ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

যুগান্তর প্রতিবেদক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৯
 ছবি: যুগান্তর
ছবি: যুগান্তর

আগামী ৭ জুনকে পবিত্র ঈদুল আজহার দিন ধরে ট্রেনের আসনের টিকিট অগ্রিম বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। আজ রোববার বিক্রি হচ্ছে ৪ জুনের টিকিট। পশ্চিমাঞ্চলের এই টিকিট বিক্রি শুরুর পর ওয়েবসাইটে সর্বোচ্চ ২ কোটি ৭৬ লাখ হিট বা টিকিট ক্রয়ের চেষ্টা করা হয়েছে।

Advertisement

এর আগে পশ্চিমাঞ্চলের যেসব যাত্রী আগামী ৪ জুন ভ্রমণ করতে চান তাদের জন্য সকাল ৮টায় টিকিট বিক্রি শুরু হয়। এরপর দুপুর ২টায় পূর্বাঞ্চলের টিকিট বিক্রি শুরু হবে।

রোববার (২৫ মে) সকালে বাংলাদেশ রেলওয়ের সূত্র এসব তথ্য জানিয়েছে।

রেলওয়ের তথ্য অনুযায়ী, আগামী ৪ জুন ঢাকা থেকে সারাদেশে যাতায়াতের জন্য ৩৪ হাজার ২০টি টিকিট বরাদ্দ রাখা হয়েছে। এর মধ্যে পূর্বাঞ্চলের যাত্রীদের জন্য ২৪টি ট্রেনে ১৬ হাজার ৫৭৬ টি আসন এবং পশ্চিমাঞ্চলের যাত্রীদের জন্য ২১টি ট্রেনে ১৭ হাজার ৪৪৪টি টিকিট বরাদ্দ রাখা হয়েছে। সকাল সাড়ে ৮টা পর্যন্ত ১৪ হাজার ৪৮৫টি টিকিট বিক্রি হয়েছে।

আর সারাদেশে বরাদ্দ রাখা হয়েছে ১ লাখ ৮৩ হাজার ৬৬৫টি টিকিট। সকাল সাড়ে ৮ পর্যন্ত বিক্রি হয়েছে ২১ হাজার ৪৫০টি টিকিট।

বাংলাদেশ রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, ৫ জুনের টিকিট ২৬ মে, ৬ জুনের টিকিট ২৭ মে পাওয়া যাবে।

ঈদ পরবর্তী ফেরত যাত্রায় ৯ জুনের অগ্রিম টিকিট ৩০ মে পাওয়া যাবে। এ ছাড়া ১০ জুনের টিকিট ৩১ মে, ১১ জুনের টিকিট ১ জুন, ১২ জুনের টিকিট ২ জুন, ১৩ জুনের টিকিট ৩ জুন, ১৪ জুনের টিকিট ৪ জুন এবং ১৫ জুনের অগ্রিম টিকিট ৫ জুন পাওয়া যাবে।

যাত্রীদের টিকিট ক্রয়ের সুবিধার্থে পশ্চিমাঞ্চলের ট্রেনের টিকিট সকাল ৮ থেকে এবং পূর্বাঞ্চলে চলাচলরত ট্রেনের টিকিট দুপুর ২টা থেকে ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে। ঈদযাত্রার সব টিকিট অনলাইনে সংগ্রহ করতে হচ্ছে।

একসময়ের ‘বাংলার ভেনিস’ বরিশাল এখন দারিদ্র্যে শীর্ষে

ইসরাইলি নৃশংসতায় ব্রিটিশ মদদ, সরকারের গড়িমসি আর কত

টানাপোড়েন সত্ত্বেও বাংলাদেশের সঙ্গে সম্পর্ক রাখতে আগ্রহী ভারত

কীটনাশক কোম্পানির ‘ইচ্ছামতো’ দামে দিশাহারা কৃষক

ঢাকার দুই সিটিতে জামায়াতের মেয়র প্রার্থী সেলিম উদ্দিন ও সাদিক কায়েম

ব্যবসায়ীকে মামলার ভয় দেখিয়ে ১৮ লাখ টাকা ও ক্রিপ্টো আদায়ের অভিযোগ

জামালপুরে মুক্তিযোদ্ধার ঘরে আগুন, অভিযোগের সত্যতা যাচাই করছে পুলিশ

কওমি ছাত্রদের আপত্তির মধ্যেই কড়া নিরাপত্তায় শান্তিপূর্ণভাবে হলো কলেজের কনসার্ট

স্ক্যাম সেন্টার: কম্বোডিয়ায় ‘বন্দি’ ৩২ জনের খোঁজ চায় পরিবার

১০

জিন্নাহর ছবি, ‘নির্ভীক জুলাই’, শিক্ষক মূল্যায়ন: জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে ঢাবি

১১

ময়মনসিংহ মেডিকেলে আগুনের পর চার মৃত্যু, পদদলিত হওয়ার তথ্য নাকচ প্রশাসনের

১২

রাজপথে বাঁচার আকুতি: তিন প্রত্যক্ষদর্শীর বর্ণনায় রাব্বী হত্যাকাণ্ড

১৩

বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভানের জাদুকরী পারফরম্যান্সে যুক্তরাষ্ট্র দলে ডাকের অপেক্ষা

১৪

দিনাজপুরে হলুদ তরমুজ চাষে সফল কৃষক হাবিবুর রহমান

১৫

রংপুরে পুলিশ কর্মকর্তাদের অব্যাহতির বিরুদ্ধে নারাজি মঞ্জুর

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত