খেলা

অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্ত জ্যোতির

ক্রীড়া প্রতিবেদক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৯
 ছবি:

বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। আসন্ন এশিয়ান গেমসের পর জ্যোতি অধিনায়কত্ব ছাড়বেন। এরই মধ্যে নিজের সিদ্ধান্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) জানিয়েছেন জ্যোতি। টি-টোয়েন্টি অধিানয়কত্ব ছাড়ার সিদ্ধান্ত নিলেও ওয়ানডে দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব চালিয়ে যাবেন বাংলাদেশ নারী ক্রিকেটের এই অভিজ্ঞ ক্রিকেটার।  জাপান থেকে চ্যানেল 24-কে মুঠোফোন বার্তায় এ খবর নিশ্চিত করেছেন জ্যোতি। 
জ্যোতির অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্তটা একান্তই নিজের। ব্যাটিং ও উইকেটকিপিংয়ে আরও বেশি মনোযোগ দেয়ার লক্ষ্যেই টি-টোয়েন্টি অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন নিগার। 
২০২২ সালে বাংলাদেশ নারী টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব গ্রহণ করেন নিগার সুলতানা। তার নেতৃত্বে দলের উল্লেখযোগ্য সাফল্যের মধ্যে রয়েছে ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ। ওই আসরে স্কটল্যান্ডকে হারিয়ে এক দশক পর বিশ্বকাপে প্রথম জয় পেয়েছিল বাংলাদেশ।
সেই বিশ্বকাপে ব্যাট ও গ্লাভস হাতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন নিগার। চার ইনিংসে করেন ১০৪ রান এবং উইকেটের পেছনে দাঁড়িয়ে নেন সাতটি ডিসমিসাল। তবে এই সংস্করণে তার অধিনায়কত্বের সময়টা সবসময় মসৃণ ছিল না। ২০২৬ সালের শুরুতে বিশ্বকাপ বাছাইপর্বে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। কিন্তু ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ হার, স্কটল্যান্ড-নেদারল্যান্ডসকে নিয়ে ত্রিদেশীয় সিরিজে মিশ্র ফল এবং বিশ্বকাপে পাঁচ ম্যাচে মাত্র দুটি জয়, সব মিলিয়ে তার নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠেছিল।
এছাড়া সবশেষ এশিয়া কাপেও দল তেমন ভালো করতে পারেনি। গ্রুপ ম্যাচে শ্রীলঙ্কা ও সেমিফাইনালে ভারতের কাছে পাত্তা পায়নি বাংলাদেশ। এশিয়ান গেমস জ্যোতির শেষ অ্যাসাইনমেন্ট। এখন পর্যন্ত ৮০ ম্যাচে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন তিনি। যার ৩২টি দল জিতেছে। হেরেছে ৪৭টি। শেষটা রাঙাতে পারেন কিনা সেটাই দেখার। 

‘আবাহনীর মাঠ’ আর থাকছে না আবাহনীর

আবাহনীর মাঠ’ আর থাকছে না আবাহনীর

পুরোনো আইন দিয়ে নতুন অপরাধ মোকাবিলা সম্ভব নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

২৩ সেপ্টেম্বর সরকারি ছুটি পাবেন না যারা

র‍্যাব বদলে এসআরবি, সদস্যদের শাস্তির বিষয়ে যা আছে প্রজ্ঞাপনে

বনশ্রীতে এক বাসের ধাক্কার পর আরেক বাসের চাপা, শিক্ষিকা নিহত

সুদানে স্বর্ণের খনি ধসে ৮২ জনের প্রাণহানি

একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর

বাংলাদেশ-নেপাল ঐতিহাসিক সিরিজ, চূড়ান্ত সূচি প্রকাশ

১০

৪৯ দিন ধরে পানিহীন কলকাতার মুসলিম অধ্যুষিত বস্তি

১১

৭৩ মুসলিম পরিবারের বাড়ি ভাঙা ‘প্রাথমিকভাবে অবৈধ’

১২

মেসিকে পেতে ৫০০ মিলিয়ন ইউরোর প্রস্তাব, চাঞ্চল্যকর তথ্য ফাঁস করলেন ইন্টারের সভাপতি

১৩

মেসির বিদায়ী ম্যাচে সঙ্গী হচ্ছেন আরও দুই আর্জেন্টাইন তারকা

১৪

অ্যাপলের কিনে নেওয়া বাংলাদেশি প্রকৌশলীর স্টার্টআপ ‘সোনেরা ম্যাগনেটিক্স’ আসলে কী

১৫

স্প্যানিশ ফুটবলে মেসি-রোনালদোর নতুন অধ্যায় নিয়ে মুখ খুললেন লা লিগা সভাপতি

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত