ওয়ানডের পর টি-টোয়েন্টিতেও চারবার চ্যাম্পিয়ন

শ্রীলঙ্কাকে উড়িয়ে এশিয়া কাপের রেকর্ড শিরোপা ভারতের

ক্রীড়া ডেস্ক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৯
 ছবি:

শেফালি ভার্মা ও স্মৃতি মান্ধানার দুর্দান্ত ব্যাটিংয়ে অর্ধেক কাজ আগেই সেরে রেখেছিল ভারত। বাকি অর্ধেক কাজটা নিখুঁতভাবে সারলেন বোলাররা। ফাইনালে ব্যাটিং-বোলিং দুই বিভাগের দাপটে  ডিফেন্ডিং চ্যাম্পিয়ন শ্রীলঙ্কাকে উড়িয়ে ২০২৬ নারী এশিয়া কাপের শিরোপা ঘরে তুলল ভারতের মেয়েরা। রোববার (১৩ সেপ্টেম্বর) রাতে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে লঙ্কানদের ৭২ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে হারমানপ্রীত কৌরের দল। ভারতের দেয়া ১৮৪ রানের টার্গেটে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে মাত্র ১১১ রানে থেমে যায় লঙ্কানদের ইনিংস।

এ নিয়ে রেকর্ড অষ্টমবারের মতো মহাদেশীয় সেরা ট্রফিটি উঁচিয়ে ধরল ভারতের মেয়েরা। টি-টোয়েন্টি সংস্করণের এশিয়া কাপে তাদের ট্রফি সংখ্যা দাড়াল ৪-এ। এর আগে ওয়ানডে ফরম্যাটের চারটি আসরেই—২০০৪, ২০০৫/০৬, ২০০৬ ও ২০০৮ চ্যাম্পিয়ন হয়েছিল ভারত।

টস জিতে আগে ব্যাটিং বেছে নিয়ে শুরু থেকেই লঙ্কান বোলারদের ওপর ছড়ি ঘোরান ভারতের দুই ওপেনার শেফালি ভার্মা ও স্মৃতি মান্ধানা। তারা ১২.৫ ওভারে ১২৯ রান যোগ করেন, যা নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে যেকোনো উইকেটে এবং অন্তত পাঁচ দলের আসরের ফাইনালে সর্বোচ্চ রানের রেকর্ড। টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে ১০০ বা তার বেশি রানের জুটিতে এশা ওজা ও থির্থা সতীশের যৌথভাবে সর্বোচ্চ ৬টি শতরানের জুটির রেকর্ড স্পর্শ করেন এই দুই ব্যাটার।

আক্রমণাত্মক ব্যাটিং মাত্র ২৪ বলে ক্যারিয়ারের ২১তম টি-টোয়েন্টি ফিফটি তুলে নেন শেফালি। টি-টোয়েন্টি ফরম্যাটের নারী এশিয়া কাপ ইতিহাসে এটি সবচেয়ে দ্রততম ফিফটি। আগের রেকর্ডটি ছিল মান্ধানার, ২০২২ সালে একই প্রতিপক্ষের বিপক্ষে ফিফটি করেছিলেন ২৫ বলে। শেষ পর্যন্ত ৩৯ বলে ৯ চার ও ২ ছক্কায় ৬৮ রান করে সাজঘরে ফেরেন শেফালি। তার সঙ্গী মান্ধানা ৩৫ বলে ফিফটি ছুঁয়ে শেষ পর্যন্ত ৩৯ বলে ৫টি চার ও ৩ ছক্কায় ৫৯ রান করেন। শেষদিকে রিচা ঘোষের ১৭, হারমানের ১৪ ও গুনালান কামালিনির ৫ বলে ১৫ রানের ক্যামিও ভারতকে নিয়ে যায় ৫ উইকেটে ১৮৩ রানে—যা নারীদের কোনো টি-টোয়েন্টি আসরের ফাইনালের ইতিহাসে সর্বোচ্চ। শ্রীলঙ্কার হয়ে চামারি আতাপাত্তু, মিথালি আয়োধ্যা ও নীলাক্ষিকা সিলভা একটি করে উইকেট নেন।

১৮৪ রানের পাহাড়সম লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে শ্রীলঙ্কা। প্রথম ওভারেই ইমিশা দুলানি ৪ রানে সাজঘরে ফেরেন। এরপর দ্বিতীয় উইকেটে ৫৮ রানের জুটি গড়ে শুরুর ধাক্কা সামাল দেন বিশমি গুনারত্নে ও চামারি আতাপাত্তু। তবে ৩২ বলে ৩৬ রান করে লঙ্কান অধিনায়ক ফেরার পরই কার্যত ম্যাচ থেকে ছিটকে যায় শ্রীলঙ্কা। ১০ম ওভারের তৃতীয় বলে দীপ্তি শর্মার বলে স্ট্যাম্পিং হন আতাপাত্তু। একই ওভারের শেষ বলে বোল্ড হন ২২ বলে ২০ রান করা গুনারত্নে। এরপর শ্রীলঙ্কার ইনিংস তাসের ঘরের মতো ভেঙে পড়ে। একের পর এক উইকেট হারিয়ে ধুঁকতে থাকে লঙ্কান ব্যাটিং লাইনআপ। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ১১১ রানে অলআউট হয় লঙ্কানরা। ভারতের হয়ে দুর্দান্ত বোলিং করেছেন শ্রী চরণী। চার ওভারে ২০ রান খরচায় ৪ উইকেট শিকার করেন তিনি। দীপ্তি শর্মা ৪ ওভারে ১৯ রান দিয়ে নেন ৩ উইকেট।

একসময়ের ‘বাংলার ভেনিস’ বরিশাল এখন দারিদ্র্যে শীর্ষে

ইসরাইলি নৃশংসতায় ব্রিটিশ মদদ, সরকারের গড়িমসি আর কত

টানাপোড়েন সত্ত্বেও বাংলাদেশের সঙ্গে সম্পর্ক রাখতে আগ্রহী ভারত

কীটনাশক কোম্পানির ‘ইচ্ছামতো’ দামে দিশাহারা কৃষক

ঢাকার দুই সিটিতে জামায়াতের মেয়র প্রার্থী সেলিম উদ্দিন ও সাদিক কায়েম

ব্যবসায়ীকে মামলার ভয় দেখিয়ে ১৮ লাখ টাকা ও ক্রিপ্টো আদায়ের অভিযোগ

জামালপুরে মুক্তিযোদ্ধার ঘরে আগুন, অভিযোগের সত্যতা যাচাই করছে পুলিশ

কওমি ছাত্রদের আপত্তির মধ্যেই কড়া নিরাপত্তায় শান্তিপূর্ণভাবে হলো কলেজের কনসার্ট

স্ক্যাম সেন্টার: কম্বোডিয়ায় ‘বন্দি’ ৩২ জনের খোঁজ চায় পরিবার

১০

জিন্নাহর ছবি, ‘নির্ভীক জুলাই’, শিক্ষক মূল্যায়ন: জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে ঢাবি

১১

ময়মনসিংহ মেডিকেলে আগুনের পর চার মৃত্যু, পদদলিত হওয়ার তথ্য নাকচ প্রশাসনের

১২

রাজপথে বাঁচার আকুতি: তিন প্রত্যক্ষদর্শীর বর্ণনায় রাব্বী হত্যাকাণ্ড

১৩

বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভানের জাদুকরী পারফরম্যান্সে যুক্তরাষ্ট্র দলে ডাকের অপেক্ষা

১৪

দিনাজপুরে হলুদ তরমুজ চাষে সফল কৃষক হাবিবুর রহমান

১৫

রংপুরে পুলিশ কর্মকর্তাদের অব্যাহতির বিরুদ্ধে নারাজি মঞ্জুর

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত