বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে আরও সুসংগঠিত ও আধুনিক আইনি কাঠামোর আওতায় আনতে বিদ্যমান তিনটি আইন একীভূত করে একটি সমন্বিত ‘আনসার বাহিনী আইন’ প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার (১ অক্টোবর) রাজধানীর খিলগাঁওয়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অডিটোরিয়ামে নবনির্মিত বিভিন্ন স্থাপনা ও সেবা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমানে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ‘আনসার বাহিনী আইন, ১৯৯৫’, ‘আনসার ব্যাটালিয়ন আইন, ২০২৩’ এবং ‘গ্রাম প্রতিরক্ষা দল আইন, ১৯৯৫’—এই তিনটি পৃথক আইনের অধীনে পরিচালিত হচ্ছে। একাধিক আইনের পরিবর্তে একটি সমন্বিত আইন প্রণয়ন করে এর অধীনে আধুনিক বিধিমালা তৈরি করা হলে বাহিনীর কর্মকাণ্ডের আইনগত ভিত্তি আরও সুদৃঢ় হবে। একই সঙ্গে পরিচালনা ও নিয়ন্ত্রণব্যবস্থাও আরও সুশৃঙ্খল হবে বলে জানান তিনি। বর্তমান আইনগুলোর অস্তিত্ব সরকারি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইনসংক্রান্ত তালিকাতেও রয়েছে। সেখানে আনসার বাহিনী আইন, ১৯৯৫, আনসার ব্যাটালিয়ন আইন, ২০২৩ এবং গ্রাম প্রতিরক্ষা দল আইন, ১৯৯৫ পৃথক আইন হিসেবে তালিকাভুক্ত। আনসার বাহিনীর আধুনিকায়নের অংশ হিসেবে রাজধানীর তেজগাঁওয়ে নতুন সদর দপ্তর নির্মাণের উদ্যোগের কথাও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, গণপূর্ত মন্ত্রণালয়ের মাধ্যমে ৩ দশমিক ৪২৮ একর জমি আনসার সদর দপ্তরের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে। বর্তমান খিলগাঁও সদর দপ্তরে স্থানসংকট ও যাতায়াতের সীমাবদ্ধতা থাকায় নতুন জায়গায় আধুনিক ও বড় অবকাঠামো গড়ে তোলা হবে। নতুন সদর দপ্তরে বহুতল ভবন ও কমান্ড সেন্টার থাকবে বলে জানান তিনি। এর মাধ্যমে আইনশৃঙ্খলা রক্ষাকারী অন্যান্য বাহিনীর সঙ্গে দ্রুত তথ্য আদান-প্রদান, কেন্দ্রীয় পর্যায়ে কার্যক্রম পর্যবেক্ষণ এবং সমন্বিত পরিকল্পনা বাস্তবায়নের সুযোগ তৈরি হবে বলে তিনি উল্লেখ করেন। স্বরাষ্ট্রমন্ত্রী আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ঐতিহাসিক বিকাশের কথাও তুলে ধরেন। তাঁর বক্তব্য অনুযায়ী, ১৯৭৬ সালে জনগণকে সম্পৃক্ত করে জাতীয় নিরাপত্তা নিশ্চিত করার যে দর্শনের বিকাশ ঘটেছিল, তার ধারাবাহিকতায় আনসার ও ভিডিপি বর্তমানে বড় একটি জনসম্পৃক্ত নিরাপত্তা কাঠামোয় পরিণত হয়েছে। তিনি বলেন, ১৯৯৫ সালে আনসার বাহিনী ও গ্রাম প্রতিরক্ষা দলসংক্রান্ত পৃথক আইন প্রণয়ন এবং ২০০৪ সালে স্বাধীনতা পদক প্রদানের মধ্য দিয়ে বাহিনীর প্রাতিষ্ঠানিক ভিত্তি আরও শক্তিশালী হয়। বর্তমানে সরকারের আধুনিকায়ন উদ্যোগের অংশ হিসেবে অবকাঠামো উন্নয়ন ও আইনি সংস্কারের কাজ এগিয়ে নেওয়া হচ্ছে। জাতীয় নিরাপত্তা ও অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষায় আনসার সদস্যদের দায়িত্বের বিষয়েও বক্তব্য দেন সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, জাতীয় নির্বাচন, ধর্মীয় উৎসব, গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় স্থাপনা ও জনসমাগমস্থলের নিরাপত্তায় আনসার সদস্যরা দায়িত্ব পালন করছেন। পাশাপাশি দুর্গম পার্বত্য ও সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তা কার্যক্রম, অবৈধ অনুপ্রবেশ,...
দেশের ৬৪ জেলার ৫০৩টি উপজেলার ১৪ হাজার ১৮০টি কৃষি ব্লকের প্রায় ২ কোটি ৪০ লাখ কৃষককে পর্যায়ক্রমে কৃষক কার্ড দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। এই কার্ডের মাধ্যমে কৃষক নগদ সহায়তা ও সরকারি প্রণোদনা, কৃষি উপকরণ, সেচ, কৃষিঋণ, কৃষিযন্ত্র, আবহাওয়া ও বাজার তথ্যসহ ১০ ধরনের সেবা পাবেন। আজ বৃহস্পতিবার বিকালে ফেনীর ফুলগাজী সরকারী পাইলট স্কুল মাঠে উপজেলায় কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা প্রদান অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে কৃষি সচিব সেলিম খান এসব তথ্য জানান। এ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান বিকেল ৪টায় যোগ দেন।...
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, ২০২৭ সালের জানুয়ারি থেকে জুনের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে প্রয়োজনে সেনাবাহিনী মোতায়ন করা হবে। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে এক সংক্ষিপ্ত মতবিনিময় সভায় এ তথ্য জানান প্রতিমন্ত্রী। এ সময় জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক মাইনুল হাসান সাদিক, সাধারণ সম্পাদক মাহামুদুন্নবী টিটুলসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের...
সরকারি ভবনের অব্যবহৃত ছাদ কাজে লাগিয়ে নবায়নযোগ্য জ্বালানি থেকে বিদ্যুৎ উৎপাদনে ফেনীর ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া উপজেলায় স্থাপিত সৌরবিদ্যুৎ প্রকল্পের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেল ৫টা ৫০ মিনিটের দিকে ফুলগাজীর জেলা পরিষদ ডাকবাংলোয় রুফটপ সোলার থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ কার্যক্রমের উদ্বোধন করেন তিনি। এ সময় পানিসম্পদমন্ত্রী মো. শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন, ফেনী-১ আসনের সংসদ সদস্য রফিকুল আলম মজনু, সংরক্...
বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য (এমপি) ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগপত্র পাওয়ার কথা জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি বলেন, সংবিধানের বিধান অনুযায়ী পদত্যাগপত্র পাওয়ার সঙ্গে সঙ্গেই তার পদত্যাগ কার্যকর হয়েছে। পদত্যাগপত্রটি নির্বাচন কমিশনে পাঠানো হবে। বৃহস্পতিবার (১ অক্টোবর) জাতীয় সংসদের টানেলে সাংবাদিকদের এসব কথা বলেন স্পিকার। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, সংরক্ষিত নারী আসনের ২৩ নম্বর সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি আমার অফিসে এসে লিখিতভাবে পত্র দিয়ে গেছেন।...
৪৯তম বিশেষ বিসিএসে শিক্ষা ক্যাডারে নিয়োগের জন্য সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সুপারিশপ্রাপ্তদের মধ্যে প্রথম দফায় ৬১১ জনের প্রজ্ঞাপন প্রকাশের পর বিভ্রান্তি ও অস্থিরতা তৈরির চেষ্টা হচ্ছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি জানিয়েছেন, অপেক্ষমাণ ৪৬ জনের নিয়োগ প্রজ্ঞাপন আগামী সোমবার (৫ অক্টোবর) জারি করার দিন নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ৪...