শিক্ষাই পারে বাংলাদেশ ও চীনের বন্ধুত্বের সেতুবন্ধনকে আরও দীর্ঘস্থায়ী করতে: শিক্ষামন্ত্রী

আজাদ অনলাইন
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৯
 ছবি:

বাংলাদেশ-চীনের দীর্ঘমেয়াদি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও দ্বিপক্ষীয় সহযোগিতার বিষয়ে গুরুত্বারোপ করে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, শিক্ষাই পারে বাংলাদেশ ও চীনের বন্ধুত্বের সেতুবন্ধনকে আরও দীর্ঘস্থায়ী করতে।

সোমবার (২১ সেপ্টেম্বর) হোটেল ইন্টার কন্টিনেন্টালে ‘সেকেন্ড চায়না-বাংলাদেশ রাউন্ডটেবল অন গভর্নেন্স এক্সপেরিয়েন্স এক্সচেঞ্জ’ শীর্ষক অনুষ্ঠানের উদ্বোধনী সেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, দেশের বিপুল জনসংখ্যাই আমাদের মূল সম্পদ। তাই এই জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরিত করতে হলে তাদেরকে দক্ষ করে গড়ে তুলতে হবে। প্রবাসী কর্মীরা আমাদের বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম প্রধান উৎস। তাদেরকে যদি আমরা দক্ষ করে বিদেশে পাঠাতে পারি তাহলে আমাদের অর্থনীতি আরও সমৃদ্ধ হবে। এজন্য আমরা কারিগরি শিক্ষায় অধিক গুরুত্ব দিয়ে কাজ করছি।

তিনি বলেন, বাংলাদেশের বিশাল সমুদ্র সম্পদ রয়েছে। দেশের টেকসই উন্নয়নে এই সম্পদকে যথাযথভাবে কাজে লাগাতে হবে। এজন্য আমরা 'ব্লু ইকোনমি'র ওপর বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছি। ‘ব্লু ইকনোমি’ ও  দুর্যোগ ব্যবস্থাপনায়  চীনের ব্যাপক অভিজ্ঞতা ও গবেষণা রয়েছে। আমাদের দেশেও চীনের সেই অভিজ্ঞতা ও গবেষণালব্ধ জ্ঞান কাজে লাগাতে পারি।


শিক্ষামন্ত্রী বলেন, চীনে শিল্পকারখানা ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে অত্যন্ত নিবিড় ও শক্তিশালী সম্পর্ক রয়েছে। আমাদের দেশেও এই ধরনের ব্যবস্থা গড়ে তুলতে হবে।


অনুষ্ঠানে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী, চীন দূতাবাসের কালচারাল কাউন্সিলর লি শাওপেং, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম, সাংহাই ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল স্টাডিজের ভাইস প্রেসিডেন্ট ড. লি কাইশেং উপস্থিত ছিলেন।

 

 

তেলের দাম বাড়তেই পরিবহন ব্যয়ে চাপ, বাড়তে পারে নিত্যপণ্যের দাম

ধানের শীষে ভোট দিয়েছেন তাই হয়তো মুখে মানবেন না, এটি ব্যর্থ সরকার: মাহমুদা মিতু

মক্কা প্রতিরক্ষা জোট নিয়ে নিউইয়র্কে বৈঠক সৌদি-পাকিস্তানের

ককটেল বিস্ফোরণের ঘটনায় পাটওয়ারীকে গ্রেপ্তারের দাবি যুবদল সভাপতির

অপ্রতিমের আসামিদের পক্ষে দাঁড়াবেন না কুমিল্লার কোনো আইনজীবী

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

আমার এলাকায় দুর্গাপূজার মণ্ডপে পুলিশ লাগবে না: ফজলুর রহমান

জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী ও ডা. জুবাইদা রহমান

প্রধানমন্ত্রীর আগমনে আগে থেকেই সতর্ক ছিল নিউইয়র্ক বিএনপি

১০

দাম বাড়ানোর পরও প্রতি লিটার ডিজেলে লোকসান দিতে হবে ৭০ টাকা : রিজভী

১১

দুই লাখ টাকা ঘুষ নিতে গিয়ে সাব-রেজিস্ট্রারসহ আটক ৩

১২

গাজী নজরুলের সংসদ সদস্য পদ থাকবে কি না, যা জানালেন স্পিকার

১৩

মাদরাসায় যাওয়ার পথে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩

১৪

পুলিশের সক্ষমতা বৃদ্ধিতে কাজ করবে রাশিয়া-বাংলাদেশ

১৫

জামালপুরের বকশীগঞ্জে কুঁড়ি বিলে লাল শাপলার সমাহার, এ এক অন্য পৃথিবী

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

১৫

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

সম্পর্কিত