জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ডা. মাহমুদা মিতুর একটি ফেসবুক পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি করেছে।
আজ মঙ্গলবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট দেওয়া পোস্টে লেখেন, ‘ধানের শীষে ভোট দিয়েছেন তাই হয়তো মুখে মানবেন না, মনে মনে ভেবে দেখেন এই সরকার আপনার ভোটের মর্যাদা রক্ষা করতে পারে নাই। ব্যর্থ সরকার।’
পোস্টটি প্রকাশের পর তা নিয়ে ফেসবুকে ব্যাপক আলোচনা ও প্রতিক্রিয়া দেখা যায়। পোস্ট দেওয়ার প্রায় ১৭ ঘণ্টার মধ্যে এতে ২৩ হাজার ৪০০-এর বেশি রিঅ্যাকশন এবং প্রায় ৫ হাজার মন্তব্য জমা পড়ে। এ ছাড়া পোস্টটি দুই শতাধিকবার শেয়ার করা হয়েছে।
পোস্টটির মন্তব্যের ঘরেও বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ মাহমুদা মিতুর বক্তব্যের সঙ্গে একমত পোষণ করেছেন, আবার কেউ তার বক্তব্যের সমালোচনা করে মন্তব্য করেছেন।