ডাকসুর সংগ্রহশালা সংস্কারে জিন্নাহর ছবি, নেই বঙ্গবন্ধুর গুরুত্বপূর্ণ ছবি

সংস্কার শেষে আবার চালু হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সংগ্রহশালা। তবে নতুন করে সাজানো এই সংগ্রহশালা ঘিরে তৈরি হয়েছে রাজনৈতিক ও ঐতিহাসিক বিতর্ক। সেখানে পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহর তিনটি ছবি যুক্ত করা হলেও বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের অন্যতম প্রধান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একক বা মুক্তিযুদ্ধপূর্ব গুরুত্বপূর্ণ কোনো ছবি রাখা হয়নি। রোববার দুপুরে ডাকসু ভবনের নিচতলায় সংস্কার করা সংগ্রহশালাটির উদ্বোধন করেন ডাকসুর মুক্তিযুদ্ধ ও গণআন্দোলন বিষয়ক সম্পাদক ফাতিমা তাসনিম জুমা। এ সময় ডাকসুর সহসভাপতি (ভিপি) সাদিক কায়েম, সাধারণ সম্পাদক (জিএস) এস এম ফরহাদসহ অন্যরা উপস্থিত ছিলেন। উদ্বোধনের পর সংগ্রহশালা ঘুরে দেখা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ইতিহাস থেকে শুরু করে ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, স্বৈরাচারবিরোধী আন্দোলন, বিভিন্ন রাজনৈতিক আন্দোলন, ২০০৯ সালের পরের কয়েকটি উল্লেখযোগ্য ঘটনা এবং ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানসহ বিভিন্ন সময়ের স্থিরচিত্র সেখানে স্থান পেয়েছে। সেখানে ১৯৪৮ সালে তৎকালীন রেসকোর্স ময়দানে দেওয়া মুহাম্মদ আলী জিন্নাহর ভাষণের একটি ছবি রয়েছে। ওই ভাষণে তিনি উর্দুকে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা করার পক্ষে অবস্থান নিয়েছিলেন। এ ছাড়া ১৯৪০ সালের লাহোরে নিখিল ভারত মুসলিম লীগের সম্মেলনের একটি দলগত ছবিতে জিন্নাহর উপস্থিতি এবং ১৯৭০ সালের নির্বাচনসংক্রান্ত জিন্নাহর ছবি-সংবলিত পাকিস্তানের ডন পত্রিকার একটি কাটিং রাখা হয়েছে। অন্যদিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কোনো একক বা গুরুত্বপূর্ণ ছবি সেখানে দেখা যায়নি। ১৯৭৪ সালে তাঁর দুই ছেলের বিয়ের ছবি এবং বঙ্গবন্ধুর ছবি-সংবলিত তিনটি পত্রিকার কাটিং রাখা হয়েছে। ভাষা আন্দোলন, যুক্তফ্রন্ট নির্বাচন, ছয় দফা, আগরতলা মামলা, ঊনসত্তরের গণঅভ্যুত্থান, ১৯৭০ সালের নির্বাচন কিংবা ৭ মার্চের ভাষণ—বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের গুরুত্বপূর্ণ এসব অধ্যায়ে শেখ মুজিবুর রহমানের কোনো ছবি সংগ্রহশালায় নেই। এ বিষয়ে জানতে চাইলে ডাকসুর মুক্তিযুদ্ধ ও গণআন্দোলন বিষয়ক সম্পাদক ফাতিমা তাসনিম জুমা বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর ‘ফ্যাসিবাদের সব আইকনের ছবি’ সংগ্রহশালা থেকে সরিয়ে ফেলা হয়েছে। তাঁর দাবি, ১৯৭২ থেকে ১৯৭৫ সালের অংশে শেখ মুজিবুর রহমানের ছবি রয়েছে। ১৯৪৭ থেকে ১৯৭১ সালের অংশে বঙ্গবন্ধুর ছবি না থাকার কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘ইচ্ছা হয়নি, তাই রাখিনি।’ তবে জিন্নাহর ছবি থাকার বিষয়ে তিনি বলেন, তিনি জিন্নাহর ছবি রাখেননি; সংশ্লিষ্ট ঐতিহাসিক ঘটনার ছবি রাখা হয়েছে। মুক্তিযুদ্ধ ও আন্দোলনের ইতিহাস সংগ্রহশালার ১৯৪৭ থেকে ১৯৭১ সালের অংশে ভাষা আন্দোলনের বিভিন্ন দৃশ্য, ভাষাশহীদদের ছবি, ভাষা আন্দোলনের অন্যতম সংগঠক পিয়ারু সরদারের ছবি এবং মাহবুব উল আলম চৌধুরীর ‘কাঁদতে আসিনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি’ কবিতার উল্লেখ রয়েছে। মুক্তিযুদ্ধের ১১টি সেক্টরের...

$post['title']

নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে শেভরনকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

$post['title']

ভারতকে টপকে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার এখন যুক্তরাষ্ট্র

$post['title']

হাইকোর্টের কোনো রায়ের বিরুদ্ধে হরতাল-অবরোধ করা যাবে না

$post['title']

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী

$post['title']

আধিপত্য ও চাঁদাবাজিকে কেন্দ্র করে আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরোধ