২০২৭ সালের ২০ মে থেকে বন্ধ হচ্ছে লিপ সেকেন্ডের ব্যবহার, তবে এখনই ঘড়িতে এক ঘণ্টা যোগ হচ্ছে না সময় গণনার আন্তর্জাতিক ব্যবস্থায় বড় পরিবর্তন আসছে। পৃথিবীর ঘূর্ণনের সঙ্গে ঘড়ির সময়ের ব্যবধান কমিয়ে রাখতে এত দিন প্রয়োজনে এক সেকেন্ড যোগ করা হতো। এবার সেই পদ্ধতি থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছে বিশ্বের সময় নির্ধারণকারী কর্তৃপক্ষ। নতুন ব্যবস্থায় পারমাণবিক ঘড়ির ভিত্তিতে নির্ধারিত আন্তর্জাতিক সময়ের সঙ্গে পৃথিবীর ঘূর্ণনভিত্তিক সময়ের ব্যবধান সর্বোচ্চ এক ঘণ্টা পর্যন্ত হতে পারবে। আগামী ২০ মে থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে। গত ১৫ অক্টোবর ফ্রান্সের ভার্সাইয়ে অনুষ্ঠিত ওজন ও পরিমাপবিষয়ক সাধারণ সম্মেলনে (সিজিপিএম) এ সিদ্ধান্ত গৃহীত হয়। আন্তর্জাতিক পরিমাপব্যবস্থার সমন্বয়কারী সংস্থা ইন্টারন্যাশনাল ব্যুরো অব ওয়েটস অ্যান্ড মেজারসের (বিআইপিএম) প্রস্তাব অনুযায়ী, ২০২৭ সালের ২০ মে থেকে সমন্বিত বিশ্বসময় বা ইউটিসি চলবে নতুন ধারাবাহিক ব্যবস্থায়। এর ফলে সময়ের হিসাব মেলাতে আর লিপ সেকেন্ড যোগ বা বিয়োগ করতে হবে না। সংবাদমাধ্যমে এই পরিবর্তনকে ‘লিপ আওয়ার’ বলা হচ্ছে। তবে নতুন সিদ্ধান্তের অর্থ এই নয় যে নির্দিষ্ট কোনো দিনে সবার ঘড়িতে এক ঘণ্টা যোগ হবে। সূত্র: নেচার, বিআইপিএম। সময়ের হিসাব বদলাচ্ছে কেন আমরা সাধারণত দিনে ২৪ ঘণ্টা হিসাব করি। কিন্তু পৃথিবী নিজের অক্ষের চারদিকে সব সময় একই গতিতে ঘোরে না। চাঁদের মহাকর্ষীয় আকর্ষণ, সমুদ্রের জোয়ার-ভাটা, বায়ুমণ্ডলের পরিবর্তন এবং পৃথিবীর অভ্যন্তরীণ গতিশীলতাসহ বিভিন্ন কারণে ঘূর্ণনের গতিতে সামান্য পরিবর্তন ঘটে। ফলে পৃথিবীর ঘূর্ণনভিত্তিক সময় ও অত্যন্ত নির্ভুল পারমাণবিক ঘড়ির সময়ের মধ্যে ব্যবধান তৈরি হয়। এ ক্ষেত্রে দুটি সময়ের হিসাব গুরুত্বপূর্ণ। পারমাণবিক ঘড়ির ভিত্তিতে নির্ধারিত সমন্বিত বিশ্বসময় বা ইউটিসি আন্তর্জাতিকভাবে সময় গণনা ও সমন্বয়ের প্রধান মান। অন্যদিকে পৃথিবীর ঘূর্ণনের ভিত্তিতে নির্ধারিত সময়কে বলা হয় ইউটি১। সূর্যের অবস্থান ও পৃথিবীর ঘূর্ণনের সঙ্গে সময়ের সম্পর্ক বোঝার ক্ষেত্রে ইউটি১ গুরুত্বপূর্ণ। এই দুই সময়ের ব্যবধান সাধারণত খুব কম রাখতে এত দিন লিপ সেকেন্ড ব্যবহার করা হতো। পৃথিবীর ঘূর্ণনভিত্তিক সময়ের সঙ্গে ব্যবধান নির্ধারিত সীমার কাছাকাছি পৌঁছালে আন্তর্জাতিক কর্তৃপক্ষ ইউটিসিতে এক সেকেন্ড যোগ করার সিদ্ধান্ত নিতে পারত। ১৯৭২ সালে আনুষ্ঠানিকভাবে লিপ সেকেন্ডের ব্যবহার শুরু হয়। এরপর মোট ২৭ বার অতিরিক্ত এক সেকেন্ড যোগ করা হয়েছে। সর্বশেষ লিপ সেকেন্ড যোগ করা হয় ২০১৬ সালের ৩১ ডিসেম্বরের শেষে। এক সেকেন্ডেই প্রযুক্তিতে বিপত্তি শুনতে সামান্য মনে হলেও কম্পিউটার ও যোগাযোগব্যবস্থায় সময়ের নির্ভুল হিসাব অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইন্টারনেট সার্ভার, ব্যাংকিং লেনদেন, বিদ্যুৎ সরবরাহ, টেলিযোগাযোগ এবং উপগ্রহনির্ভর নেভিগেশন—সব ক্ষেত্রেই বিভিন্ন যন্ত্র...
কয়েক দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী এল নিনিও তৈরি হওয়ার আশঙ্কায় আগামী বছর খরা, তাপপ্রবাহ ও আবহাওয়াজনিত নানা দুর্যোগের ঝুঁকি নিয়ে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। বিশ্ব আবহাওয়া সংস্থার (ডব্লিউএমও) পূর্বাভাস অনুযায়ী, এই জলবায়ুগত পরিস্থিতির প্রভাব আগামী বছরের ফেব্রুয়ারি পর্যন্ত থাকতে পারে। তবে এল নিনিও তৈরি হলেই বাংলাদেশে নির্দিষ্ট কোনো দুর্যোগ ঘটবে, এমন নিশ্চয়তা নেই। বিশেষজ্ঞদের মতে, বৃষ্টিপাতের অনিয়ম, তাপমাত্রা বৃদ্ধি, কৃষিতে পানির সংকট এবং আন্তর্জাতিক বাজারে খাদ্যপণ্যের দাম বাড়ার মতো পরোক্ষ প্রভাব মোকাবিল...
মহাকাশে ছুটে আসছিল ভারতের একটি পুরনো স্যাটেলাইটের ধ্বংসাবশেষ। মুহূর্তে মুহূর্তে সেটি এগিয়ে আসছিল বাংলাদেশের প্রথম স্যাটেলাইট বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ (বিএস-১)-এর দিকে। একপর্যায়ে দুই মহাকাশযানের দূরত্ব নেমে আসে মাত্র ৮৫২ মিটারে। সামান্য বিচ্যুতি হলেই ঘটতে পারত সংঘর্ষ। ঝুঁকি এড়াতে শেষ পর্যন্ত কক্ষপথে সামান্য পরিবর্তন এনে নিরাপদ রাখা হয় বাংলাদেশের স্যাটেলাইটটিকে। গত ৯ আগস্ট সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের মহাকাশ নজরদারি ও ট্র্যাকিং প্ল্যাটফর্ম স্পেস ট্র্যাকার থেকে এমন সতর্কবার্তা পায় বাংলাদেশ স্যাটেলাইট কোম্...
মহাকাশ থেকে বাংলাদেশকে দেখতে কেমন লাগে—সেই দৃশ্য এবার ধরা পড়েছে ইউরোপীয় মহাকাশ সংস্থার (ইএসএ) উপগ্রহচিত্রে। কোপারনিকাস সেন্টিনেল-২ মিশনের তোলা ছবিতে একই ফ্রেমে উঠে এসেছে ভারতের কলকাতা, পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ এলাকা, বাংলাদেশের অংশবিশেষ এবং সুন্দরবন। ছবিতে বাংলাদেশের বিস্তীর্ণ সবুজ ভূখণ্ডের পাশাপাশি অসংখ্য নদী, জলাশয় ও কৃষিজমির চিহ্নও স্পষ্ট দেখা যায়। ছবিটির কেন্দ্রের দিকে রয়েছে কলকাতা। ঘনবসতিপূর্ণ এই মহানগরটি আশপাশের সবুজ এলাকার মধ্যে ধূসর একটি বিস্তৃত অঞ্চল হিসেবে দেখা যাচ্ছে। শহরের পাশ...
জাতীয় পরিচয়পত্র (এনআইডি), মোবাইল সিমের অবস্থান, কল ডিটেইল রেকর্ড (সিডিআর), এসএমএস, পাসপোর্টসহ নাগরিকের ব্যক্তিগত ও গোপনীয় তথ্য বিক্রির অভিযোগে পুলিশের চার সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। সরকারি ইমেইল ব্যবহার করে ভুয়া মামলা ও সাধারণ ডায়েরির (জিডি) তথ্য দিয়ে তারা বিভিন্ন মোবাইল নম্বরের সিডিআর সংগ্রহ করে তা বাইরের চক্রের কাছে বিক্রি করতেন বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে। গ্রেপ্তার চারজন হলেন তুরাগ থানার কনস্টেবল জিহাদ মিয়া, ডেমরা থানার কনস্টেবল সাইমুম হোসেন রাশেদ ও মাসুম মিয়া এবং ওয়ারী থানার...
চাঁদের দক্ষিণ মেরুতে পারমাণবিক চুল্লি বসানো নিয়ে যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়ার মধ্যে নতুন মহাকাশ প্রতিযোগিতা শুরু হয়েছে। চাঁদের বরফ ও অন্যান্য সম্পদ কাজে লাগিয়ে সেখানে স্থায়ী ঘাঁটি গড়ে তোলা এবং ভবিষ্যতে সৌরজগতের আরও গভীরে অভিযান চালানোর প্রস্তুতির অংশ হিসেবে দেশগুলো পারমাণবিক শক্তিকে গুরুত্বপূর্ণ প্রযুক্তি হিসেবে বিবেচনা করছে। তবে মহাকাশে পারমাণবিক চুল্লি পাঠানো ও চাঁদের মাটিতে চালু করার পরিকল্পনা নিয়ে দুর্ঘটনা ও তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ার ঝুঁকি নিয়েও সতর্ক করছেন বিজ্ঞানীরা। মার্কিন মহাকাশ গবেষণা...