প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা তৈরি রাষ্ট্রের দায়িত্ব

মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে: রাষ্ট্রপতি

আজাদ প্রতিবেদক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ০৯ অক্টোবর ২০২৬, ০৫:১০
 ছবি:

মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণ ও মর্যাদা নিশ্চিতের আহ্বান; দক্ষ জনশক্তি তৈরিতে বিশ্ববিদ্যালয়গুলোর প্রতি গুরুত্বারোপ

মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণ এবং প্রকৃত মুক্তিযোদ্ধাদের যথাযথ স্বীকৃতি, সম্মান ও মর্যাদা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, দেশের জন্য মুক্তিযোদ্ধাদের ত্যাগ ও অবদান জাতি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে। তাঁদের মর্যাদা অক্ষুণ্ণ রাখা এবং প্রকৃত মুক্তিযোদ্ধাদের সঠিক তালিকা প্রণয়ন ও স্বীকৃতি নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) বঙ্গভবনে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা নঈম জাহাঙ্গীরের নেতৃত্বে ১২ সদস্যের একটি প্রতিনিধি দলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে রাষ্ট্রপতি এসব কথা বলেন বলে রাষ্ট্রপতির দপ্তর জানিয়েছে।

রাষ্ট্রপতি বলেন, মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণ ও উপস্থাপনের ক্ষেত্রে সবাইকে দায়িত্বশীল ও সতর্ক থাকতে হবে, যাতে কোনো ধরনের বিভ্রান্তি বা অস্পষ্টতা তৈরি না হয়। মুক্তিযুদ্ধের ঐতিহ্য ও গৌরব সমুন্নত রাখার পাশাপাশি জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত রাখার ওপরও গুরুত্ব দেন তিনি। একই সঙ্গে স্বাধীনতা, সার্বভৌমত্ব ও মুক্তিযুদ্ধের ঐতিহাসিক মূল্যবোধ সমুন্নত রাখার আহ্বান জানান।

সাক্ষাৎকালে মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের পক্ষ থেকে মুক্তিযোদ্ধাদের বিভিন্ন দাবি ও কল্যাণসংক্রান্ত বিষয় রাষ্ট্রপতির কাছে তুলে ধরা হয়। রাষ্ট্রপতি তাঁদের বক্তব্য শোনেন এবং মুক্তিযোদ্ধাদের কল্যাণ ও মর্যাদা রক্ষায় উত্থাপিত বিষয়গুলো যথাযথভাবে বিবেচনার আশ্বাস দেন।

প্রতিনিধি দলে কাউন্সিলের যুগ্ম আহ্বায়ক অবসরপ্রাপ্ত মেজর সৈয়দ মুনিবুর রহমান, সদস্য-সচিব সাদেক আহমেদ খান, সাংগঠনিক সম্পাদক সৈয়দ আবুল বাশার, তথ্য ও গবেষণা সম্পাদক সিরাজুল হক, অর্থ সম্পাদক মো. মনসুর আলী সরকার, কল্যাণ ও সেবা সম্পাদক অনিল বরণ রায়, ব্যবস্থাপনা সম্পাদক মো. নুরুল ইসলাম, ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক জাহাঙ্গীর কবির, দপ্তর সম্পাদক জাকারিয়া আহমদ, ঢাকা মহানগর ইউনিট কমান্ডের আহ্বায়ক মো. নুরুল বাসার এবং সদস্য-সচিব বীর প্রতীক মিজানুর রহমান খান উপস্থিত ছিলেন।

দক্ষ জনশক্তি তৈরিতে বিশ্ববিদ্যালয়কে গুরুত্ব দেওয়ার আহ্বান

এদিন বঙ্গভবনে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মো. সবুর খানের নেতৃত্বে একটি প্রতিনিধিদলও রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে। এ সময় উচ্চশিক্ষার মাধ্যমে দেশের বিভিন্ন খাতে কাজ করার উপযোগী দক্ষ জনশক্তি তৈরির ওপর গুরুত্বারোপ করেন রাষ্ট্রপতি। তিনি বলেন, সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর প্রধান লক্ষ্য হওয়া উচিত দেশের চাহিদা অনুযায়ী দক্ষ জনশক্তি গড়ে তোলা। স্বাধীনতার পাঁচ দশক পরও দেশে অসংখ্য গ্র্যাজুয়েট তৈরি হলেও বিভিন্ন কৌশলগত স্থাপনা, বন্দর, বিশেষায়িত প্রতিষ্ঠান এবং বেসরকারি কোম্পানি পরিচালনায় বিদেশি কর্মী নিয়োগের প্রয়োজন কেন হচ্ছে, সে প্রশ্নও তোলেন তিনি। সাক্ষাতে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের আসন্ন সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য রাষ্ট্রপতিকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান মো. সবুর খান। রাষ্ট্রপতি আমন্ত্রণ গ্রহণ করেন এবং অনুষ্ঠানে উপস্থিত থাকার আশ্বাস দেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য, ট্রাস্টি বোর্ডের সদস্য, ডিন ও রেজিস্ট্রার উপস্থিত ছিলেন।

কুরআন প্রতিযোগিতায় বিজয়ীদের সঙ্গে সাক্ষাৎ

এ ছাড়া ৪৬তম কিং আবদুল আজিজ আন্তর্জাতিক পবিত্র কুরআন প্রতিযোগিতায় বিজয়ীরা বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। কুরআন শিক্ষা মিশন, বাংলাদেশের চেয়ারম্যান মাওলানা মো. বিল্লাল হোসেনের নেতৃত্বে তাঁরা সাক্ষাতে অংশ নেন। বিজয়ীদের মধ্যে ছিলেন তাজবীদ ও সুন্দর তিলাওয়াত বিভাগে প্রথম স্থান অর্জনকারী আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসার শিক্ষার্থী হাফেজ মোহাম্মদ জাকারিয়া; তৃতীয় স্থান অর্জনকারী তানযীমুল উম্মাহ গার্লস হিফয মাদ্রাসার শিক্ষার্থী হাফেজা রাবেতা বিনতে রমজান; একই বিভাগের তৃতীয় স্থান অর্জনকারী মারকাযুল মদীনা মাদ্রাসার দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী শেখ মো. মাহমুদুল হাসান (আশরাফী); এবং সাউদা বিনতে জামআ’হ রা. আন্তর্জাতিক বালিকা মাদ্রাসার শিক্ষার্থী হাফেজা মুসফিরা বিনতে মাহমুদ। রাষ্ট্রপতি বলেন, বিশ্বের ১৩৩টি দেশের প্রতিযোগীদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে এমন সাফল্য অর্জন জাতির জন্য অত্যন্ত গর্ব ও আনন্দের বিষয়। বঙ্গভবনে অনুষ্ঠিত এসব সাক্ষাতে রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল এএসএম বাহাউদ্দিন, সচিব এজেএম সালাহউদ্দিন নাগরী ও প্রেস সচিব সরওয়ার আলম উপস্থিত ছিলেন।

১

বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

২

দেবরের বিরুদ্ধে ভাবির ভয়াবহ অভিযোগ, সংবাদ সম্মেলন

৩

ডিপি ওয়ার্ল্ডকে এনসিটি পরিচালনার দায়িত্ব, আপত্তির মুখেই চুক্তি সই

৪

মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে: রাষ্ট্রপতি

৫

এল নিনিওর প্রভাবে বাংলাদেশে কী হতে পারে, কী প্রস্তুতি দরকার

৬

চট্টগ্রামে শেখ হাসিনাসহ ১৮৭ জনের বিরুদ্ধে মামলা তুলে নিলেন বাদী

৭

ডেঙ্গু নিয়ন্ত্রণে টিকার ক্লিনিক্যাল ট্রায়াল বিবেচনায়

৮

তিন বছর পর মাঠে ফিরছে প্রথম বিভাগ হকি লিগ

৯

বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট

১০

প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ডের চেয়ারম্যানের সাক্ষাৎ

১১

আমরা ভারতবিরোধী নই, আধিপত্যবিরোধী: আসিফ মাহমুদ

১২

চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে সারদার মতো পুলিশ একাডেমি করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

ফ্যামিলি কার্ডের কথা বলে টিপসই, বিধবাকে বিয়ে করার অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে

১৪

রংপুর সিটি করপোরেশনে ১,৮১২ কোটি টাকার প্রকল্প অনুমোদন, আনন্দ মিছিল

১৫

পানির ন্যায্য হিস্যা আদায়ে ভারতের সঙ্গে সংলাপ চায় বাংলাদেশ

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত