রাজধানীবাসীকে একটি বাসযোগ্য নগরী উপহার দিতে যে কোনো বাধা উপেক্ষা করে ফুটপাত দখলমুক্ত করার প্রত্যয় ব্যক্ত করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন। রোববার (২৫ অক্টোবর) বিকালে রাজধানীর মগবাজারে সামাজিক সংগঠন ‘ফুটস্টেপ’-এর উদ্যোগে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বলেন, রাজধানীবাসীকে একটি বাসযোগ্য নগরী উপহার দিতে যে কোনো বাধা উপেক্ষা করে ফুটপাত দখলমুক্ত করা হবে। আধুনিক একটি নগরী উপহার দেয়াই বর্তমান সরকারের লক্ষ্য। সেই লক্ষ্য পূরণে সরকার এগিয়ে যাচ্ছে জানিয়ে প্রশাসক বলেন, মিরপুরের পাশাপাশি যেখানেই ফুটপাত দখলের কারণে বিশৃঙ্খলা তৈরি হবে, সেখানেই অভিযান চালাবে উত্তর সিটি কর্পোরেশন। যত বাধাই আসুক না কেন, নগর উন্নয়নের মধ্য দিয়ে সরকারের পরিকল্পনা বাস্তবায়নে সর্বোচ্চ সহযোগিতা করা হবে উল্লেখ করে পরিচ্ছন্নতার পাশাপাশি সবুজায়নের মাধ্যমে একটি বাসযোগ্য রাজধানী গড়ার করার পরিকল্পনার কথা জানান প্রশাসক। প্রধানমন্ত্রীর পরিকল্পনা যাতে বাস্তবায়ন না হয়, সেজন্য ষড়যন্ত্র চলছে মন্তব্য করে শফিকুল ইসলাম খান মিল্টন বলেন, তবে জনগণের ভোটে নির্বাচিত সরকার তা রুখে দিয়ে দেশের উন্নয়নের স্বার্থে কাজ করবে। এসময় নগর উন্নয়নে ফুটস্টেপের ভূমিকার প্রশংসা করে প্রশাসক বলেন, এ ধরনের স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে সর্বোচ্চ সহায়তা করা হবে।
রাজধানীর ভাটারায় পুলিশের এক অতিরিক্ত উপমহাপরিদর্শকের (অতিরিক্ত ডিআইজি) আবদুল্লাহ আল জহির ভাড়া দেওয়া বাড়িতে মাদকবিরোধী অভিযান চালিয়েছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। সোমবার (১৯ অক্টোবর) রাতে শুরু হওয়া এ অভিযান মঙ্গলবার দুপুর পর্যন্ত চলে। অভিযান শেষে বাড়িটি থেকে ৮৪ জনকে আটক করা হয়েছে। তাঁদের মধ্যে ২৬ জন নারী। ডিবি সূত্রের বরাতে জানা গেছে, বাড়িটিতে দীর্ঘদিন ধরে মাদক সেবন ও অবৈধ ডিজে পার্টির আয়োজন করা হচ্ছিল। এসব অভিযোগের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। ঢাকা মহানগর গোয়েন্দ...
দীর্ঘ এক দশক পর আজ সোমবার জনসাধারণের জন্য খুলে দেওয়া হচ্ছে রাজধানীর ওসমানী উদ্যান। প্রায় ৫০ কোটি টাকা ব্যয়ে আধুনিকায়ন করা উদ্যানটিতে রাখা হয়েছে লেক, ফোয়ারা, আধুনিক লাইব্রেরি, ক্যাফেটেরিয়া, হাঁটার পথ ও শিশুদের বিনোদনের ব্যবস্থা। পাশাপাশি ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতি ধরে রাখতে নির্মাণ করা হয়েছে স্মৃতিস্তম্ভ। আজ সকাল ১০টায় উদ্যানের আধুনিকায়ন কার্যক্রম ও জুলাই স্মৃতিস্তম্ভের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধনী অনুষ্ঠান শেষে উদ্যানটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে...
গাজীপুরের টঙ্গীর চেরাগ আলী এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনার পর ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের কারখানার সব কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কারখানাটি বন্ধ থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে কারখানার ফ্যাক্টরি ইনচার্জ মোহাম্মদ আবু সাঈদের স্বাক্ষরিত নোটিশে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। তবে কারখানার কার্যক্রম কবে নাগাদ পুনরায় চালু হবে, সে বিষয়ে নোটিশে নির্দিষ্ট কোনো সময় উল্লেখ করা হয়নি। এর আগে, বুধবার সকাল সোয়া ১০টার দিকে টঙ্গীর চেরাগ আলী...
আওয়ামী লীগ সরকারের মন্ত্রীদের সঙ্গে বৈঠকে অংশ নেওয়ায় সারজিস আলমকে বহিষ্কার এবং হাসনাত আবদুল্লাহকে শোকজ নোটিশ দিয়েছিলেন নাহিদ ইসলাম, এমন দাবি করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন। বুধবার (১৪ অক্টোবর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ দাবি করেন। স্ট্যাটাসে রাশেদ খাঁন জুলাই গণঅভ্যুত্থানের সময় সারজিস আলম ও হাসনাত আবদুল্লাহর ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। রাশেদ খাঁন তার স্ট্যাটাসে লেখেন, ১৯ জুলাই, যেদিন জুলাই গণঅভ্যুত্থানে সবচেয়ে বেশি মানুষ শহীদ হন, সেদিন আওয়ামী লীগ...
রাজধানীর ধানমন্ডিতে এক ব্যক্তিকে প্রকাশ্যে মারধর ও কান ধরে ওঠবস করানোর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর খালিদ হাসান (৩৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। একই ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে ঘটনাস্থলে উপস্থিত ধানমন্ডি থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আবদুল হাইকে থানা থেকে প্রত্যাহার করা হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) দুপুর পৌনে ১২টার দিকে ধানমন্ডির মীনা বাজার এলাকা থেকে খালিদকে আটক করা হয়। পরে তাঁকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা জোনের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ কর...