তথ্য ও সম্প্রচার মন্ত্রী ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ আজ বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেলে ভোলার ব্যাংকের হাটে সাংবাদিকদের জানিয়েছেন, শেখ হাসিনা দেশে আসবে কি আসবে না সেটা সময় বলে দেবে। তবে আমি মনে করি এখনও সেই সময় হয়নি। ২৪ এর হত্যা ও অত্যাচার এখনও বাংলাদেশের মানুষের ভুলে নেই। আমার মনে হয় না সে দেশে ফিরে আসা বাস্তব। তিনি বলেন, আওয়ামী লীগ প্রায় আড়াই বছর আগে দেশ থেকে পালিয়ে গেছে। পালিয়ে যাওয়ার পর তাদের রাজনৈতিক কোনো কার্যক্রম নেই। তবে হাতে গোনা কয়কজন মিছিল করে। আওয়ামী লীগ যদি রাজনীতিতে ফিরে আসতে চায় তবে অনেক চিন্তা ভাবনা করে আসবে হবে। জুলাইকে অস্বীকার করে রাজনীতি করার সুযোগ নেই। জুলাইয়ের ব্যাপারে তাদের ক্ষমা চাইতে হবে। দোষীদের সাজা হবে। এরপর দেশের মানুষ চাইলে তাদের রাজনীতি সুযোগ দিবে। তবে সেটা সময় বলে দিবে। তিনি আরও বলেন, আওয়ামী লীগ আগে বলতো দেশে জঙ্গিতে ভরা। এখন বলে দেশে গণতন্ত্র নেই। অথচ তারা ১৭ বছর গণতন্ত্রকে ধংস করে গেছে। আমরা নির্বাচিত হয়ে দেশের গণতন্ত্রকে উদ্বার করেছি। কিন্তু আওয়ামী লীগের কাছে গণতন্ত্রের কথা মানায় না। মন্ত্রী বলেন, আওয়ামী লীগ বলতো বিএনপি ক্ষমতায় আসলে দেশে পূজা হবে না। বাংলাদেশে আন্দন ও উৎসবের মধ্য দিয়ে পূজা হলো। শেখ হাসিনা দেশে আসবে কি আসবে না সেটা সময় বলে দিবে। তবে আমি মনে করি এখনও সেই সময় হয়নি। ২৪ এর হত্যা ও অত্যাচার এখনও মানুষ ভোলেনি।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান বললেন, বিএনপি সরকারের বিরুদ্ধে আওয়ামী লীগের সঙ্গে জামায়াতে ইসলামী মিলে ষড়যন্ত্র শুরু করেছে। ৯৬ এর মতো আওয়ামী লীগ ও জামায়াত মিলে দেশে অরাজকতা সৃষ্টির পায়তারা করছে। কালীগঞ্জ উপজেলার চাপরাইল আবুবকর বিশ্বাস মকছেদ আলী কলেজে আজ বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রাশেদ খান এসব কথা বলেন। প্রধানমন্ত্রীর রাজশাহী সফর চলাকালে স্নাইপার দিয়ে হত্যার হুমকি সম্বলিক এক যুবকের ফেসবুক পোস্টের পেছনে বিরো...
যে দল ক্ষমতায় যাওয়ার পর এই দেশের শ্রেষ্ঠ সন্তানদেরকে ফাঁসি দিয়ে হত্যা করেছে। আল্লামা সাঈদীর মতো বিশ্ববরণ্যে মুফাসসিরে কোরআনকে শোয়ার জন্য একটা বিছানায় জায়গা দেয় নাই। কয়েকটা তোশক বিছিয়ে উঁচু করে তাকে বসার এবং শোয়ার সুযোগ করে দেওয়া হয়েছিল। সেই জালিম আওয়ামী লীগের সঙ্গে জামায়াতে ইসলামী একাকার হয়ে গেছে, এটা বাংলাদেশের কোনো পাগলেও বিশ্বাস করবে না। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় জেলার একটি পার্কের কমিউনিটি সেন্টারে কিশোরগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর রুকন (সদস্য) সম্মেলনে এসব কথা বলেন দলটির কেন্...
সাতটি ইসলামী দল নিয়ে ‘সমমনা ইসলামী জোট’ নামে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম গঠনের ঘোষণা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে রাজধানীর খিলগাঁওয়ে মাখযানুল উলূম মাদরাসায় দলগুলোর প্রতিনিধিদের বৈঠক শেষে জোটের ঘোষণা দেওয়া হয়। বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন বিষয়টি নিশ্চিত করেছেন। জোটে থাকা দলগুলো হলো—ইসলামী আন্দোলন বাংলাদেশ, জমিয়তে উলামায়ে ইসলাম, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন, ইসলামী ঐক্যজোট ও বাংলাদেশ নেজামে ইসলাম পা...
মন্ত্রিসভা থেকে পদত্যাগে প্রধানমন্ত্রীর নির্দেশকে ‘এযাবৎকালের সেরা পরামর্শ’ বলে মন্তব্য করেছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন। তাঁর দাবি, মাদকবিরোধী অভিযান শুরু করতে গিয়ে তাঁকে ঘিরে একটি গণমাধ্যম ও স্বার্থান্বেষী গোষ্ঠী পরিকল্পিতভাবে অপপ্রচার ও চরিত্রহননের প্রস্তুতি নিয়েছিল। প্রধানমন্ত্রীর নির্দেশ মেনে পদত্যাগ করায় সেই ‘ভয়াবহ চক্রান্ত’ থেকে নিজেকে রক্ষা করতে পেরেছেন বলে মনে করছেন তিনি। মাদকবিরোধী অভিযানে অস্ত্র হাতে অংশ নেওয়ার ভিডিও নিয়ে বিতর্কের মধ্যে সোমবার মুক্...
হেফাজতে ইসলামের উদ্যোগে কওমি ঘরানার সাতটি ইসলামি রাজনৈতিক দলের জোট গঠনের প্রক্রিয়া শেষ মুহূর্তে অনিশ্চয়তায় পড়েছে। জামায়াতের নেতৃত্বাধীন ১১-দলীয় জোট ছাড়ার প্রশ্নে মতবিরোধ এবং দলীয় সিদ্ধান্ত গ্রহণে হেফাজতের প্রস্তাবিত বিধিনিষেধ নিয়ে আপত্তির কারণে ঐক্যপ্রক্রিয়া ভেস্তে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। সাত দলের মধ্যে বাংলাদেশ খেলাফত মজলিস, নেজামে ইসলাম পার্টি ও খেলাফত মজলিস হেফাজতের দেওয়া শর্ত মানতে নারাজ। এর মধ্যে খেলাফত মজলিস ইতিমধ্যে ১১-দলীয় জোট ছেড়েছে। তবে দলটির নেতারা বলছেন, তাদের অভ্যন্তরীণ সিদ্ধান্তে...