বাড়ানো হয়েছে তল্লাশী-পুলিশের টহল

রাজধানীর মিরপুর, বাড্ডা ও যাত্রাবাড়ীতে বাসে আগুন, ককটেল বিস্ফোরণ

আজাদ প্রতিবেদক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৯
 ছবি:

মিরপুর, বাড্ডা ও যাত্রাবাড়ীতে পৃথক ঘটনা; ককটেল বিস্ফোরণে রিকশাচালক আহত, রাজধানীতে ২০০টির বেশি চেকপোস্ট

রাজধানীর মিরপুর, বাড্ডা ও যাত্রাবাড়ীতে পৃথকভাবে বাসে আগুন ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যার পর মিরপুর-১১, মিরপুর-১ ও মধ্য বাড্ডায় তিনটি বাসে আগুন এবং যাত্রাবাড়ী চৌরাস্তা এলাকায় পরপর চারটি ককটেল বিস্ফোরণ হয়। এতে এক রিকশাচালক আহত হয়েছেন।

সন্ধ্যা ৭টা ৪০ মিনিটের দিকে যাত্রাবাড়ী চৌরাস্তার সামাদ সুপার মার্কেটের সামনে চারটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। যাত্রাবাড়ী থানার পরিদর্শক (অপারেশনস) খালিদ হাসান জানান, এতে মো. বিল্লাল হোসেন নামে এক রিকশাচালক আহত হন। তাঁকে প্রথমে থানায় নেওয়া হয়, পরে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়।

এদিকে সন্ধ্যা সোয়া ৭টার দিকে মিরপুর-১১ নম্বরের জমজম টাওয়ারের সামনে শিকড় পরিবহনের একটি চলন্ত বাসে আগুন লাগে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ জানান, প্রাথমিকভাবে যান্ত্রিক ত্রুটি থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

একই সময়ে মিরপুর-১ আনসার ক্যাম্প এলাকায় অভিজাত পরিবহনের একটি বাসেও আগুন লাগে। স্থানীয়দের সহায়তায় দ্রুত আগুন নেভানো হয় বলে জানান মিরপুর থানার ওসি হাফিজুর রহমান। এ ঘটনায়ও কেউ হতাহত হয়নি।

রাত ৮টার দিকে মধ্য বাড্ডায় একটি গ্যারেজের সামনে পার্ক করে রাখা আলিফ পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয় বলে জানিয়েছে পুলিশ। কে বা কারা বাসটির পেছনে আগুন দিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলেন।

এর আগে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাজধানীর বিভিন্ন এলাকায় একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। যাত্রাবাড়ী, মগবাজার, মহাখালী ও আগারগাঁওয়ে ককটেল বিস্ফোরণের খবর পাওয়া যায়। একই রাতে কাফরুলে মিরপুর সুপার লিংক পরিবহনের একটি বাসে আগুন লাগে।

পরপর এসব ঘটনায় রাজধানীতে নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) সূত্রে জানা গেছে, রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে ২০০টির বেশি চেকপোস্ট বসানো হয়েছে। রাজধানীতে প্রবেশ ও বের হওয়ার চারটি গুরুত্বপূর্ণ পথেও বিশেষ নজরদারি রাখা হয়েছে। সন্দেহজনক ব্যক্তি ও যানবাহনে তল্লাশির পাশাপাশি পুলিশের টহল বাড়ানো হয়েছে।

গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত স্পিকার ও ইসির: শিশির মনির

কুমিল্লায় ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আটক

‘গাজী নজরুল জামায়াতের কেউ নন, স্ত্রীর মৃত্যুর তদন্তের দায়িত্ব সরকারের’

লংমার্চের মধ্যেই বিদেশ সফরে জামায়াতের ৩৪ এমপি

সিরিয়ার সেনা ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, আহত ৪

ইবিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৭

শিশুকে অপহরণের পর ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি, গ্রেপ্তার ২

বছরজুড়ে নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে নজরদারি জোরদার হবে

১৭ হাজার টাকা ধার করে অ্যাম্বুল্যান্স ভাড়া, মরিয়মের মরদেহ নেওয়া হচ্ছে সাতক্ষীরায়

১০

শিশুদের ক্যান্সার হাসপাতাল নির্মাণে ৩৬ কোটি টাকা অনুদান মেসির

১১

ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে বোরকা, কমানো হবে বিদেশি শিক্ষার্থীও : মেলোনি

১২

বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না : তিশা

১৩

বরগুনায় যুবলীগ ও ছাত্রলীগের ২ নেতাকর্মী গ্রেপ্তার

১৪

প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর পৃথিবীর ইতিহাসে একটি বিশেষ মুহূর্ত: মাহদী আমিন

১৫

তারেক রহমানের যুক্তরাষ্ট্র সফর, নিউইয়র্কে মুখোমুখি অবস্থানে আ.লীগ-বিএনপি

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

১৫

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

সম্পর্কিত