এশিয়ান গেমসও বাটলারের পরীক্ষাগার

উত্তর কোরিয়ার বিপক্ষে অসহায় আত্মসমর্পণ মারিয়াদের

আজাদ প্রতিবেদক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৯
 ছবি:

উত্তর কোরিয়ার কাছে ১০-০ গোলে হেরে এশিয়ান গেমস শুরু বাংলাদেশের

এশিয়ান গেমসে নারী ফুটবলে কঠিন পরীক্ষার মুখে পড়েছিল বাংলাদেশ। লক্ষ্য ছিল প্রতিপক্ষের শক্তি নিয়ে না ভেবে নিজেদের সেরাটা দেওয়ার। কিন্তু ম্যাচের শুরুতেই গোল হজম করার পর আর ঘুরে দাঁড়াতে পারেনি মারিয়া মান্দা, শিউলি আজিমদের দল। একের পর এক আক্রমণে দিশেহারা বাংলাদেশ শেষ পর্যন্ত উত্তর কোরিয়ার কাছে হেরেছে ১০-০ গোলে।

সোমবার জাপানের ওসাকার নাগাই স্টেডিয়ামে এই হারে এশিয়ান গেমসের নারী ফুটবল ‘এফ’ গ্রুপের অভিযান শুরু করল বাংলাদেশ। তিনবারের এশিয়ান গেমস চ্যাম্পিয়ন উত্তর কোরিয়ার বিপক্ষে শুরু থেকেই একতরফা ছিল ম্যাচের চিত্র। বাংলাদেশের জন্য পরাজয়টি শুধু বড় ব্যবধানের হারই নয়, এটি তাদের ইতিহাসের সবচেয়ে বড় হারও। এর আগে ২০১৩ সালে এশিয়ান কাপের বাছাইপর্বে থাইল্যান্ডের কাছে ৯-০ গোলে হেরেছিল বাংলাদেশের মেয়েরা। এবার সেই রেকর্ডও ছাড়িয়ে গেল উত্তর কোরিয়া।

ম্যাচের শুরু থেকেই বাংলাদেশের রক্ষণে চাপ তৈরি করে উত্তর কোরিয়া। মাত্র পাঁচ মিনিটেই জন রয়োং জংয়ের গোলে এগিয়ে যায় তারা। গোলের ধাক্কা সামলে ওঠার আগেই দশম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন সেই জং। এরপর বাংলাদেশকে কার্যত নিজেদের অর্ধেই আটকে রাখে উত্তর কোরিয়া। বক্সের বাইরে বল নিয়ে আক্রমণে যাওয়ার সুযোগ খুব কমই পেয়েছে মারিয়ারা। একই সঙ্গে রক্ষণভাগেও তৈরি হয়েছে একের পর এক ফাঁক। প্রথমার্ধেই আরও পাঁচ গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে নিয়ে নেয় উত্তর কোরিয়া। বিরতির আগেই ৭-০ ব্যবধানে পিছিয়ে পড়ে বাংলাদেশ।

দ্বিতীয়ার্ধে বাংলাদেশ ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও উত্তর কোরিয়ার আক্রমণের ধার কমেনি। ৫১ মিনিটে রাই সং এবং ৬০ মিনিটে জং জুম গোল করলে ব্যবধান আরও বাড়ে। বাংলাদেশের গোলরক্ষক মিলি আক্তার এরপর কয়েকটি ভালো সেভ করে দলকে আরও বড় বিপর্যয় থেকে সাময়িকভাবে রক্ষা করেন। ৮৫ মিনিটে কুম জংয়ের প্রচেষ্টা এবং কিছুক্ষণ পর হান জিন হংয়ের শটও সামলে দেন তিনি। তবে ম্যাচের শেষদিকে আর রক্ষা হয়নি। হান জিন হংয়ের কোনাকুণি শট পা দিয়ে ঠেকানোর চেষ্টা করেও ব্যর্থ হন মিলি। সেই গোলেই উত্তর কোরিয়ার ব্যবধান পৌঁছে যায় ১০-০-তে। বাংলাদেশের জন্য নিশ্চিত হয় নিজেদের ইতিহাসের সবচেয়ে বড় ব্যবধানের হার।

উত্তর কোরিয়ার এই লাগাতার আক্রমণের বিপরীতে বাংলাদেশ তাদের গোলমুখে একটি শটও নিতে পারেনি।

‎আজ অভিজ্ঞদের বাইরে রেখে কিছুটা তারুণ্যনির্ভর একাদশ সাজিয়েছিলেন কোচ পিটার বাটলার। ঋতুপর্ণা চাকমা, মনিকা চাকমা, মুনকি আক্তার, শামসুন্নাহার ছিলেন বেঞ্চে। জাতীয় দলের জার্সিতে অভিষেক হয় ডিফেন্ডার অর্পিতা বিশ্বাসের। গোলপোস্টের দায়িত্ব পান মিলি আক্তার।  ‎তবে ম্যাচের ২৩ মিনিটেই অর্পিতাকে তুলে শিউলি আজিমকে মাঠে নামাতে হয়। এরপর ৬৯ মিনিটে আনিকাকে তুলে ডিফেন্ডার শামসুন্নাহারকে নামান বাটলার। গোলের পর গোল হজম করলেও ম্যাচে বাংলাদেশের পরিবর্তন ছিল এ দুটিই। ‎ ‎অভিজ্ঞদের নিয়ে একাদশ সাজালে ফলটা অন্য রকম হতো কি না, সেই প্রশ্নের উত্তর অবশ্য নিশ্চিত করে বলা কঠিন। কারণ দুই দলের শক্তির পার্থক্যটা যে আকাশ-পাতাল। ‎‎ফিফা র‌্যাঙ্কিংয়ে উত্তর কোরিয়া ১১ নম্বরে, বাংলাদেশ ১০৭। ব্যবধান ৯৬ ধাপ। আন্তর্জাতিক অভিজ্ঞতা ও সাফল্যেও দুই দলের মধ্যে বিশাল ফারাক।

এশিয়ান গেমসের প্রথম ম্যাচে একের পর এক গোল হজম করেছে বাংলাদেশ

‎বাংলাদেশ নারী দলের সবচেয়ে বড় সাফল্যের গল্প এখন পর্যন্ত দুটি সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা। এশিয়ান গেমসে এর আগে অংশগ্রহণ মাত্র একবার, ২০২২ আসরে। সে বার গ্রুপ পর্বে একটি ম্যাচ ড্র করে বিদায় নিতে হয়েছিল। ‎উত্তর কোরিয়ার গল্পটা সম্পূর্ণ ভিন্ন। পাঁচবার বিশ্বকাপে খেলা দলটি তিনবার এশিয়ার চ্যাম্পিয়ন। অলিম্পিকে খেলেছে দুবার। আর এশিয়ান গেমসে ছয়বার সোনার লড়াইয়ে নেমে তিনবারই জয় আছে।‎ ‎তারপরও আজকের হারটা বাংলাদেশের জন্য বেশ বড় ধাক্কা। গত মার্চে এএফসি এশিয়ান কাপে এই উত্তর কোরিয়ার কাছেই বাংলাদেশ হেরেছিল ৫-০ গোলে। এবার ব্যবধান দ্বিগুণ। 

বড় ব্যবধানে হারের হতাশা নিয়েই এখন পরের ম্যাচের প্রস্তুতি নিতে হবে বাংলাদেশকে। ‘এফ’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবে মারিয়ারা। উত্তর কোরিয়ার বিপক্ষে রক্ষণভাগের দুর্বলতা এবং বল দখল ধরে রাখতে না পারার যে সমস্যা দেখা গেছে, পরের ম্যাচে তা কাটিয়ে ওঠাই হবে বাংলাদেশের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। শক্তিশালী দক্ষিণ কোরিয়ার বিপক্ষেও কঠিন পরীক্ষা অপেক্ষা করছে বাংলাদেশের জন্য।

এশিয়ান গেমস শেষ নবীরণের

৭ সেপ্টেম্বর চায়নিজ উইমেন্স সুপার লিগের দল গুয়াংডং এফসির বিপক্ষে প্রস্তুতি ম্যাচে হাঁটুতে গুরুতর চোট পান নবীরণ খাতুন। চোটের কারণে তাঁকে আর এশিয়ান গেমসে পাওয়া যাচ্ছে না। ২০২২ থেকে ২০২৫ সালের ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলে খেলেছেন নবীরণ। এরপর জাতীয় দলে জায়গা করে নেন তিনি। গত বছরের মার্চে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে জাতীয় দলের জার্সিতে অভিষেক হয় এই সেন্টারব্যাকের। ধীরে ধীরে বাংলাদেশের রক্ষণভাগের গুরুত্বপূর্ণ সদস্যও হয়ে ওঠেন নবীরণ। তাঁর চোটে রক্ষণভাগ নিয়ে নতুন করে ভাবতে হচ্ছে কোচ পিটার বাটলারকে। দলে থাকা অন্য চার সেন্টারব্যাক হলেন শিউলি আজিম, আফঈদা খন্দকার, কোহাতি কিসকু ও অর্পিতা বিশ্বাস। 

একসময়ের ‘বাংলার ভেনিস’ বরিশাল এখন দারিদ্র্যে শীর্ষে

ইসরাইলি নৃশংসতায় ব্রিটিশ মদদ, সরকারের গড়িমসি আর কত

টানাপোড়েন সত্ত্বেও বাংলাদেশের সঙ্গে সম্পর্ক রাখতে আগ্রহী ভারত

কীটনাশক কোম্পানির ‘ইচ্ছামতো’ দামে দিশাহারা কৃষক

ঢাকার দুই সিটিতে জামায়াতের মেয়র প্রার্থী সেলিম উদ্দিন ও সাদিক কায়েম

ব্যবসায়ীকে মামলার ভয় দেখিয়ে ১৮ লাখ টাকা ও ক্রিপ্টো আদায়ের অভিযোগ

জামালপুরে মুক্তিযোদ্ধার ঘরে আগুন, অভিযোগের সত্যতা যাচাই করছে পুলিশ

কওমি ছাত্রদের আপত্তির মধ্যেই কড়া নিরাপত্তায় শান্তিপূর্ণভাবে হলো কলেজের কনসার্ট

স্ক্যাম সেন্টার: কম্বোডিয়ায় ‘বন্দি’ ৩২ জনের খোঁজ চায় পরিবার

১০

জিন্নাহর ছবি, ‘নির্ভীক জুলাই’, শিক্ষক মূল্যায়ন: জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে ঢাবি

১১

ময়মনসিংহ মেডিকেলে আগুনের পর চার মৃত্যু, পদদলিত হওয়ার তথ্য নাকচ প্রশাসনের

১২

রাজপথে বাঁচার আকুতি: তিন প্রত্যক্ষদর্শীর বর্ণনায় রাব্বী হত্যাকাণ্ড

১৩

বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভানের জাদুকরী পারফরম্যান্সে যুক্তরাষ্ট্র দলে ডাকের অপেক্ষা

১৪

দিনাজপুরে হলুদ তরমুজ চাষে সফল কৃষক হাবিবুর রহমান

১৫

রংপুরে পুলিশ কর্মকর্তাদের অব্যাহতির বিরুদ্ধে নারাজি মঞ্জুর

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত