আধুনিক কৃষির সুফল

দিনাজপুরে হলুদ তরমুজ চাষে সফল কৃষক হাবিবুর রহমান

রংপুর ব্যুরো
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৯
 ছবি:

টেকসই কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ভোগনগর ইউনিয়নের ভাবকি গ্রামের কৃষক হাবিবুর রহমান অফসিজন রঙ্গিলা জাতের হলুদ তরমুজ চাষ করে অভাবনীয় সাফল্য পেয়েছেন। তরমুজ চাষের পাশাপাশি তিনি শসা ও টমেটোও চাষ করেছেন। দিনাজপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সার্বিক সহযোগিতা ও দিকনির্দেশনায় তিনি তরমুজ চাষে সফলতা পেয়েছেন।

বীরগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. শরিফুল ইসলাম বলেন, হাবিবুর রহমানের তরমুজ ক্ষেত রঙ্গিলা জাতের হলুদ তরমুজে ভরে গেছে। কৃষক মো. হাবিবুর রহমান বলেন, অফসিজন রঙ্গিলা জাতের হলুদ তরমুজ চাষ করেছেন। এ জাতের তরমুজে সর্বাধিক ফলন পেয়েছেন তিনি। ফলের ওজন ও আকার সবাইকে আকৃষ্ট করছে। শুধু আকারেই নয়, এ জাতের তরমুজের স্বাদও অসাধারণ মিষ্টি। বাজারে দাম ভালো পাওয়া যাচ্ছে। হাবিবুর রহমান বলেন, ২০ শতক জমিতে অফসিজন রঙ্গিলা জাতের হলুদ তরমুজ চাষে এখন পর্যন্ত তার ব্যয় হয়েছে ১৫ থেকে ২০ হাজার টাকা। এ পর্যন্ত উৎপাদিত তরমুজ বিক্রি করে তিনি ৫০ হাজার টাকা আয় করেছেন। ক্ষেতে থাকা তরমুজ বিক্রি করে আরও প্রায় ৬০ হাজার টাকা হতে পারে। তিনি বলেন, আরও সাতজন কৃষক এ জাতের তরমুজ চাষ করেছেন। আগামীতে এ জাতের তরমুজ চাষ বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। হাবিবুর রহমানের ক্ষেতের তরমুজ ও ফলন দেখতে বিভিন্ন এলাকা থেকে মানুষ আসছে। কৃষকরা তরমুজ চাষের কলাকৌশল স¤পর্কে তার কাছ থেকে ধারণা নিয়ে আগামীতে এ জাতের তরমুজ চাষ করার আগ্রহ প্রকাশ করছেন। হাবিবুর রহমান বলেন, তরমুজ চাষের পাশাপাশি শসা ও টমেটো চাষ করেন। সেখান থেকেও ভালো লাভ হবে। বীরগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. শরিফুল ইসলাম বলেন, এ জাতের তরমুজ খুবই সুস্বাদু। বাজারে প্রতি কেজি ৮০ টাকা দরে বিক্রি হয়ে থাকে। কৃষকরা সঠিক দাম পেলে এ জাতের তরমুজ চাষে তাদের আগ্রহ আরও বাড়বে। দিনাজপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক কৃষিবিদ মো. আফজাল হোসেন বলেন, জেলার অন্যান্য উপজেলার কৃষকদেরও এ জাতের তরমুজ চাষে উদ্বুদ্ধ করা হচ্ছে।

একসময়ের ‘বাংলার ভেনিস’ বরিশাল এখন দারিদ্র্যে শীর্ষে

ইসরাইলি নৃশংসতায় ব্রিটিশ মদদ, সরকারের গড়িমসি আর কত

টানাপোড়েন সত্ত্বেও বাংলাদেশের সঙ্গে সম্পর্ক রাখতে আগ্রহী ভারত

কীটনাশক কোম্পানির ‘ইচ্ছামতো’ দামে দিশাহারা কৃষক

ঢাকার দুই সিটিতে জামায়াতের মেয়র প্রার্থী সেলিম উদ্দিন ও সাদিক কায়েম

ব্যবসায়ীকে মামলার ভয় দেখিয়ে ১৮ লাখ টাকা ও ক্রিপ্টো আদায়ের অভিযোগ

জামালপুরে মুক্তিযোদ্ধার ঘরে আগুন, অভিযোগের সত্যতা যাচাই করছে পুলিশ

কওমি ছাত্রদের আপত্তির মধ্যেই কড়া নিরাপত্তায় শান্তিপূর্ণভাবে হলো কলেজের কনসার্ট

স্ক্যাম সেন্টার: কম্বোডিয়ায় ‘বন্দি’ ৩২ জনের খোঁজ চায় পরিবার

১০

জিন্নাহর ছবি, ‘নির্ভীক জুলাই’, শিক্ষক মূল্যায়ন: জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে ঢাবি

১১

ময়মনসিংহ মেডিকেলে আগুনের পর চার মৃত্যু, পদদলিত হওয়ার তথ্য নাকচ প্রশাসনের

১২

রাজপথে বাঁচার আকুতি: তিন প্রত্যক্ষদর্শীর বর্ণনায় রাব্বী হত্যাকাণ্ড

১৩

বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভানের জাদুকরী পারফরম্যান্সে যুক্তরাষ্ট্র দলে ডাকের অপেক্ষা

১৪

দিনাজপুরে হলুদ তরমুজ চাষে সফল কৃষক হাবিবুর রহমান

১৫

রংপুরে পুলিশ কর্মকর্তাদের অব্যাহতির বিরুদ্ধে নারাজি মঞ্জুর

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত