দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়া ডারবান টেস্ট

দক্ষিণ আফ্রিকার পেস আক্রমণে বিপর্যস্ত অস্ট্রেলিয়া, দিন শেষে লড়ছেন রেনশ-কামিন্স

ক্রীড়া ডেস্ক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ১০ অক্টোবর ২০২৬, ০৯:১০
 ছবি:

২০১৮ সালের বল টেম্পারিং কেলেঙ্কারির পর দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথমবার টেস্ট খেলতে নেমেছে অস্ট্রেলিয়া। তবে প্রত্যাবর্তনের দিনটা সুখকর হলো না সফরকারীদের। স্বাগতিক পেসারদের তোপে একের পর এক উইকেট হারিয়ে চাপে পড়েছে তারা। প্রথম দিনের খেলা শেষ হওয়ার সময় অস্ট্রেলিয়ার সংগ্রহ ৬ উইকেটে ১৮৭ রান।

ডারবানে আলোকস্বল্পতার কারণে শুক্রবার আগেভাগেই শেষ হয় দিনের খেলা। অস্ট্রেলিয়ার হয়ে ম্যাট রেনশ ও প্যাট কামিন্স অবিচ্ছিন্ন জুটিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন। রেনশ ৪৬ ও কামিন্স ৩৩ রানে অপরাজিত আছেন। সপ্তম উইকেটে তাঁদের জুটি থেকে এসেছে ৬৩ রান।

টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল অস্ট্রেলিয়া। কিন্তু শুরুতেই ধাক্কা খায় দলটি। ট্রাভিস হেড ৯ রান করে ফিরলেও প্রায় ১০ বছর পর টেস্ট খেলতে নামা নিক ম্যাডিনসন কোনো রান না করেই আউট হন। ৩৩ বল খেলে শূন্য রানে ফেরেন তিনি। টেস্টে অস্ট্রেলিয়ার ওপেনারদের মধ্যে সবচেয়ে বেশি বল খেলে শূন্য রানে ফেরার নজির এটি। একবিংশ শতাব্দীতে টেস্ট খেলা ওপেনারদের মধ্যেও এত বল খেলে শূন্য রানে ফেরার ঘটনা এটিই প্রথম। এরপর মার্নাস লাবুশেন ও স্টিভ স্মিথ ৬০ রানের জুটি গড়ে দলকে সামাল দেওয়ার চেষ্টা করেন। লাবুশেন করেন ৩৭ রান, আর স্মিথের ব্যাট থেকে আসে ৪৬ রান। তবে দুজনই দক্ষিণ আফ্রিকার পেসার ভিয়ান মুল্ডার ও মার্কো ইয়ানসেনের শিকার হন।

এরপর আনরিখ নরকিয়ার আঘাতে আরও চাপে পড়ে অস্ট্রেলিয়া। অ্যালেক্স কেয়ারি ১৪ রান করে ফেরার পর বাউ ওয়েবস্টারও টিকতে পারেননি। প্রথম বলে চার মারলেও পরের বলেই আউট হন তিনি। একপর্যায়ে ১২৪ রানে ৬ উইকেট হারিয়ে বড় বিপর্যয়ের মুখে পড়ে সফরকারীরা। সেখান থেকে রেনশ ও কামিন্সের প্রতিরোধে কিছুটা স্বস্তি ফিরেছে অস্ট্রেলিয়া শিবিরে। রেনশ তিনটি চার মেরেছেন, কামিন্সের ইনিংসে আছে পাঁচটি চার। দক্ষিণ আফ্রিকার হয়ে তিন পেসারই নিয়েছেন দুটি করে উইকেট। ইয়ানসেন ৩৫, মুল্ডার ৩১ ও নরকিয়া ৪০ রান দিয়ে দুটি করে উইকেট পেয়েছেন।

সংক্ষিপ্ত স্কোর
অস্ট্রেলিয়া প্রথম ইনিংস:
৬৫.২ ওভারে ১৮৭/৬ (ম্যাডিনসন ০, হেড ৯, লাবুশেন ৩৭, স্মিথ ৪৬, রেনশ ৪৬*, কেয়ারি ১৪, ওয়েবস্টার ৪, কামিন্স ৩৩*)। বোলিং: মার্কো ইয়ানসেন ১৬-৭-৩৫-২, ভিয়ান মুল্ডার ১৫-৬-৩১-২, আনরিখ নরকিয়া ১৩.২-২-৪০-২, কেশাভ মহারাজ ৭-০-৩৩-০, হার্মার ১৪-১-৩৪-০।
(প্রথম দিন শেষে)

১

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের খুঁজছে পুলিশ

২

‘ভবিষ্যতের ঝামেলা এড়াতে’ সতীনের সন্তানকে বিষ খাওয়ানোর স্বীকারোক্তি সৎ মা আকলিমার

৩

জামায়াত সব সময় রাষ্ট্রীয় স্বার্থের আগে দলীয় স্বার্থকে রেখেছে: রিজভী

৪

গান, কবিতা ও নৃত্যে ছায়ানটের শরৎ বন্দনা

৫

ফুলহামের বর্ষসেরা একাডেমি খেলোয়াড় বাংলাদেশের ফারহান

৬

আইসিসিকে ধ্বংস করার হুঁশিয়ারি, আদালতের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

৭

কেএনএফের ৪০ হাজার ইউনিফর্ম তৈরিতে অর্থায়ন, নাথান বমসহ ৯ জনের বিরুদ্ধে মামলা

৮

মুসলিম অধ্যুষিত রেজিনগরসহ পশ্চিমবঙ্গের দুই আসনে বিজেপির বিপুল জয়

৯

ভারতের কাছে অ্যান্টি-ডাম্পিং শুল্ক প্রত্যাহার চায় বাংলাদেশ

১০

নবীনবরণে ‘জয় বাংলা’ স্লোগান, চার শিক্ষার্থীকে ‘নির্যাতনের পর’ পুলিশে সোপর্দ

১১

পাকিস্তান খেলবে না, দুয়ার খুলেছে বাংলাদেশের

১২

হোপ-রাদারফোর্ডের ঝড়ে ৫০১ রানের ম্যাচে ভারতকে হারাল উইন্ডিজ

১৩

দক্ষিণ আফ্রিকার পেস আক্রমণে বিপর্যস্ত অস্ট্রেলিয়া, দিন শেষে লড়ছেন রেনশ-কামিন্স

১৪

শ্রীলঙ্কাকে হারিয়ে পাকিস্তানের দাপুটে জয়

১৫

রেকর্ডের আনন্দ, ইনিংস বড় করতে না পারার আক্ষেপ

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত