ভোগান্তিতে ১৩ হাজার ৭১ যাত্রী; সরাসরি ফ্লাইট ৩২টি, ট্রানজিট ৫০টি

সৌদির বিমানবন্দরে অচলাবস্থা, ঢাকার ৮২ ফ্লাইট ব্যাহত

আজাদ প্রতিবেদক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ১৫ অক্টোবর ২০২৬, ০৬:১০
 ছবি:

সৌদি আরবের বিমানবন্দরগুলোতে হামলার পর নিরাপত্তাজনিত বিধিনিষেধে ঢাকা থেকে বিমান চলাচল ব্যাহত হচ্ছে। গত শনিবার থেকে মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পরিচালিত সরাসরি ও ট্রানজিট রুটের ৮২টি ফ্লাইট বাতিল বা স্থগিত হয়েছে। এতে ভোগান্তি ও অনিশ্চয়তায় পড়েছেন ১৩ হাজার ৭১ জন যাত্রী।

মঙ্গলবার (১৩ অক্টোবর) বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) হালনাগাদ তথ্যে এ চিত্র উঠে এসেছে। এর আগে ৬২টি ফ্লাইটের কারণে ৯ হাজার ৬৭৪ জন যাত্রী ক্ষতিগ্রস্ত হওয়ার কথা জানিয়েছিল সংস্থাটি। পরিস্থিতির অবনতি এবং বিভিন্ন এয়ারলাইনসের ফ্লাইট স্থগিতের সিদ্ধান্তে ক্ষতিগ্রস্ত ফ্লাইট ও যাত্রীর সংখ্যা বেড়েছে। 

বেবিচকের তথ্য অনুযায়ী, ব্যাহত হওয়া ৮২টি ফ্লাইটের মধ্যে ৩২টি সরাসরি রুটের এবং ৫০টি ট্রানজিট রুটের। সরাসরি ফ্লাইটগুলোর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ১০টি, ইউএস-বাংলা এয়ারলাইনসের ১০টি, সৌদিয়া এয়ারলাইনসের পাঁচটি এবং রিয়াদ এয়ারের সাতটি রয়েছে।

ট্রানজিট ফ্লাইটের মধ্যে ভারতের ইন্ডিগোর ২২টি, সংযুক্ত আরব আমিরাতের এমিরেটসের ১১টি, কাতার এয়ারওয়েজের ছয়টি, ফ্লাইদুবাইয়ের ছয়টি, ওমানের সালামএয়ারের চারটি এবং ইজিপ্টএয়ারের একটি ফ্লাইট রয়েছে। এসব ফ্লাইট বাতিল বা স্থগিত হওয়ায় সৌদি আরবগামী যাত্রীদের পাশাপাশি বিভিন্ন সংযোগকারী ফ্লাইটের যাত্রীরাও ভোগান্তিতে পড়েছেন।

নিরাপত্তাঝুঁকির কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ১২ অক্টোবর ঢাকা থেকে সৌদি আরবের রিয়াদ ও দাম্মামগামী সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিতের ঘোষণা দেয়। এর আগে রিয়াদগামী ফ্লাইট স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হলেও পরে দাম্মামগামী ফ্লাইটও এর আওতায় আনা হয়।

বেসরকারি ইউএস-বাংলা এয়ারলাইনসও ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের সব ফ্লাইট ২১ অক্টোবর পর্যন্ত স্থগিত করেছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এসব সিদ্ধান্তের কারণে যাত্রীদের ভ্রমণসূচিতে অনিশ্চয়তা থাকতে পারে।

হঠাৎ ফ্লাইট বাতিল ও স্থগিত হওয়ায় কর্মস্থলে ফেরা প্রবাসী, ওমরাহযাত্রী এবং অন্যান্য ভ্রমণকারীরা বিপাকে পড়েছেন। অনেকে বিমানবন্দরে এসে ফ্লাইটের পরিবর্তিত সময়সূচি সম্পর্কে জানতে গিয়ে অনিশ্চয়তায় পড়ছেন। যাত্রার পরিকল্পনা, কর্মস্থলে যোগদান এবং সংযোগকারী ফ্লাইটের সঙ্গে মিল রেখে ভ্রমণসূচি ঠিক করা নিয়েও তাঁদের উদ্বেগ তৈরি হয়েছে।

বেবিচক জানিয়েছে, পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে এবং সংশ্লিষ্ট এয়ারলাইনসগুলোর সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। যাত্রীদের ভ্রমণের আগে সংশ্লিষ্ট বিমান সংস্থার সঙ্গে যোগাযোগ করে ফ্লাইটের সর্বশেষ অবস্থা নিশ্চিত হওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

১

জামায়াতের দু’গ্রুপের সংঘর্ষ, জেলার মহানগরী কার্যালয়ে ভাঙচুর

২

হালান্ডের রেকর্ডের রাতে সিটির হার, প্রথমার্ধেই ম্যাচের নিয়ন্ত্রণ নেয় পিএসজি

৩

৯ গোলের লড়াইয়ে বারকোলার হ্যাটট্রিক, লিভারপুলের বড় জয়

৪

৭ গোলের রুদ্ধশ্বাস লড়াইয়ে ৭ মিনিটের ঝড়ে রিয়াল মাদ্রিদের জয়

৫

৪৫ বিসিএসের চূড়ান্ত গেজেট প্রকাশ, সুপারিশ পেলেন ১৭০২ জন

৬

সংজ্ঞা ও মানদণ্ড নির্ধারণের তাগিদ, নতুন করে যাচাই হবে জুলাইযোদ্ধা তালিকা, আবেদনের সুযোগ বাদ পড়াদের

৭

তুমুল আলোচিত নেহা বোরা সম্পর্কে যা জানতে চাইছেন মানুষ

৮

বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা ও সহিংসতার তদন্ত চায় ভারত

৯

নভেম্বরে জাতীয় গ্রিডে বিদ্যুৎ দিতে প্রস্তুত হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

১০

ডিসেম্বর ঘিরে আওয়ামী লীগের তৎপরতা, নাশকতার আশঙ্কায় উদ্বেগ

১১

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও রেলপথের চার লেনের কাজ চলবে

১২

প্রযুক্তির ভিড়ে নিজেদের সংস্কৃতি ভুলে যাওয়া যাবে না: প্রধানমন্ত্রী

১৩

রংপুরে জলাশয় থেকে ব্যক্তির মরদেহ উদ্ধার

১৪

ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী

১৫

গাইবান্ধায় জামায়াত নেতার পদত্যাগ

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত