সারাদেশ

জামায়াতের দু’গ্রুপের সংঘর্ষ, জেলার মহানগরী কার্যালয়ে ভাঙচুর

কুমিল্লা প্রতিনিধি
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ১৬ অক্টোবর ২০২৬, ১২:১০
 ছবি:

কুমিল্লা মহানগর জামায়াতে ইসলামীর আমির নির্বাচনকে কেন্দ্র করে দলটির দুগ্রুপের মধ্যে উত্তেজনা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় মহানগর জামায়াতের সেক্রেটারি মাহবুবুর রহমানের গাড়ি ভাঙচুর এবং দলীয় কার্যালয়ের ছাদে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।  বুধবার (১৪ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে নগরীর মোগলটুলীতে মহানগর জামায়াতের দলীয় কার্যালয়ে এ ঘটনা ঘটে। খবর পেয়ে কোতোয়ালি মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

কুমিল্লা মহানগর জামায়াতের আমির কাজী দ্বীন মোহাম্মদ বলেছেন, মহানগর জামায়াতে ইসলামীর কার্যালয়ে একটি সভা চলাকালে হঠাৎ কয়েকজন যুবক প্রবেশ করে হট্টগোল করে। পরে চলে যাওয়ার সময় একটি গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। বুধবার (১৪ অক্টোবর) রাতে প্রেস ব্রিফিংয়ে তিনি  বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরীর সাংগঠনিক বিষয় নিয়ে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিমূলক সংবাদ প্রচার করা হচ্ছে, যা তাদের দৃষ্টিগোচর হয়েছে। বুধবার রাত ৭টার দিকে মহানগর জামায়াতের কার্যালয়ে পূর্বনির্ধারিত একটি সভা চলছিল। এসময় কয়েকজন যুবক সভায় প্রবেশ করে হট্টগোল শুরু করেন। পরে চিৎকার-চেঁচামেচি করে চলে যাওয়ার সময় তারা দলটির একটি গাড়ি ভাঙচুর করেন।  এ ঘটনার বিষয়ে আমরা তদন্ত করছেন। এর পেছনে কারা জড়িত এবং কেন এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, তা বিস্তারিত জানার পর গণমাধ্যমকে পুনরায় অবহিত করা হবে।

দলীয় সূত্রে জানা গেছে, মহানগর জামায়াতের নতুন আমির নির্বাচন ও কমিটি গঠন নিয়ে কয়েক দিন ধরে শীর্ষ নেতাদের মধ্যে মতবিরোধ চলছিল। বুধবার সন্ধ্যায় দলীয় কার্যালয়ে এ নিয়ে বৈঠক চলাকালে বিরোধ প্রকাশ্যে আসে। নতুন কমিটিতে বর্তমান সেক্রেটারি মাহবুবুর রহমান আমির হতে পারেন, এমন আলোচনা থেকে উত্তেজনার সৃষ্টি হয়। একপর্যায়ে তা বাকবিতন্ডায় রূপ নেয়। পরে তার গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে।

এ ঘটনায় জামায়াতের সহ-সাধারণ সম্পাদক নাসির উদ্দিন এবং দাওয়াহ ও তথ্য সম্পাদক হোসেনসহ কয়েকজনের বিরুদ্ধে গাড়ি ভাঙচুর ও ককটেল বিস্ফোরণে জড়িত থাকার অভিযোগ উঠেছে। তবে এসব অভিযোগের বিষয়ে তাদের বক্তব্য পাওয়া যায়নি। নাসির উদ্দিনকে একাধিকবার ফোন করা হলেও তিনি সাড়া দেননি।

এ বিষয়ে কুমিল্লা মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি মোশাররফ হোসেন জানান, এটা আমাদের অভ্যন্তরীণ বিষয়। আমরা মিডিয়ায় ব্রিফিং দেব। আমাদের মিটিং চলছে।

মহানগর জামায়াতের আমির কাজী দ্বীন মোহাম্মদ ও সেক্রেটারি মাহবুবুর রহমানের বক্তব্য জানতে একাধিকবার ফোন করা হলেও তাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার জানান, ঘটনাটি জানার সঙ্গে সঙ্গে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় কোনো হতাহতের খবর আমরা পাইনি।

১

কোকেন সেবনের পর রাস্তায় অচেতন আমিরাতের রাজবধূ, কাছেই খেলছিল ৩ বছরের সন্তান

২

ধর্ম অবমাননার অভিযোগে গণপিটুনিতে শামীমের মৃত্যু, 'মবে' স্থানীয় জামায়াতের নেতা-কর্মীদের সংশ্লিষ্টতার অভিযোগ

৩

৯৭২ কোটি টাকায় কেনা ৩০ লোকোমোটিভের ১৮টি চার বছরেই অচল , মেরামতে ৬৮০ কোটি টাকার উদ্যোগ

৪

প্রকাশ্যে সাংবাদিককে গুলি করে হত্যা, আগেও হয়েছিল হামলা

৫

হেনস্তার পর নিরাপত্তা পেলেন ইউনূস, যুক্তরাষ্ট্রকে ব্যবস্থা নিতে বলল বাংলাদেশ

৬

জাপানকে টপকে ২০২৭ সালে চতুর্থ বৃহত্তম অর্থনীতি হবে ভারত: আইএমএফ

৭

কনট প্লেসে ককরোচ পার্টির বিক্ষোভ বন্ধের আবেদন নাকচ দিল্লি হাইকোর্টের

৮

ফেসবুকে নারী হেনস্তাকারীদের পরিচয় প্রকাশ করছে ‘নো মোর সাইলেন্স’

৯

ইয়েমেনের প্রেসিডেন্ট প্রাসাদে হুথিদের হামলা, বাড়ছে পূর্ণাঙ্গ গৃহযুদ্ধের শঙ্কা

১০

দেশ ‘উগ্র ডানপন্থার ট্রেনে’ উঠে গেছে: মাহফুজ আলম

১১

ভয়াবহ আগুনের পর টঙ্গীর সেই ওষুধ কারখানার কার্যক্রম বন্ধ ঘোষণা

১২

সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের কমিটি গঠন স্থগিত

১৩

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ: তিন আসামি রিমান্ডে

১৪

খালেদা জিয়া হ্যান্ডবলে ফাইনালে চোখ আত্মবিশ্বাসী বাংলাদেশের

১৫

ইরান যুদ্ধ ‘খুব দ্রুত’ শেষ হবে, তেলের দাম হু হু করে কমবে-দাবি ট্রাম্পের

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত